-
কাঙ্খিত পরিবর্তন
হে মোর দেশ মাতৃকা
আমি যতবার দেখি
ততবারই একরাশ মুগ্ধতার পাখী
দীপ জ্বালে মোর হৃদয়াকাশে হয়ে আলোকবর্তিকা।
বিধাতা তোমার আঁচলখানি
ভরিয়ে দিলেন সোনার ডালি
এত রূপের পশরায় করলেন রানী
তবুও কেন বাতাসে আজও কান্নার ধ্বনি শুনি ।
তোমার শ্যামল গালিচার কোলে,
সোনালী শষ্যের আনন্দ দুলে,
সরিষাফুলের সোনার ছোঁয়ায়
মন চলে যায় কোন সে খেয়ায়।
শরতের ঘন নীল অম্বরীর ছায়া
জড়িয়ে রাখে রুপালী কাশফুলের মায়া
সবুজ শাড়ির পাড় জড়িয়ে
শুভ্র জলাধার আছে শুয়ে
গোধুলীর আবিরে
ঝিলিমিলি তরঙ্গ নাচে ঝির ঝির নীরে
আমার দেশের মাটির কণায়
জড়িয়ে থাকা কিষাণের ঘাম
ভরিয়ে দেয় ফষলের আঙরাখায়
তবুও পায় কী সে সেই ঘর্ম অভ্রকণার ন্যায্য দাম?
আজও কী আসেনি সময় মোদের
মনের রং পরিবর্তনের ?
আমরা কী পারিনা জাগতে
নতুন করে জাতিকে সাজাতে
দেশ মাতৃকার রন্ধ্রে রন্ধ্রে
অনুপ্রবেশিত দূর্নীতির গন্ধে
নিমজ্জপ্রায় খেয়াটিকে অনেক ঊধ্বে তুলতে?
বন্ধ করি অবৈধ দখল
বিষাক্ত টাকার কালো ছোবল
না করি গ্রাস অবহেলিতের ত্রান
যার যা আছে তা দিয়ে করি দান
নির্মল করি যার যার পরিমন্ডল
পবিত্র কর্তব্য সমাপনে থাকি দৃঢ় অবিচল
নিজ নিজ প্রাপ্তির সীমা না করি লংঘন
শুধু মোরে দিবে মোর প্রোথিত শ্রমে অর্জন
কী হবে না দিয়ে কর শুল্ক ভর্তুকি
নিজের কাছেই নিজের ফাঁকি
কী হবে অবৈধ সম্পদ গড়ে
শেষ জীবনে ছাঁকন করে
হবে কী সেই ময়লা পরিশোধন ?
প্রতি অনুপলের কার্যতালিকা
হচ্ছে গ্রথিত, ভরছে পুস্তিকা
ক্ষমতার এত দর্প অহংকার
অসহায়ের প্রতি রুঢ় ব্যবহার
করেই হলাম মস্ত বীর
ফল কী আমি পাবোনা প্রকৃতির ?
তবু ও কী মোদের হয়না চেতন?
নিমীলিত আঁখি করিনা উন্মীলন?
এস মোরা আজি সবে
নতুনরূপে সাজি সত্য শুভ্রতার আবহে।
নিজেই নিজের হই নিরপেক্ষ সমালোচক।
ভক্ষক না হয়ে হই পরিশুদ্ধ রক্ষক
স্রস্টার দেয়া রূপ সম্ভারে
সাজিয়ে তুলি দেশমাতৃকাকে
স্বনির্ভর অলঙ্কারে।
উন্নয়নের প্লাবনের ধারা
যেন নাহয় দিশেহারা
দূর্নীতির কালো জোয়ারে।
একই সাথে চলো এগিয়ে আসি,
ঘটাতে সেই অসম্ভব বজ্রপাত
হ্রাস করতে আ্জি বিশ্বজুড়ে সর্বনাশী
সম্পদের বন্টনের অসমঅনুপাত।।11 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


অসাধারণ লেখনি