Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • ” ফাল্গুনে তুমি “।।।।
    ◾◾◾◾◾◾◾◾
    মোঃ মনিরুজ্জামান খান

    হে মহান একুশে ফেব্রুয়ারি
    আবার এসেছ ফিরে,
    বাংলা ভাষার আর্তনাদ এসেছে
    বছর ঘুরে আবার।
    তুমি তো আট’ই ফাল্গুনে
    রক্ত ঝরা সেই রাতের কাহিনী,
    প্রতিবাদের বর্ণে বর্ণে তোমাকে পেয়েছি
    আমাদের হৃদয়ের মাঝে।
    তুমি উদ্যমে ভরা বাংলা
    মা”য়ের দামাল ছেলের গান,
    এই বাংলায় মুক্ত মনে কথা
    বলার অবাধ দুরন্ত পণ।
    হে মহান বায়ান্ন’র ছাত্র জনতার
    আন্দোলনের মূর্ত প্রতীক,
    বর্ণমালায় ফিরে এসেছ ঘুমন্ত
    বাঙালির শ্লোগান হয়ে আবার।
    মা”য়ের পরশ নিয়ে তুমি আমাদের
    মহান একুশে ফেব্রুয়ারি,
    সালাম, বরকত, রফিক,জব্বারের
    আত্মার শান্তির প্রভাত ফেরি।
    তুমি পীচ ঢালা পথে রক্তে
    রঞ্জিত বুলেটের ক্রুদ্ধতা,
    তুমি মেডিকেল কলেজের প্রাঙ্গনে
    রক্তে আঁকা লাল পতাকা।
    হে মহান আট’ই ফাল্গুনের নব
    জাগরণের সোনালী সকাল,
    গানে গানে জেগে উঠে বাংলার
    অদম্য তারুণ্যের যত দল।
    ফুলে ফুলে ভরে উঠে
    তোমার স্মৃতির মিনার,
    আর কালো কাপড়ে নেমে
    আসে শোকের ছায়া।
    হে মহান বায়ান্ন’র আন্দোলনের
    ভাষা সৈনিকের মৃত কফিন,
    শহীদের রক্তে রাঙা লাল
    জামার ক্ষত চিহ্ন।
    বাংলা ভাষার জয় গানে
    ফিরে এসেছে আবার সোনার বাংলায়,
    স্মৃতির ইতিহাস হয়ে এসেছ
    ফাল্গুনে’ তুমি।।

    6
    7 Comments
    • মহান ভাষা আন্দোলনে সকল শহীদ ভাষা সৈনিক”দের প্রতি সশ্রদ্ধ সালাম। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ এর রক্তিম অবিভাদন ও শুভেচ্ছা তুলট পরিবারের জন্য।

    • মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে; অকাতরে যারা দিয়ে গেলো প্রান; তাদের স্মৃতি হোক অম্লান।

    • জী অভিমানী মন ! ঠিক বলেছেন। সেই ভাষা শহীদ” দের আত্মদানেই আমি আজকে

      বাংলায় লিখতে পারছি।শ্রদ্ধাঞ্জলি ভাষা বীরের জন‍্য।

      M.Zaman

    • শ্রদ্ধা ভাষা শহিদদের প্রতি

    • চির জাগ্রত থাকুক ভাষা বীরদের
      আত্মদান।

      M.Zaman

    • “তুমি তো আট’ই ফাল্গুনে
      রক্ত ঝরা সেই রাতের কাহিনী,
      প্রতিবাদের বর্ণে বর্ণে তোমাকে পেয়েছি
      আমাদের হৃদয়ের মাঝে।” ❤
      ভাষার মাসের শুভেচ্ছা ও অভিবাদন কবি।

    • আপনাকে আন্তরিক ধন্যবাদ ভালো একটি কবিতা উপস্থাপন করার জন্য।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar