Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 10 months ago

    ” সভ্যতার কান্না ”
    — পি কে সরকার
    আধুনিক সভ্যতার সর্বশ্রেষ্ঠ সভ্য মোরা,
    আছে কত সহস্র প্রগতিশীল মানবতা!
    ধার্মিক আর ধর্মের শান্তির সুবাতাসে,
    চলছি চার সহস্রাধিক ধর্মীয় মার্গে।
    অজস্র ধর্মশালা, শান্তির বাণীর আশা,
    কত সহস্র মানবতার ফেরিওয়ালা!
    নিজ মতাদর্শের বিরুদ্ধাচরণ মানিনে,
    উগ্রতায় হিংস্র হয়ে উঠি ক্ষণে ক্ষণে।
    তবু মোরা সৃষ্টির শ্রেষ্ঠ মানবের সন্তান,
    মতভেদে অন্য মানবের কেড়ে নেই প্রাণ।
    সভ্য মানব মোরা আছে সভ্যতা মোদের,
    কারাগার আছে ধরাতে রাখতে মোদের।
    নিয়ন্ত্রণে কত বিধিনিষেধ, তবু হাহাকার,
    নিজ নিজ স্বার্থে ভাঙ্গবো বিধি অনিবার।
    অজ্ঞাত লাশ ভেসে ওঠে বারবার জলাশয়ে,
    নারীর আত্মচিৎকার থামে না চলন্ত বাসে।
    শিক্ষকের লাশ খুঁজে পাই ম্যানহোলে,
    আবরারের নির্মম মৃত্যু সর্বোচ্চ বিদ্যাপীঠে।
    ফেলানীর ঝুলন্ত লাশ সীমান্তের কাঁটাতারে,
    নির্লজ্জ ক্ষমতার লড়াইয়ে সভ্যতা কাঁদে,
    সন্তানহারা পিতা-মাতার করুণ আর্তনাদে,
    ভারাকান্ত আকাশ বাতাস প্রকৃতি কাঁদে,
    ঋণের দায়ে কত শত অস্ফুট কলি কাঁদে,
    আত্মাহুতি দিয়ে গেলো পরাজয় বরণে,
    সাম্প্রদায়িকতা চরমে গেছে দেশে দেশে,
    সংখ্যাগরিষ্ঠ শব্দে আজও মানবতা কাঁদে।
    মিছে মিছে মৌখিক অসাম্প্রদায়িক স্বননে,
    স্তুপের পর স্তুপ প্রগতিশীলের ডাস্টবিনে।
    ভালোবাসার শীতল পরশ শেষদিন গুণছে,
    নিখিল বিশ্বের বৃদ্ধাশ্রমের একাকী কোণে।
    অসহায় মমতাময়ী মাকে ফেলে গেছে,
    ফুটপাতে, স্টেশনে সফল নির্লজ্জ সন্তানে।
    সভ্যদের দ্বারে দ্বারে অসহায় হাতগুলো,
    ঘুরে ফিরে ক্ষুধার্ত অশ্রশূন্য চোখগুলো।
    প্রতি নিয়ত মানব রক্তে ভেসে যাচ্ছে বসুধা,
    নির্লজ্জ চিৎকারে বলছি মোরা বীরযোদ্ধা।
    তবু, তবু মোদের লজ্জা লাগে না বলতে,
    মানবতার জয় চরম শেখরে পৌঁছে গেছে।

    15
    12 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar