Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 10 months ago

    আলোকিত লগন

    আকাশে উঠেছে রূপালী চাঁদ
    কুঞ্জবনের শ্যমল ছায়ায়
    তারারা লুকায় মেঘের মায়ায়
    বাতাসে বাতাসে কীসের অনুনাদ
    ঢেউ তুলে যায় ক্রান্তি বেলায়
    আকাশের ঐ নীল জোছনার বনে
    কষ্টের অশ্রুটুকু মিলায় নীরদে
    এত কাঁটাভরা গোলাপের পৃথিবীতে
    তবু এত সুখ এই তিথিতে
    ক্লান্ত শর্বরীর নীল জোনাকীর সনে
    হাসি ঝরে মিটিমিটি আলোর নিয়নে
    আজি লাল নীল, হলুদ রঙ্গনা
    ঘিরে রাখুক তোমার আঙ্গিনা
    যামিনীর বুকে হাসনাহেনার পরিমল
    দখিনা মলয় করেছে আরো নির্মল
    নেত্র মেলে দেখবো আজি খোলা বাতায়ন
    রাত্রী মিলায়ে উঠবে কখন
    সোনালী আলোর তপন
    আজমুছে যাক সব কষ্টের নীল
    আকাশে আশার ফানুষ উড়ুক
    প্রজাপতিরা বয়ে বেড়াক
    শুধু রংধনুর আলোর মিছিল
    নীল সায়রের মুক্তো ঝিনুক
    সকল দূষনের কলুষ মুছুক
    মমতা মাখানো এইটুকু প্রয়াস
    আনুক ঝিলিমিলি প্রভাতের উদ্ভাস
    অনন্তলোকের হারানো প্রহরে
    প্রসূনের সৌরভ ছড়াক স্মৃতির সরোবরে

    11
    10 Comments
Skip to toolbar