Profile Photo

Mahira SOffline

  • Rahman-N-Zinnia
  • Profile picture of Mahira S

    Mahira S

    • 4 years, 10 months ago

    গল্পের নামঃ শ্রাবণ সন্ধ্যা
    পার্ট-৬

    মেয়েটা ঘুরে চলে যেতে নিচ্ছল তখনই থামিয়ে দিল শ্রাবণ,
    -আচ্ছা নামটা তো বলে যান?
    -নিজে অনুসন্ধান করে নিন।
    এই বলে আবার দৌড় দিল।

    এবার শ্রাবণের ধৈর্যের সীমা ছাড়িয়েছে। সে কোনো কিছু পরোয়া না করে সরাসরি তাসরিফের কাছে গেল। বাকি বন্ধুদের সাথে সেও ছিল।

    প্রায় তারাহুরো করে তাসরিফের কাছে গেল শ্রাবণ।
    -এদিকে আয়, কথা আছে।
    তাফসির বাকি বন্ধুদের রেখে এলো একটু দূরে।
    -বল কি হয়েছে?
    -মেয়েটাকে চিনিস?
    -কোন মেয়েটা?

    জোড়ে নিঃশ্বাস নিল শ্রাবণ।
    -ওয়েট, ওয়েট। বলিস না তুই কারও প্রেমে পড়ে গিয়েছিস।
    -নিজেকে সামলাতে পারিনি। তুই চিনিস ওকে। ওর নামটা বল প্লীজ।
    -আরে ভাই থাম। আগে ক্লু দে মেয়েটা কেমন দেখতে।
    -এত কিছু বলতে পারবো না। শুধু এইটুক জানি যে সে নিশার ঘনিষ্ঠ বান্ধবী আর একটু মোটা।
    -ওহ সেই মোটি মেয়েটা। ভাই! তুই একটা চিজ। তোর মা মোটা মেয়েদের পছন্দ করেনা আর তুই একটা মোটা মেয়ের প্রেমেই পড়লি?
    বলে একটু হাসলো।
    শ্রাবণ রাগে তাফসিরের পেটে ঘুষি দিল।
    -খবরদার, ও তোর ভাবী। তোকে কেটে তোর মাংস গুলো কুকুরকে খেতে দিব যদি খারাপ কিছু বলিস ওকে নিয়ে।
    -ও বাবা। থাক থাক আমি দেখি তোর ভাবীকে জিজ্ঞেস করে। মোটিটার নাম, নাম্বার আর ফেসবুক আইডি নিয়ে দিব।
    শ্রাবণ রাগান্বিত চোখে তাকালো তার দিকে।
    একটু হেসে নিয়ে সে কল দিল নিশাকে।
    ফোন দিয়ে জেনে নিলো আর ফেসবুক আইডি ও নিয়ে নিলো।

    প্রায় তারাহুরো লাগিয়ে শ্রাবণ তার ফোন বের করে ফেসবুক আইডি খুঁজে রিকুয়েষ্ট দিল।

    তাফসিরের কাছ থেকে নাম্বার নিয়ে জলদি করে বাসার উদ্দেশ্য রওয়ানা হলো।

    বর্তমান….

    ওরা নৌকা থেকে উঠে আবার গাড়ির কাছে গেল।
    শ্রাবণ ড্রাইভারের সিটের দরজাটা খুলতে যাবে তখনই সন্ধ্যা থামিয়ে দিল ওর হাত ধরে।

    শ্রাবণ তাকালো।
    -কি ব্যাপার? এখানেই থাকতে চাও?
    -তা চাই, তবে স্পেশাল মানুষের সাথে দেখা করতে হবে না? আসলে আমি বলছিলাম কি…
    শ্রাবণ একটু কাছে এসে এক চোখ টিপে বলল,
    -কি বলছিলে বলো?
    -খবরদার এভাবে তাকাবেনা, একদম চোখটা গালিয়ে দেব।
    -তা যদি তোমার হাতের আঙ্গুল দিয়ে হয় তাহলে রাজি আছি।
    -আচ্ছা এসব বাদ দাও, যা বলছিলাম শোনো। তুমি অনেক পরিশ্রম করেছ। এবার আমি চালাবো দাও।

    শ্রাবণ তো অবাক হয়ে গেল। গোল গোল চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,

    -তুমি গাড়ি চালাতে পারো?

    -অবশ্যই। কেন? মেয়ে বলে এতটা পিছিয়ে থাকবো?

