Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    অবলম্বন

    আমার এ ছোট্ট নিলয়
    মধুর কুজনে ভরা সুরভিত আলয়
    তোমরা বিনে আমার এ ভূবন ছিল ধুলিময়
    কথন জানিনা ভরালে আমার এ নিকেতন
    তারাভরা জোছনার আলোয়
    মায়াভরা রঙ্গনায় ভরিয়ে দিলে কানন
    আবেশিত করে কী অপূর্ব আবাহন
    জীবনের সমর প্রাঙ্গনে
    কবে রেখেছি পা এ অঙ্গনে
    সময়ের ঘড়ির কাটা সঙ্গোপনে
    স্বাক্ষর রেখে দেয় বয়সের সোপানে
    জানিনা কবে সমর্পিত হয়েছি এ যাত্রায়
    হারিয়ে গিয়েছি তোমাদের ভালবাসায়
    আজ তাই তোমাদের ভালবাসার দীগন্ত
    ছুঁয়ে রেখেছে আমার জীবনের সীমান্ত
    আমি হেরে গিয়েও বারবার
    খুলে দিয়েছি তোমাদের জয়ের তোরন দ্বার
    আমি তোমাদের নিয়েই
    জীবনকে ভালবাসতে চাই
    তোমাদের আঁখির অয়নালোকেই
    সমুজ্জ্বল রাখতে চাই
    আমার এ ধুসরিত ধরা
    তা হোক না হাজার কাঁটাভরা
    শাওনের ঝরা লগনে
    একসাথে এক প্রাণে
    হারিয়ে যাবো বুষ্টির নুপুর নিক্কণে
    নির্ঝরনীর রিমি ঝিমি মন্দ্রিত স্বনন
    অবসন্ন প্রাণে আনবে জীবনের স্পন্দন
    ডুবে যদি যাই বিষাদের ছায়ানীলে
    তবুও খুঁজবো শ্রান্তি অজস্র তারার অন্ত:মিলে
    আমি তোমাদেরকে নিয়েই
    কাশফুলের পেলবতা ছুঁতে চাই
    জীবনের এই ক্লান্ত প্রহরে
    তোমাদের হাত ধরে
    বুক ভরে শ্বাস নিতে চাই স্নিগ্ধ অনিলে
    আমি বিমোহিত হয়ে হারিয়ে যেতে চাই
    রুপসী ধরার অপূর্ব ছন্দ মিলে
    না হোক সোনালী আসবাবে ভরা মোর সুরম্য সদন
    তোমরা আমার নীল অর্নবের মনিকাঞ্চন
    আমার স্বপ্নলোকের প্রস্পুটিত নির্মলরঙ্গন
    প্রজন্মের ব্যবধান ভুলে
    তোমরা রয়েছ মোর সকল প্রেরণার মূলে
    জানিনা কখন হারিয়ে যাবো অন্তিম পারাবারে
    তবুও আনন্দময় শ্রান্তি হোক তোমাদের প্রেমসরোবরে
    শান্তির পায়রা হয়ে ঝরিও মঙ্গল আলোকের নির্ঝর
    আগামী প্রজন্মের কাছে রেখে যেও স্বাক্ষর

    9
    3 Comments
    • “শাওনের ঝরা লগনে
      একসাথে এক প্রাণে
      হারিয়ে যাবো বুষ্টির নুপুর নিক্কণে
      নির্ঝরনীর রিমি ঝিমি মন্দ্রিত স্বনন
      অবসন্ন প্রাণে আনবে জীবনের স্পন্দন” অপূর্ব!❤

    • ডুবে যদি যাই বিষাদের ছায়ানীলে
      তবুও খুঁজবো শ্রান্তি অজস্র তারার অন্ত:মিলে,,,,,,খুঁজছি,,,কিজানি হারিয়েছি!!!

    • শুভেচ্ছা !

Skip to toolbar