Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 4 months ago

    মিথ্যা ভরা ভালবাসা,,,,

    সুনিপুন অভিনয়ে তুমি ছিলে ক্লান্ত,
    আমি ছিনু অসহায় বড় পরিশ্রান্ত।
    ভেবে নেয়া ভাবনারা সব ছিল ভুল,
    এক কূল ভাঙে নদী গড়ে এক কূল।
    মিথ্যায় ভরা ছিল ঐ ভালবাসা,
    সবটুকু আশা আজ হলো নিরাশা।।

    ছলনায় মেশা ছিলো সব প্রতিশ্রুতি,
    নাটকের মত মেকি ছিল সব প্রীতি।
    অনুভূতি খেয়ে নিলো ঘুন পোঁকা যতো,
    হিংসা বিশাল ছিলো আকাশের মতো।
    মিথ্যায় ভরা ছিল ঐ ভালবাসা,
    সবটুকু আশা আজ হলো নিরাশা।।

    প্রতিজ্ঞা যা ছিলো পাহাড় সমান,
    তাসের ঘরের মত ভেঙে খান্ খান্।
    যন্ত্রনা জমেছে বুকে বাষ্পের মতো,
    কষ্টের ঢেউ আসে বুকে শত শত।
    মিথ্যায় ভরা ছিল ঐ ভালবাসা,
    সবটুকু আশা আজ হলো নিরাশা।।

    ©️বাপ্পী খান

    7
    5 Comments
Skip to toolbar