Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    রোদের পাখিরা

    মনে পড়ে আজ উদাস নয়নে
    শাওনের জলভরা গগনে
    সেদিন এখানে নিভৃত প্রান্তরে
    রৌদ্রময়ী রোদসীর কোন ঝলমলে প্রহরে
    হারিয়েছিনু কোন সুর লহরে
    কী অপূর্ব আবিষ্টতা বেঁধেছিনু মোরে
    দুর্গম অদ্রির কোলে
    বর্নিল উপলের কোলে
    শ্যমলের প্লবতা ঘিরে
    ঝিরি ঝিরি ঝরনার নীরে
    প্রশান্ত নীলের ছায়া
    জানিনা কোন সে ইন্দ্রজালের মায়া
    কল্পনার বিহগকে কানে কানে বলছিল ডেকে
    রংধনুর রং মেখে
    মেলে দাও ডানা
    আজ যেন নেই মানা
    কোথাও হারাবার
    সাজাও তোমার স্বপ্নের সরোবর
    রোদেলা বিহগেরা পরম যতনে
    বিভোর ছিল সেই কল্প নিকেতন বুননে
    পাঁপড়ীর ছায়ায় আন্দোলিত আবেগ
    ঝেড়েছিল সঙ্গোপনে দু’চোখের মেঘ
    সময়ের পরিক্রমায়
    দিক চক্রবাল রেখায়
    গতিহীন পথে হারিয়ে যায়
    সেই স্বপ্ন নিলয়
    কিন্তু ক্লান্ত বিহগেরা করেনি ক্রন্দনের বিলাপ
    তারা শুধু সাজিয়ে যায় স্বপনের গোলাপ
    ঝিলিমিলি নক্ষত্রের রাতে
    নব অনুরাগের ছোয়াতে
    হৃদয় অলিন্দে মেখেছিনু আশার পরাগ
    ধুমায়িত কুয়াশার জাল ছিড়ে
    নীল নভ:লোকের বুক জুড়ে
    সোনালী অয়নের সৌম্য প্রভা
    রাঙিয়ে দিয়ে যাবে আমার জানালার শোভা
    আমি সেই রোদটুকুতে ভেজাব আমার মুখ
    নীমিলিত আঁখিতে প্রগাঢ় অনুভবে
    নিবো সেই নির্মল তিলোত্তমার সুখ

    12
    12 Comments
Skip to toolbar