-
Md.Monyruzzaman Khan is with নাজমুল হক জুয়েল and 47 others
বীমাকৃত একটি হৃদয় !
➖➖➖➖➖➖➖➖
মোঃ মনিরুজ্জামান খানশুরু থেকে….
তুমি খুব ভাল করেই জানতে,
আমার মাত্র একটি হৃদয়ের উজ্জ্বল
ভবিষ্যৎ তোমার নামে বীমা করা।
তবে সেদিন কেন নিজের হাতে
মারাত্মক দুর্ঘটনায় কষ্ট দিলে ?
প্রাণবন্ত হৃদয়ে এনেছ হিমশীতল স্তব্ধতা ?
উপরন্তু করেছ বাঁধণহারা !
এখন বিষন্নতায় ক্লান্ত স্মৃতি সাদা গিলাফে আবৃত।
যা কিছু ছিল আমার, তার সব হয়েছে অনাহূত।
ছুটির অবসরে যখন দেখি অঝোর ধারায় শ্রাবণ,
কদম্ব ঘ্রাণে ভিজে যায় অধীর মন।
তুমি আর আমি হয়তোবা নই মুখোমুখি
তবুও রয়ে যাবে, কপালের টিপে
কালো স্মারকলিপি।
তেমনই আছে যেমন ছিল প্রথম বাদলও দিন।
শুণ্যস্থানে অবিরাম ঘুরে ফিরে করুণ রোদন
তুমি নেই, তুমি নেই, ভালোবাসা ঘর ছাড়া।
চাঁদের গায়ে নীল আবরণ, আমি ভাগ্য হারা।
ভোরের বাতাসে শিউলী ফুলের সেই ঘ্রাণ
তোমার জন্য আমার যতো টান এখনো অম্লান।
বল কী আর এমন ক্ষতি হতো তোমার ফেরা,
অবেলায় যদি ফিরে আস….
তখন আমি নিঃশ্বাস ছাড়া !11 Comments-
“চেতনার বীমা হয় না। বিনা মূল্যে বিকোতে হয়”
প্রিয় অভিমানী মন, আসসালামুওয়ালাইকুম !
আপনার এই কথাটি প্রকৃত অর্থ বের করা আমার অনুভূতির বাইরে।
চেতনা যদি হয় অনুভূতি, জীবন, জাগরিত অবস্থা, জ্ঞান, হুস ইত্যাদি ইত্যাদি। তাহলে জীবন
ব্যতিত এগুলোর বীমা নাও হতে পারে। কিন্তু তোমার জীবনের সমস্ত অধ্যয় একজন”কে ভাল
বেসে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে বসবাস করবে, তোমার যা যা ছিল তার সব উজার করে
দিয়েছ- তখন তোমার কাছে নিজের জন্য আর
কী অবশিষ্ট থাকবে ? তোমার মন বল আর চেতনা বল অথবা অনুভূতি বল তার সবই কিন্তু
একজন”কে কেন্দ্র করে প্রভাবিত। সেটাকে তোমার ভালবাসার জন্য নিজেকে উজার করা
বা বীমা করা তুমি কী বলতে পার না ?
বেঁচে থাকলে তুমি ভালবাসতে পারবে। ওপারে
চলে গেলেও তোমার সমস্ত অর্জন সে পেয়ে
তোমাকে স্মরণে রাখবে। আর যদি তোমাকে ছেড়ে চলে যায় তুমি কী অনুভূতিীন স্বাভাবিক
থাকবে পারবে ? আর এজন্যই আমি রূপকে
আমার ভালোবাসা তোমার নামে বীমা করেছি।
ভাল থাকুক তোমার অভিমানী মন। সুস্থ
থাকুক তোমার হৃদয়।
ধন্যবাদে_
16.01.2022M.Zaman
Show quoted text -
মহতী পৃথুলা জামান ! আসলামুওয়ালাইকুম !
তুলট বন্ধু অভিমানী মন” যখন মন্তব্যে জানাল
যে, “চেতনার বীমা হয় না “! তখন হোচট খেয়ে
এক ঝলক ঘুরে আসি মন মগজ ধোলাই করে।
মনের কোথাও খুঁজে পেলাম না, বিনামুল্যে প্রেম
করা যায় !
যদি আমি একজন জলপরীকে ভালবাসি এবং
সেই পরী আমার প্রণয়ী হবেনা পণ করেছে। অথচ আমি নিয়্যত করেছি সে আমাকে না ভালবাসুক তাতে কিছু যায় আসে না, আমি জল
পরীকে ভালবেসে দেউলিয়া হয়ে যাব। এখন এই
যে আমি দেউলিয়া হবো এবং তাতেই আমার শান্তি। এই শান্তি হচ্ছে বিনিময়। তাহলে কী এখানে আমার একটি স্বার্থ আছে আর সেখানে আমি শান্তি লাভ করব। এটাই স্বার্থপরতা ! তবে
অবশ্যই সুস্বার্থ বলতে পারেন। কেননা এখানে
প্রিয়জনকে কোন প্রকার ক্ষতির সম্মুখীন হতে
হবে না।
আমি Prithula Zaman এর প্রতি বিশেষভাবে
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আন্তরিক অভিনন্দন ও অফুরান ভালোবাসা।
ধন্যবাদে
18.01.2022
12.20.amM.Zaman

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


চেতনার বীমা হয় না। বিনা মূল্যে বিকতে হয়।