Profile Photo

Akash MondalOffline

  • Akash508l
  • Profile picture of Akash Mondal

    Akash Mondal

    • 4 years, 9 months ago

    #অনুগল্প
    (১)
    মার্কেটে লোকের ভীড়ে হঠাৎ রফিক তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে। তখন সে খুঁজে খুঁজে এক সুন্দরী ভদ্রমহিলাকে ডেকে বলে
    – আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি?
    ভদ্রমহিলা ভীষণ অবাক হয়ে সন্দিহান দৃষ্টি নিয়ে জিজ্ঞাসা করে
    – আপনার স্ত্রী হারিয়েছে তো আমার সাথে কথা বলতে চাচ্ছেন কেনো?
    – না মানে… আমি যখনই কোনো সুন্দরী রমনীর সাথে কথা বলতে থাকি, আমার স্ত্রী কিভাবে যেনো সেখানে হাজির হয়ে যায়!!
    ★★★
    (২)
    মায়ের হুকুমে প্রতিদিন ভোরে রুমা আর ঝুমা একই হারমোনিয়ামে গানের রেওয়াজ করে।
    রুমা একসময় খেয়াল করলো সে গাইতে শুরু করলেই ঝুমা উঠে চলে যায়।
    রুমা একদিন ঝুমাকে ডেকে জিজ্ঞেস করে
    – আচ্ছা আমি যখন গান করি, তুই সবসময় তখন বারান্দায় বসে থাকিস কেনো রে?
    ঝুমা – আশেপাশের মানুষকে এটা বোঝানোর জন্য যে এমন সুরেলা কণ্ঠে গান আমি গাইছি না!!
    ★★★
    (৩)
    একবার চোর একটি কাপড়ের দোকানে চুরি করতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়ে। পুলিশের জেরা:
    পুলিশ – ছি ছি ছি.. চুরি করতে কাপড়ের দোকানে ঢুকেছিস? একবারও তোর স্ত্রী কন্যার কথা মনে পড়লো না?
    চোর – বিশ্বাস করেন হুজুর ঐ দোকানে কুনো মাইয়াগো কাপুর আছিলো না। খালি ব্যাডাগো কাপুর! তাই বাইধ্যো হয়া…..
    ★★★
    (৪)
    সুদীর্ঘ সাতটি বছর চুটিয়ে প্রেম করার পর সদ্যবিবাহিত দম্পতি নিলয় আর মেঘা হানিমুনে সিঙ্গাপুর গিয়ে একটি বিলাসবহুল হোটেলে উঠেছে।
    জাঁকজমকপূর্ণ হোটেলে দিনযাপনের পর আবেগের আতিশয্যে নিলয় বলে
    – আজ যদি আমার এতো টাকা পয়সা না থাকতো, তাহলে হয়তো কোনোদিন এমন দামী হোটেলে থাকা হতো না।
    মেঘা- হুমম। তাহলে হয়তো কখনো সিঙ্গাপুরেই আসা হতো না।
    নিলয় সুখ- শ্বাস ছেড়ে বলে – ঠিক বলেছো।
    মেঘা – তাহলে হয়তো এসব কথা বলার জন্য আমাকেও পাশে পেতে না!!
    ★★★
    (৫)
    অফিস থেকে মিতুলের ফিরতে দেরি হওয়ায় রেগে আগুন স্ত্রী তৃণা।
    ঘরে ঢুকতেই তৃণার জেরার মুখে পড়ে মিতুল
    – কি ব্যাপার.. এতো দেরি হলো, কোথায় ছিলে এতক্ষণ?
    অফিসের পরে বন্ধু রাশেদের বাসায় গিয়েছিলাম।
    তৃণা – রাশেদের বাসায় এতক্ষণ কি করছিলে?
    মিতুল- চার বন্ধু মিলে লুডু খেলছিলাম।
    তৃণা- আমার সামনে একদম মিথ্যে বলবে না বুঝলা। লুডু খেললে তোমার মুখ থেকে হুইস্কির গন্ধ আসছে কেনো?
    মিতুল – তবে কিসের গন্ধ আসবে.. লুডুর??

    6
    3 Comments
Skip to toolbar