    -তুমি আমাকে প্রতিবারই বাকরুদ্ধ করে দাও।

    -হয়েছে এত ঢং করতে হবেনা। এবার সরো, আমি চালাবো গাড়ি।

    -কিন্তু তুমিতো চিনো না।

    -ছাগল তুমি একটা। তোমাকে গাড়ি চালাতে মানা করেছি, ঘুমাতে বলিনি। তুমি আমার পাশে বসবে।

    -কিন্তু সামিহাকে কি করবো?

    -ওর কথা ভেবো না। ওর ঘুম পেয়েছে, খুব সকালে উঠেছে। ও পিছনের সিটে ঘুমাবে।

    এই বলে শ্রাবণকে সামনে থেকে সরিয়ে ড্রাইভার সিটে বসলো সন্ধ্যা।

    শ্রাবণ মাথা নামিয়ে ড্রাইভার সিটের জানালা দিয়ে সন্ধ্যার মুখোমুখি হলো,

    -সন্ধ্যা?

    -বলো।

    -তুমি সত্যি পারবে?

    সন্ধ্যা শ্রাবণের নাকটা টেনে দিয়ে বলল,

    -দেখুন মিস্টার আরফান মোটা বলে অনেকেই আমাকে অনেক বাজে কথা শুনিয়েছে, তবে এই মোটা মেয়েটার মধ্যে যে কত ট্যালেন্ট আছে সেটা খুব কম মানুষই জানে। যাই হোক, যাও তুমি পাশের সিটটায় বসো আর আমাকে দিক নির্দেশনা দাও।

    শ্রাবণ চুপচাপ কথা মত কাজ করলো।

    কিছুটা পথ দেখানোর পর শ্রাবণ বলল,

    -তুমি আসলেই গুণবতী। কয়েক মিনিট হলো মাত্র, আর তুমি আমাকেও পেছনে ফেলে দিলে?

    -দেখতে হবে না কার পছন্দের মানুষটা আমি?

    -অবশ্যই আমার, অন্য কারও হতে দেব নাকি আমি? আচ্ছা শোনো এখান থেকে সোজা চালাতে থাকবা আর কিছুক্ষণ পর একটা ছোট হোটেল পাবা, বাঁশের তৈরী। সেখান থেকে ডান দিকে যাবে। অবশ্য আমিই দেখিয়ে দেব। তবুও বলে রাখলাম। কথা বলতে বলতে আমার মুখ ব্যাথা হয়ে গেছে।

    সন্ধ্যা খিলখিল করে হেসে উঠলো।

    -তোমার কি মনে হয়েছে আমি নিজে শুধু কষ্ট করব? তোমাকেও কষ্ট দিচ্ছি।

    -বাঁদরামি ছাড়ো আর গাড়ি চালানোতে মন দাও। নাহয় আমাদের শেষ গন্তব্য হবে ড্রেইনে নয়, গরুর গোবরে।

    সন্ধ্যা হেসেই চলল, তবে সে মন দিয়ে গাড়ি চালাতে ভুলেনি। শ্রাবণ মুচকি হেসে তার দিকে চেয়ে রইলো।

    …….

    শ্রাবণ অধীর হয়ে বসে আছে কবে মেয়েটি তার রিকুয়েস্ট একসেপ্ট করবে। ভাবতে ভাবতে সে প্রায় ঘুমিয়ে পড়েছিল।

    হঠাৎ একটা নোটিফিকেশন এলো। হতচকিত হয়ে উঠে বসে পড়ল সে, চোখ কঁচলালো । হাতে ফোন টা নিয়ে দেখলো সে।

    খুশিতে সে আত্মহারা হয়ে ফোনটা প্রায় ফেলেই দিচ্ছিল। জোড়ে শ্বাস নিয়ে ফোনটা হাতে নিল। ফেসবুকে কোন ছবি নেই তার, তবুও শ্রাবণের মন বলছিল এটা সেই মেয়েটিই।

    সে মেসেজ দিল,

    -আমাকে কি এখনো চিনতে পারেন নি? নিশাকেও কি চেনেন না?

    -না তো, নিশা আবার কে? আর আমরা কি আগে কোনোদিন দেখা করেছি? আজ নাহয় পার্কে দেখা হলো। আর এত জলদি আমাকে খুঁজলেন কিভাবে?

    -কি করলে আপনার মনে পড়বে বলুন তো?

    -আপনি এত মনে করাতে চাচ্ছেন কেন শুনি?

    -দেখেন মিস সন্ধ্যা, আমি জানি আপনি দুষ্টুমি করছেন। আপনি আমাকে চিনতে পেরেছেন ঠিকই। আমার মন বলছে আপনি আমাকে চিনেছেন।

    -মন তো কত কিছুই বলে।

    -আচ্ছা, কাল কথা হবে, আমার ছোট বোনকে পড়াতে হবে।

    -আচ্ছা।

    পরদিন শ্রাবণ ফন্দি আঁটলো।

    বিকেল বেলা সে কিছু না বলেই সরাসরি কল দিয়ে দিল সন্ধ্যাকে।

    -হ্যালো, আসসালামু আলাইকুম।

    শ্রাবণ একটু ক্লান্ত ছিল, আর খুবই ইচ্ছে করছিল সন্ধ্যার কন্ঠস্বরটা একটু শুনতে। ব্যস, তার মনের আশা পুরণ হয়ে গেলো। শ্রাবণের অফিসের কাজের চাপে আজ যে মানসিক চাপটা তৈরি হয়েছিল তা নিমিষেই হালকা হয়ে গেল। মনের মধ্যে যে অস্থিরতাগুলো জ্বালাতন করছিল, সেগুলো এখন শান্ত হয়ে গেছে।

    মৃদু স্বরে উত্তর দিল,

    -কেমন আছেন?

    -জ্বী ভালো, আপনি?

    -আছি, তো আপনার বাসার সবাই কেমন আছে?

    সন্ধ্যা কিছুক্ষণ চুপ থাকল, পরে একটু নিরাশ হয়ে উত্তর দিল,

    -ভালো। আপনার?

    শ্রাবণ বুঝতে পেরেছে তবে কিছু জিজ্ঞেস করল না। সে টপিকটা পালটে ফেলল।

    -ভালো। আচ্ছা আপনার বান্ধবী নিশা কেমন আছে? অনেকদিন দেখা হয়না ওর সাথে। আমার বন্ধুও ইদানিং ব্যস্ত থাকে তাই ওকে জিজ্ঞেস করা হয়না।

    -ভালো আছে।

    -আপনি জানেন ওরা হানিমুনে কোথায় গিয়েছিল?

    -হ্যাঁ, মানালিতে।

    -কতদিন থেকেছে?

    -২০ দিন।

    শ্রাবণ কিছু না বলেই হেসে উঠলো, তার হাসির শব্দ শুনে সন্ধ্যা একটু রাগ হলো।

    -হাসছেন কেন? হাসির কিছু বললাম?

    -আপনার দেখি সব কিছু মনে পড়ে গেছে।

    ওপাশে কিছু মুহুর্ত নির্জনতার পাহাড় গড়ে উঠলো। শ্রাবণ না দেখেই বলতে পারবে যে সন্ধ্যার চোখ গুলো ফুটবলের মত গোল হয়ে গেছে।

    একটু পর দুজন একসাথেই হেসে উঠল।

    বর্তমানে….

    ওরা ওদের নানু বাড়ি এসে পৌঁছাল।

    সন্ধ্যাকে গাড়ির ভেতরেই থাকতে বলা হয়েছে, কারণ শ্রাবণ নানুকে সারপ্রাইজ দেবে।

    শ্রাবণ নানুকে আনতে গেল। আর এদিকে সন্ধ্যা নিজেকে ঠিকঠাক করে নিল।

    সন্ধ্যা দেখতে পেলো শ্রাবণ নানুর চোখ বন্ধ করে এদিকে নিয়ে আসছে। সন্ধ্যার সামনে দাঁড় করিয়েছে।

    শ্রাবণ বলল,

    -নানু, এখন এমন একজনের সাথে দেখা করবে যে তোমার মতই আমার জীবনে অনেক স্পেশাল। তবে তুমি একটু বেশিই স্পেশাল থাকবে।

    নানু চোখ খোলার পর সন্ধ্যা ভদ্রতা ও বিনয়ের সুরে নানুকে অভিবাদন করল,

    -আসসালামু আলাইকুম নানু, ভালো আছেন? আমি সন্ধ্যা।

    শ্রাবণ একটু নার্ভাস হয়ে গেল।

    নানু কিছুক্ষণ গম্ভীর চেহারা নিয়ে তাকিয়ে ছিল সন্ধ্যার দিকে। তারপর শ্রাবণের দিকে তাকিয়ে বলল,

    -তুই জানিস তো তোর মা এমন মেয়ে পছন্দ করেনা?

