Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 5 months ago

    “নালিশ নেই”
             -পি কে সরকার
    কেন নালিশ করবো?
    কোথা নালিশ করবো?
    যেখানে আত্মা আর
    দেহের, সম্পর্কই টিকছে না;
    এত এত দিনের যুগপৎ
    তবু আত্মা বিচ্ছেদ চায়-
    জরা জীর্ণতায় আসক্তি নেই।
    তাই নালিশ দিব নে,
    সম্পর্ক ভেঙ্গে গেলে
    বা জোড়া লাগলে।
    নালিশ নেই-
    বিকৃত অনাচারে,
    প্রেমহীন ভালোবাসাতে,
    মিথ্যাচারে, শঠতাতে,
    রতি বিলাসে, উৎপীড়িতে।
    পৃথিবী বিকিয়ে দে;
    সূর্যের তাপের দাম নে;
    বায়ু কত দামে দিচ্ছো সুহৃদ,
    তোর জীবনের মূল্য আছে,
    থাক, অমূল্য জীবন তোর,
    নশ্বর দেহখানি-ছেড়ে যেও না,
    তোর আত্মার পলায়ন রুখে দে,
    রুখে দে তুই সূর্যের আলো,
    নিয়ন্ত্রণে রাখ বায়ু প্রবাহ;
    তবু নালিশ নেই।
    ইচ্ছে ঘুড়ির সূতো,
    তোর হাতে নেই রে বোকা,
    শুধু আছে মায়াচ্ছন্নতা,
    থাকো পৃথিবীতে চিরতরে-
    মোর নালিশ নেই,
    স্বর্গ নরক সব নিয়ে নে,
    আর কি চাই! ব্রহ্মাণ্ড?
    তাও নিয়ে নে। তোর তো বহুত ক্ষমতা।
    মোর নালিশ নেই,
    অন্য কেউ নালিশ করলেও
    মোর নালিশ নেই।

    10
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar