Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    আলোকিত রজনী

    আজি তারাভরা রাতে
    রাত জেগে
    পূর্ণ শশির সাথে
    সোনার আলো মেখে
    অতন্দ্র পাখিরা মোর
    গভীর প্রত্যয়ে বিভোর
    দেখছে নিসর্গের রূপ লীলা।
    অগনিত তারার বলয়ে
    ঝিলিমিলি আলোর নাচন
    গগনের নীল নিলয়ে
    কী গভীর আনন্দে করছে খেলা।
    স্তব্ধ পৃথিবীর বুকে,
    রূপার কাঠি ছুয়ে,
    যখন জনসমূদ্র নিদ্রার আলয়ে
    আমার চোখের অনিদ্রার ধুয়াশা
    তোমার হৃদয়ে কী তুলেনি কাঁপন?
    শান্ত নির্ঝরিনীর মন্দ্রিত স্বননে
    প্রাণের শূণ্যতা কী করনি অনুভব মননে?
    যখন শত বিনিদ্র রজনীর কাঁপন,
    ধরায়নি তোমার সুপ্তির ভাঙ্গন,
    কৃষ্ণপক্ষের রজনীর ঘন তিমির
    প্লাবিত করেছে আমার নীড়।
    ক্লান্ত আঁখিদুটো বেদনার ছায়ানীলে,
    একমুঠো আলোর মিছিলে,
    পাঁগড়িগুলোর ঊন্মিলন করতে
    তমিস্রার উত্তরীয় সরাতে
    চেয়েছিল বিধাতার শরণ।
    তোমার নির্জল নীরবতা
    আমার নেত্র করেছে নদী বহতা।
    আজ মোর প্রার্থিত পূর্নিমার রাতে
    বিধাতা যেন নিজের হাতে
    খুলে দিলেন আলোকের বাতায়ন।
    মেলেছে ধুম্রজালে ঘেরা পল্লবিত নয়ন
    ভেঙ্গেছে আঁধো আঁধো আলোর কুহেলিকায়
    গড়া মিথ্যে মায়ার ইন্দ্রজাল
    নক্ষত্রখচিত রাতের মায়ায়
    জোনাকীর ধিকিমিকি আলোয়
    খুঁজে নিবো আজি আলোর প্রবাল।।

    17
    13 Comments
Skip to toolbar