Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • ভরসার হাত
    *******স্মৃতি রানী রত্না
    ১৮ বছরের সাধনা আর হরেক রকম সপ্ন নিয়ে
    যেদিন তোমার হাতে আমার হাত সমর্পন করেছি,
    সেদিন আমার কামনা, বাসনা,আর ভালোবাসার ভরসা করে,
    তোমাকে নিয়ে বাচার জন্য একটা শক্ত হাতকে আকড়ে ধরেছি।।
    কিন্তু আমার জানা ছিলনা, হাতটা এতটা পিচ্ছিল হবে,
    জীবনের পথ পাড়ি দেবার আগেই, সপ্ন সাজাবার শুরু হতে না হতেই
    সেই হাত দুটি আলাদা হয়ে যাবে!
    অসীম শূন্যে ভাসবো আমি তুমি বিহিন।
    সংসার গুছিয়ে তুমি ছারা আমার এতটা পথ হাটতে হবে,
    ভেবে শিহরিত হতাম
    কিন্ত দেখ নিয়তির কি নির্মম পরিহাস ,
    তোমাকে ছারা আমার চলার পথ মসৃন না হলেও
    এতটাও বন্ধুর নয় যে আমি থমকে যাব,
    আমি যতটা তোমাতে জড়িয়ে থাকতে চাই,
    তুমি ততটাই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ এটা তোমার মনের ইচ্ছা ?
    নাকি নিয়তির দোলাচাল,?সে একমাত্র বিধাতাই যানে।
    কোন কিছুকে নিজের করে ভাবতে কেন জানি ভয় হয়!
    যদি তোমার মত সেও আস্তে আস্তে আমাকে নি:সঙ্গ করে চলে যায়,!
    তাহলে নিতে পারবোতো একা ?
    যতবার তোমাকে ভরসা করেছি ততবার ঠকেছি।
    তবুও কেন জানি তোমাকেই ভরসা করি, হয়ত তুমিই আমার
    প্রথম সেই বিশ্বাস ভরা ভরসার হাত!
    কেননা, ধরে রাখতে না পারলেও অন্তত কোন ক্ষতি আমার হয়নি,
    অনেকেই বলেছে চলে যাও। যেখানে তোমার মূল্যায়ন হয়না
    ,ভালোবাসার প্রতিদান হয়নাযে তোমাকে বোঝেনা,
    যার হৃদয় তোমাকে নিয়ে ভাবেনা,তোমার কষ্ট যাকে স্পর্স করেনা,
    হাজার সময় থাকতেও যার তোমার জন্য সময় হয়না ,
    সেখানে থেকে কি লাভ?লাভ লোকসানের হিসেব মেলাতে পারিনি,
    তবুও তাকে ভেবেই থেকে গেছি।।ভরসা একটাই!,
    দুহাত দিয়ে বুকের মাঝে আগলে না রাখলেও, ছায়া হয়ে সর্বদা আমার পাসেই থেকেছ।।তাইতো ঐ হাত দুটোকে আমি ভরসা করি,
    আর তাই ভরসা হিসেবে আমি তোমাকেই বিশ্বাস করি।
    আমি সারা জীবন এমন একটা বিশ্বাসি ভরসার হাত চাই।

    23
    19 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar