Profile Photo

Al mamun abdullahOffline

  • almamunabdullah
  • Profile picture of Al mamun abdullah

    Al mamun abdullah

    4 years, 5 months ago

    আমরা তরুন
    আল মামুন আব্দুল্লাহ
    ***★*****
    আমরা তরুন!!
    হই আগুয়ান-ভুলে সব ভীরুতা
    বুকে অদম্য সাহস-হৃদয়ে সীমাহীন সততা।

    আমরা তরুন!!
    জ্বালবো আগুন-মিথ্যের বুকে
    ছড়িয়ে দিতে সত্যের বাণী,
    আসবে সোনালী রাঙ্গা ভোর
    কেটে যাবে কলুষতার আধার রজনী।

    আমরা তরুন!!
    সদা বিলিয়ে যাই মমতা ও ভালোবাসা,
    আশাহত-দুঃখিসব পায় খুজে ভরসা।

    চারিদিকে বাচার আকুতি-ডুকরে কাদছে মানবতা,
    দেশ ও দশের সেবায় আমরাই তরুন গড়ি একতা।

    পীড়িত,বুভুক্ষা ও বিপন্নের সদা পাশে রই
    আমরা যে নবীন-আমরা তরুন,
    শত্রু নই কারো–তোমাদেরই স্বজন।

    আমরা তারুন্য!!
    আহ্বান করছি-ডাকছি শোন
    চল— সবে হাতে রেখে হাত করি এই পণ,
    মানবতার সেবায় থাকি সদা উৎসর্গিত
    গড়ে তুলি কলুষমুক্ত আলোকিত ভূবণ।

    17
    10 Comments
Skip to toolbar