-
পাওয়া না পাওয়ার ঊর্ধ্বেও কিছু থাকে বোধহয়
দুই ধারের ছিন্নভিন্ন শিরায় রক্তাক্ত দলিল দস্তাবেজের মাদল বাজে ,
নিস্তব্ধতার ভাঙন মহাকালের নির্ঘুমতার নেপথ্যে ।
নেতিয়ে পড়া নেকড়ের ঝলসানো পশমের গন্ধের পেখম
মগজভেদী ঠাণ্ডার মতন নিষ্ঠুর ।এক বিকেলের শোক নীরব ঘাতক ; বিস্ফোরণের বিসার !
বিষাণের বেদম বাদ্যে ঠাণ্ডা শরীর হৃদপিণ্ড নাড়ায় –
মেডুসার বিষে বরফাচ্ছন্ন হিমহাতে ,
ভিতরপকেটের গর্দান মোড়ানো গোলাপ অজ্ঞাতনামার পোস্টার সাঁটায় ।
তারপর নবমীর তরুণী তীব্র কণ্ঠে অপারগতার চিঠি নয়নবাণে দোভাষী হয়ে উত্তরণে উৎরায় –
শান্তির পরে প্রলয় আসে !
একাকার শান্তির পরে মধ্যরাতে প্রলয় আসে !
ভাঙচুরের শুভকামনায় প্রকৃতিদত্ত শয়তানের বীজ ইন্দ্রিয় জগতের অমরত্ব লাভ করে ।
একদল প্রেক্ষকের আশাভরা আকুতি প্রবল ,
প্রাণেশ্বর হওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেড় হাত জমিনের দলিল খোদা হতে ছিন্ন করতেই বা কতক্ষণ ?এক বিকেল তোমার বেধক , একটাই প্রশ্ন তোমার নিশ্চায়ক ,
এক শব্দ তোমার পরাজয় , এক হাহাকার নব্বুই দিনের প্লাবন ।
গোপন কান্নার জলসায় খোদা বৈ আর কেউ জহুরী নাই ,
যেখানে দুর্ভিক্ষের সূচনা সংকেতের বড্ড অভাব পাকস্থলীর ধোঁয়াশা ।
বিশুদ্ধাচার নির্ভাবনায় কালো নিয়তির মোড়কই খোলে ,
সুপ্ত বাক্যের নিঃস্ব বুলি জড়তার নেশায় বুদ ।জালাল রুমির শুরি , রুদ্রের বৃষ্টি , মহাদেবের কোটি বছরের সাধনা ,
বুকপকেটের নোটপ্যাডের ভগ্নাংশে কালি মাখা অপচয় ।
পরিচয় প্রকাশের নিস্তেজ প্রচেষ্টায় আশাহত তুর্কির এক সুযোগ –
দীর্ঘ নিঃশ্বাস ,
দীর্ঘ রাত ,
জ্বর উঠা শরীর
আর তীব্র ক্ষুধায় ব্যস্ত ।তোমারে কি ভালো রাখা যায় না ?
বিশ বসন্তের শেষে হেলহেইমের রাণী কি তোমারে দিয়ে দেয়া যায় না ?(২৯/০১/২০২২)
5 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk



কবিতাটির সাথে অনেক আবেগ জড়ানো। খুব ভালো লাগলো।