Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • কাছের বন্ধু
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    আমি একা কথা বলি,
    দুরের বন্ধু কাছে ডাকি,
    অনলাইনে প্রতিদিন খোঁজাখুঁজি,
    অফলাইনে নিজের মত একাই থাকি।

    শৈশব বন্ধু আমার , অলি,
    গালাগাল ,ছুটোছুটি আর অভিযোগ,
    মার খেত গাধা টা, অথচ দোষ টা আমারি।
    ১৯৯৮ এর পর আর দেখা হয়নি।

    তারপর রানেল ,
    সাহসী জিজ্ঞাসার অসীম সাহসী,
    মাঝে মাঝে, সাহস হারিয়ে ফেললেই ফোন করি,।

    একসাথে চা খাব, বলেছি ,
    এক যুগ পেরিয়ে ,এখনো সময় হয়ে ওঠেনি।

    মনিরুজ্জামান , নির্ভরতার এক মূর্তি,।
    আমি একা হলেই লেখি,
    ও গান ধরে ,নিজস্ব এক ছন্দ,পরিপাটি
    আমরা এক সাথে সব পারি,
    শুধু কাঁদতে পারি না ।

    ও নিজে ঠকেছে বহুবার ,
    কিন্তু আজও কাউকে ঠকাতে দেখিনি।

    মাছুম কিরে কেমন আছিস ,
    আর কইছ না , কালা ধোঁয়া ,কলা খাবি।
    তুই কেমন , জানি সমস্যায় ,
    নো প্রবলেম, আমি আছি।

    এই বন্ধু গুলো অনেকেরই নাই,
    মন থেকে বলছি ,
    তোদের অনেক ভালবাসি।।

    ০৩/০৮/২০১৯

    6
    6 Comments
Skip to toolbar