Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 10 months ago

    ভালো আছিস রে পদ্মার জল?
    ঢেউ কি ভাঙ্গে তোর বুকের আগল
    তেমনি নিধিরাম স্বাধীন তোর দেশ
    নাকি বাঁধ দিয়েছে মৃত্যুর আদেশ
    সেই যে চর ছিলো বুকের ভেতর
    কতো চর নতুন হলো, রাখিস খবর?
    ভালো আছিস রে পদ্মার জল
    অবিরাম ঢেউ তোর এখনো সচল?
    আচ্ছা এখনো তোর সেই খালে,
    অবাধ সাঁতার হয়, দুই কূলে, কূলে
    না-কি তাঁর মরা দিন আমার মতোন
    দুকূলেই হ’য়ে গেছে প্রসাদ -ভবন।
    আচ্ছা ভালো কথা এতটুকু শোন
    মানুষের মন ভেঙে, লাগে কেমন?
    আজ কেন জানি কত কথা মনে
    মৃতসঞ্জীবনী ; সখীরে পড়ে মনে।
    সেই যে হাট ছিলো, তোর বুক ঘেঁষে
    কতটুকু আছে তাঁর, নাকি সবি গেছে।
    রাক্ষুসে ক্ষুধা নিয়ে , আড়ম্বর বেশ
    একূলে ও কূলে রাজ রাজ বেশ?
    এবার মিলনের মায়ায়,
    ফিরে দেখি যদি;
    সন্ধার যাদুতে এসে নিরবধি,
    দেখা হলে , মেখে নেব বরিষণ ছল
    ভালো থাকিস রে পদ্মার জল।

    7
    4 Comments
Skip to toolbar