-
প্রিয়ন্তীর ঠিকানা,,,,,
***
কোথায় হারালে প্রিয়ন্তী?
কোন আকাশের নীচে?
কোন রাস্তার ট্র্যাফিক জ্যামে?
কোন পুরুষের হাতে হাত ধরে?
কোন পিপাসায় ক্লান্ত তুমি?
কোন শরীরের নাচন নেচে?
কোন আড়ালে মুচকি হাসো?
কোন যৌবন জমিয়ে রেখেছো?
কোন চুমোতে দুচোঁখ বোঁজো?
***
কোথায় লুকালে প্রিয়ন্তী?
কার সাথে তুমি মেশো?
কার পরশে শিহরিত হও?
কার প্রেমে সুখী আজো?
কার বুকে তুমি রেখেছো মাথা?
কার কামনায় রমনে ভাসো?
কার জৌলুসে কমতি দেখো না?
কার সব ভুল ক্ষমাতে সাঁজাও?
***
কোথায় হেরেছো প্রিয়ন্তী?
কেন যে একলা তুমি কেঁদেছো?
কেন যে স্বপ্নটা ভেঙে দিয়েছো?
কেন যে সততায় সমঝোতা করেছো?
কেন যে পূজার আরতি ঢেলেছো?
কেন যে প্রেমে অযথাই কেঁদেছো?
কেন যে বাসরে বেহুলা হয়েছো?
কেন যে ললনা প্রতীমায় বেঁধেছো?©️বাপ্পী খান
4 Comments
Friends
Rashedul Hasan
@rashedul-hasan
Sobuj ahmed siraji
@sobuj
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Najmon Naher
@nahernajmon
Tanmoy Roy
@tanmoy


এক গভীর আক্ষেপ আজ কবিতা জুড়ে।