    মাথা নিচু করে শ্রাবণ উত্তর দিল,

    -জানি নানু, এই জন্যেই তোমার কাছে এসেছি।

    হঠাৎ নানুর চেহারার অভিব্যক্তি বদলে গেল। এখন তাকে হাসিখুশি ও প্রাণোচ্ছল দেখাচ্ছে।

    -ধুর, ওই বজ্জাত মহিলা ড্রেনে পড়ুকগে। আমার তো ওকে অনেক ভালো লেগেছে। আসো মা, আমার সাথে এসো।

    নানু এমন ভাবে খুশিতে ওকে টেনে নিয়ে গেলো যেন মনে হচ্ছে একটা ছোট মেয়ে নতুন বান্ধবী বানিয়েছে।

    শ্রাবণ গাড়িতে হেলান দিয়ে হাত গুটিয়ে রেখে ওদেরকে ঘরের ভেতর যেতে দেখল। মুখে ছিল খুশির, শান্তির ও তৃপ্তির হাসি।

    গাড়িটা এক পাশে পার্ক করে আসার সময় শ্রাবণের তার নানার সাথে দেখা হয়। বাজার থেকে ফিরছিল নানা।

    -কিরে ব্যাটা। কি খবর?

    -আরেহ বুড়ো নানা। খবর তো ভালই। আপনার কি খবর? আমার নানুকে নিয়ে তো সুখেই আছেন। আমার তো হিংসে হয় এখনো।

    -তোর নানি যতদিন পাশে থাকবে ততদিন ভালই থাকব।

    -ইশশ, নানা আপনি আরও ঈর্ষান্বিত করছেন আমাকে। তবে এখন আমিও একজনকে পেয়েছি।

    -হুমম, আমার ব্যাটা বড় হয়ে গেছে। তাকে নিশ্চয় এখানে এনেছিস?

    -আপনাদের সাথে দেখা করার জন্যই তো এনেছি নানা। আপনার মেয়ে কেমন তাতো জানেনই। প্লীজ হেল্প করুন আমাকে।

    -আচ্ছা চল, দেখা করে আসি তোর সেই স্পেশাল মানুষটার সাথে। যদি তোর নানুর ভালো লাগে, আমার কোন আপত্তি নেই। একবার একজনকে হারিয়েছি। আর হারাতে চাইনা। চল।

    ঘরে ঢুকে সন্ধ্যা আগের মতই সুন্দর করে অভিবাদন জানালো। নানাও নিজের নাত্নীর মত আদর যত্ন দিয়ে ভরিয়ে দিল।

    তারপর নানু কয়েকটা বাচ্চার সাথে দেখা করিয়ে দিল। বাচ্চাগুলো নানা নানুর সাথে থাকে। তারা এতিম, তবে নানা নানুর আদরে ওরা নিজেদের এতিম মনেই করেনা। তাদেরকে খাওয়ান, কাপড়-চোপড় কিনে দেন, আর নিজেরাই ঘরে বসে শিক্ষা দেন।

    দুপুরের দিকে শ্রাবণ আর তার নানা মসজিদে নামাজ পড়তে যায়। আর সন্ধ্যা নানুকে রান্না-বান্নায় সাহায্য করে। মসজিদ থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে ওরা সবাই ছাদে যেয়ে বসে।

    অন্যদিকে সামিহা সেখানের সেই বাচ্চাগুলোর সাথে খেলা করে বাড়ির আশে পাশে।

    কিছুক্ষণ আড্ডা দিয়ে নানু সন্ধ্যাকে বিশ্রাম নিতে বললেন। সন্ধ্যা বিশ্রাম নিতে যাওয়ার পর নানা বললেন,

    -এবার বল তোর সমস্যার কথা। যুদ্ধ করতে হবে নাকি কারও সাথে?

    -না আসলে তেমন কিছু না। গোড়া থেকেই বলব?

    -হ্যাঁ।

    -আচ্ছা।

    শ্রাবণ তার নানা নানুকে সব খুলে বলল কীভাবে মেয়েটির সঙ্গে দেখা হয়েছে, কিভাবে তারা এগিয়েছে।

    -কিন্তু নানা, আপনারা তো জানেনই যে মা মোটা মেয়ে একদমই পছন্দ করেন না। জানিনা শুধু মোটা মেয়ের জন্যে কিনা। কিন্তু আরেকটা কারণও আছে।

    -কি সেটা?

