-
**বাইশ বছর**
এই বাইশ বছরের জীবনে
অসংখ্য বার হোঁচট খেয়েছি।
শিক্ষা যে তবুও হয়নি
“অসংখ্য” শব্দটি তার প্রমান।
একটি শক্ত খোলসের মধ্যে, জীবনকে –
ঠিক কুসুমের মতো রাখতে চেয়েছি বহুবার।
এই বাইশ বছরের জীবন, –
সংখ্যায় খুব বড় না, দীর্ঘ ও নয়।
তবু এরই মধ্যে মিথ্যে বলা শিখেছি,
কৃত্তিম হাসা শিখেছি,
বালিশে গুঁজে ফুঁপিয়ে কাঁদতে শিখেছি,
প্রতারনা শিখেছি – (নিজের সাথে)!অসহায় এই জীবনের পদে পদে,
বাঁকে বাঁকে ঘৃনা, অবহেলা, অপমান, বিদ্রূপ,
মিথ্যা আশা, আঘাত, দারিদ্রতা –
নীরবে হজম করতে শিখেছি!
পরিপাকতন্ত্র নিতান্ত শক্তিশালী তাই।
ফুল ভালোবাসি তাই বৃক্ষের পাতাও
ঝরঝরে পরতে দেখেছি।
দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে
নিঃশ্বাসই এখন দীর্ঘ হয়ে গেছে।আঁতকে উঠি মাঝে মাঝে এই ভেবে যে,
কোন্ ভরসায় বাইশটি বছর কাটালাম!
জমার খাতা শুধুই ফাঁকা আর ফাঁকা!
স্বার্থপর এই পৃথিবীতে
বাধ্য হয়েই হয়েছি স্বার্থপর।
তবু বার বার এই যে হোঁচট খেয়ে
জীবন চালাতে খেই হারিয়ে ফেলি,
জানি এর কোন শান্তনা নেই।
এই বাইশ বছরের জীবন।
( ২৭ শ্রাবণ , ১৪২২ )7 Comments-
@ovimanimon বাইশ বছর কেটে গিয়েছে ৬ বছর হয়েছে। কিন্তু হতাশা বেড়েছে কমেনি। বেকারত্ব আমাদের রন্দ্রে রন্দ্রে কুরে কুরে খাচ্ছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 😍🤝
Friends
জাহিদুল ইসলাম
@jahidnotes
Zahidul Islam Roni
@roni03
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
Jannatun Nur
@jannatun-nur
আয়েশা সিমা
@ayesha-sima
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
যুবক অনার্য
@jajan


সুনীল গঙ্গোপাধায় লিখেছিলেন, তেত্রিশ বছর কাটলো/ কেউ কথা রাখেনি…। হতাশ হয়ো না। চলতে চলতে পথ পেয়ে যাবে। আবেগকে সাধুবাদ জানাই।