-
অভিব্যাক্তিমূলক কবিতা–২
—————————-বীতশ্রদ্ধ মানসিকতা
———————-বইয়ের পাতায়, কৃষ্ণ কালো শব্দ বন্ধের উপর,
আমার আঙ্গুলে নিজের আঙ্গুলটি রেখে;—
তুমি ছোটবেলায় শিখিয়েছো– “সদা সত্য কথা
বলবে”….
কতোকাল কেটেছে– শিশুকাল, যৌবনকাল,
তরুণকাল;–—আজোও মাস শেষে টাকা গুনে বাড়ি ভাড়াটা
তুলে দিতে গিয়ে ঘেমে উঠি!
তুমি, —
যে বাসাতে সারা জীবনটা কাটিয়ে দেহ রাখলে–
আমি আজো সেখানে পড়ে আছি।তোমার, —
নিশ্চিত মৃত্যুর আগ মুহূর্তে তোমার দু’ হাত মুঠোতে
নিয়ে– আমি কথা দেয়ার সন্ধিক্ষণে বলেছিলাম,
–“সদা সত্য বলবো, সৎ পথে চলবো, সৎ উপার্জন
করবো।”যেনো, —-
আমি আমার ছলোছলো চোখের সামনে দেখতে
পাচ্ছি, গ্রন্হের কালো সেই স্বপ্রাণ শব্দবন্ধ’ বাক্যদ্বয়!
তুমি জন্ম-পিতা, এপাশ ওপাশ মাথা নাড়তে থাকো–
এর’অর্থ– না’না’না,—-একটা জীবন তুমি উৎসর্গ করে বুঝেছিলে;—-
—-“এখন এই সময়ের জন্য বাক্যগুলো চিরস্থায়ী
সত্য নয়—
—-চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ্ নয়।”
….তোমার চোখের জল দরদর করে ঝড়ে পড়ছিলো—পরিবর্তনের দুনিয়াই, সব কিছু বদলে যায়—
এমন কি– যে কোনো বিশ্বাস, ভালোবাসাটাও!শুধু,
মানুষের মূল্য, তার সদ্’গুণ, সততাটা, মানবিকতা—
—-অপরিবর্তনীয় থাকা উচিত, শত’-লক্ষ বছর….১০/০১/২০২২
12 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 January 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

অনুপ দে।
লেখালেখি: / লেখার ধরণ- প্রগতিশীলতা; আধুনিকতা।
- লেখক জীবন আমাকে খুব টানে!
- লেখালেখির মনটা, ব্যাক্তি জীবনে সবাই খুঁজে পাই না!
- আমি গল্পের মানুষ, গল্প লিখে সুখ পাই।গল্পে নিজেকে তুলে ধরা যায়।
- একটা গল্পে অনেকগুলো চরিত্র থাকে, --কথক কিন্ত একজন! সব চরিত্রই গল্প-কারের ভেতর থেকে উৎসারিত! মজা হচ্ছে,- গল্পকার সব চরিত্রকে ছুঁয়ে দেখেন, চিনেন!
Email : [email protected]
Friends
Zahidul Jamy
@zahidul
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
Payel Akhter Jyoti Nur
@payel
রাহেনা বেগম
@rahena-begum
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
অসীম রহমান
@ashim_rahman
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
AdabenTatali
@adabentatali



ভালো লিখেছেন।