    -ও ওর চাচার বাসায় থাকতো। ওর বাবা মা নেই। যেদিন আমার ওর সাথে প্রথম দেখা হয়েছিল, সেদিন একটা ফোন আসাতে সে তারাহুরো করে চলে যায়। পরে ওর সাথে কথা হওয়ার পর থেকে বুঝতে পারলাম যে সেদিন ওর বাবা মা বাসে সেখানে আসার সময় বাস এক্সিডেন্ট হয় হাইওয়েতে। কয়েকজন ছাড়া সবাই নিহত হয়েছিল। সেখানে ওর বাবা মা ও ছিল।

    জোড়ে নিঃশ্বাস নিয়ে আবার বলল,

    ওর চাচা চাচি ওকে অনেক আদর করে, কিন্তু একদিন ও শুনে ফেলে যে চাচা চাচির একটু সমস্যা হচ্ছে ওকে বাসায় রাখার জন্যে। চাচা চাচি আসলে চায় নি ওকে জানাতে। কিন্তু তারপর সে নিজে একটা পার্ট টাইম জব খুঁজে নিয়েছে। এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। কয়েক মাস আগে সে হোস্টেলে উঠে যায় বিভিন্ন বাহানা দিয়ে। কিন্তু মা মনে করেন যে এসব মেয়েরা টাকার জন্যে এমন করে। নানা দেখুন, আমি আসলে এটা বিশ্বাস করতে চাইনা। তবুও মা আমাকে বার বার একই কথা বলে। কত চেষ্টা করলাম। বাবার তো এত সমস্যা নেই কিন্তু সব সমস্যা মায়ের। নানা, মা আমাকে বলেছে যে এই মেয়েকে নিয়ে সে সুখে থাকতে পারবেনা। কিন্তু বিয়ে তো একটা ছেলে আর মেয়ের মধ্যে, ছেলেটা দৃঢ়ভাবে বিশ্বাস করছে যে মেয়েটা পারবে তার সাথে সুন্দর ভাবে থাকতে। আচ্ছা একবার অন্তত দেখে নিতে পারতো? একবার অন্তত খোঁজ খবর নিতো? বা একটা সুযোগ দিতো? কিন্তু নানা সেদিনের পর থেকে সন্ধ্যার মনটা খারাপ থাকে। সে আমাকে না বললেও আমি বুঝতে পারি।

    -কি হয়েছিল সেদিন?

    শ্রাবণ জোড়ে নিঃশ্বাস নিল।

    -সেদিন মাকে অনেক রাজি করিয়ে সন্ধ্যাকে বাসায় নিয়েছিলাম দেখা করার জন্যে। আর মা, সাথে সাথেই তাকে ঘর থেকে বেড়িয়ে যেতে বলল। কিন্তু নানা জানেন? সেটার পর তার উত্তর কি ছিল? উত্তর দিয়েছিল যে, “আন্টি, আমি যদি আপনাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি বা আপনার ইগোতে হার্ট করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। আপনি না চাইলে আমি আর কোনোদিন এই বাসায় আসবো না। ভালো থাকবেন আন্টি।”

    নানা নানু দুইজনের চোখই বড় হয়ে গেছে।

    শ্রাবণ আবার বলা শুরু করল,

    -ওর কথা শুনে আমার চোখে পানি এসেছিল। সে চলে যাওয়ার পর আমি পেছন পেছন যেতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে যেতে দেয়নি। আর অন্যদিকে, সন্ধ্যা মনে করেছিল যে মা পছন্দ করেনি আর রাজি হয়নি কারণ আমি না জানিয়ে প্রেম করেছি আর মাকে কষ্ট দিয়েছি। আমিও তাকে কিছু বলিনি। কিন্তু সন্ধ্যা আসল কথাটা জানেনা। সন্ধ্যা বাসা থেকে যাওয়ার পর মা অনেক খারাপ মন্তব্য করেছে তার নামে। অনেক বাজে ভাষায় গালি দিয়েছে। আসলে রাগ উঠলে কেউ থামাতে পারেনা বাবা ছাড়া। আর বাবা তখন বাজারে ছিলেন।

    বলতে বলতে শ্রাবণের কিছুই মনে ছিল না। সে খেয়াল করল চোখের কোণে কিজানি নড়ে উঠল। তাকিয়ে দেখে অথৈ দাঁড়িয়ে আছে। চোখ পানিতে ভরা। শ্রাবণ জলদি উঠে দাঁড়ালো, সাথে নানা নানুও।

    নানু পরিস্থিতি হালকা করার জন্যে বলল,

    -আরেহ, কখন এলে তুমি মা? বুঝিই নি। এসো, বসো। তুমি বিশ্রাম নিয়েছিলে?

    সন্ধ্যা চুপচাপ দাঁড়িয়ে ছিল। মুখে কোনো অভিব্যক্তি ছিল না।

    6
    2 Comments
Skip to toolbar