Profile Photo

মতিউর রহমানOffline

  • Motiur15
  • Profile picture of মতিউর রহমান

    মতিউর রহমান

    4 years, 5 months ago

    আসছে এবার মাঘ

    মতিউর রহমান

    কনকনে শীত পড়েছে
    কি করব বাপু?
    এমন শীতে কাঁপছি ওরে
    করছে আমায় কাবু।

    হিমেল হাওয়া বহিয়া চলে
    নীহার মাঝে,সূয্যিমামা মুচকি হাসে
    তাহার সাথে তৃণ ঘাসে –
    শিশির বিন্দু বড্ড লাগে।

    কনকনে শীতের মাঝে
    কি করব বাপু?
    তীব্র শীতে কাঁথায় থাকি
    শালে ঢেকি বপু।

    থর থরিয়ে কাপঁছি তবু
    আর কমে না শীত,
    শীতল জলে হস্ত দিলে
    ঠান্ডা লাগে অধিক।

    কখন কবে শীত যে যাবে
    বাঁচব ছেড়ে হাফ,
    মা যে বলে ,খোকা ওরে-
    নাই যে তোর আর মাফ,
    পৌষ গিয়েছে ,বাঘ কাঁপা তে-
    আসছে এবার মাঘ।

    10
    9 Comments
Skip to toolbar