Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • বৃষ্টিপাতে তোমার জন‍্য প্রার্থনা”
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান

    আচ্ছা! হঠাৎ বৃষ্টি নামলে ধৈর্য্যহীন মানুষে কী
    কী বলে থাকে বলতে পার ?
    নিজের কানকেও অবিশ্বাস্য মনে হতো তখন !
    যেমন চাকুরীজীবি রমনীরা বিরক্তি নিয়ে বলত-
    ” মরার বৃষ্টি আর সময় পেল না” !
    আর অস্থির পুরুষ তো মহা ক্ষ‍্যাপা ; ধ‍্যুর বৃষ্টি!
    কাজের সময়ও বুঝে না” !
    কলেজ পড়ুয়া তরুণীদের কিন্তু ভীষন কষ্ট লাগত
    মনে মনে ভাবত যে,
    আমার চারিদিকে এখন চলছে বিষন্নতার দুপুর
    বৃষ্টি নামিছে মুষলধারে অঙ্গনে ঝরে ঝর ঝর !
    মন যা চায় তা মনের মতো না পায়।
    ভালবাসার লগ্ন এসে ফিরে যায় অচেনা ইশারায়!
    ধরে নাও এমন সব উক্তিগুলো ওদেরই পাশে আমি দাঁড়িয়ে শুনে শুনে-
    না হেসে পারতাম না, ওরা কী জানে না সময় আর
    বৃষ্টিকে তিরষ্কার করা মানে
    “সৃষ্টিকর্তা”র প্রতি অবমাননায় অকৃজ্ঞতা এবং
    অধর্মের অপরাধে শামিল ।
    আমি যখন দেখি আকাশ কালো করে মহিমাপূর্ণ বৃষ্টি নেমে আসে,
    বৃষ্টির ঝিরঝির শব্দ বুকের ভিতর আনন্দের
    স্রোতধারায় চমকে হাসে। “বৃষ্টি কারিগর” বলে দিয়েছেন,বৃষ্টিপাতের সময়
    তোমার দোয়া হবে কবুল!
    বল আমার চেয়ে বেশি খুশি আর কে হবে, যেখানে
    তোমার কল্যাণ পাব নির্ভুল।
    এখানে একটি কথা তোমাকে বলে রাখি- সেচ্ছায়
    আমি কখনো বৃষ্টিতে ভিজিনি,
    বৃষ্টির ছোঁয়া আমার স‍হ‍্য হয় না, আমি চুপচাপ দাঁড়িয়ে “সুমহান”কে ডাকি।
    একটা প্রবাদে ছিল মাঘের শীতে বাঘে পালায়, এমনই এক শীতে শেষ বিকেলের বৃষ্টি মাথার উপরে
    নিরাপদ ছাউনিতে উঠে “আকাশ আরশ”র সামনে
    দাঁড়িয়ে যাই প্রার্থনায়….
    আমার অধিকাংশ চাওয়া ছিল একটাই-মৃত‍্যুর
    পূর্বেও তোমার ভালোবাসা কামনায়।
    যেভাবে তোমার জীবন শুরু করে এখন গুপ্তধনে
    যা যা হীরা মাণিক‍্য পেয়েছ ;
    অল্প অল্প নিয়ে জমিয়েছি বিপুল ঐশ্বর্য, যে প্রাণে
    তুমি আমার হৃদয় হয়ে রূপ নিয়েছ!

    6
    9 Comments
    • “বৃষ্টি মাথার উপরে
      নিরাপদ ছাউনিতে উঠে “আকাশ আরশ”র সামনে
      দাঁড়িয়ে যাই প্রার্থনায়….
      আমার অধিকাংশ চাওয়া ছিল একটাই-মৃত‍্যুর
      পূর্বেও তোমার ভালোবাসা কামনায়।
      যেভাবে তোমার জীবন শুরু করে এখন গুপ্তধনে
      যা যা হীরা মাণিক‍্য পেয়েছ ;
      অল্প অল্প নিয়ে জমিয়েছি বিপুল ঐশ্বর্য, যে প্রাণে
      তুমি আমার হৃদয় হয়ে রূপ নিয়েছ!” কবিতার এই অংশটূকু অতুলনীয় কবিপ্রিয়। এত প্রেম কি করে ধারণ করে ঐটুকু মন ভেবে অবাক লাগে। ভালোবাসা নেবেন।

    • হঠাৎ বৃষ্টি মানে আমার কাছে
      অযথা যানবহন আর পয়সা খরচ।

    • বৃষ্টি বৃষ্টি, একি অনাসৃষ্টি! অভিনন্দন।

    • প্রিয় বন্ধু কবি ড্রাকো সজীব ! এই ছোটখাট মনটির একমাত্র অসাধারণ ক্রেডিট তোমাদের।
      আমি শুধু তোমাদের ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি
      মুক্তাক্ষর ধ্বণিতে।
      তোমরা ভাল থেক। তোমাদের মন ভাল থাকলে
      আমার কলমও ভাল থাকবে।
      অশেষ ধন্যবাদ ড্রাকো। তুমি সুস্থ থেক। তোমার জন্য অবিরাম ভালবাসা।
      ধন্যবাদে….

      M.Zaman

    • এই তো গত শনিবার শেষ বিকেলে হঠাৎ বৃষ্টি
      শুরু হয়। এবং অনেকক্ষণ জোর বৃষ্টি হয়েছিল।
      মতিঝিল সড়কে একটি বিল্ডিং এ নিরাপদ আশ্রয় নিয়েছিলাম। তখনই ধীরে ধীরে প্রার্থনার
      সময় কবিতাটির চরণগুলো সৃষ্টি হয়।
      প্রিয় নাজমুল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ

      M.Zaman

    • প্রিয় অভিমানী মন ! ভালবাসতে বাসতে এক
      সময় আসলে হয়ে যায় অনাসৃষ্টি !

      M.Zaman

    • ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় ইকবাল আহমেদ।

      M.Zaman

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar