Profile Photo

জেবুন্নেছা জেবু (কবি সাহিত্যিক)Offline

  • Jebun-Nesa-Jebu
  • তারিখ –০৯/০২/২০২২ইং
    শিরোনাম –কাগজ তুমি
    কলমে -জেবুন্নেছা জেবু
    —————————————————–
    কাগজ তোমার শক্তির কাছে পরাজিত
    সর্বশ্রেষ্ঠ জীব মানুষ ও মানবতা ,
    তুমি মুহূর্তেই ভঙ্গ করে দাও
    সব সম্পর্ক আশা স্বপ্ন ভাবনা ।

    তুমি দলিল হয়ে গড়ে তোলো
    কতো বিলাসী ভবন অট্টালিকা,
    রূপায়নে দেখি তুমি কাগজের
    কি অদ্ভুত বিশাল অহংকার ক্ষমতা ।

    কাগজ তুমি এ পৃথিবীর সবচেয়ে
    দামী মধুর অতুলনীয় টাকা ,
    যার জন্যে পৃথিবীর সকল আহ্বান
    সকল ক্স্টময় জীবন কথা ।

    তোমার জন্যেই গঠিত ধনী দরিদ্রতার
    বিস্তর বিভেদ ব্যবধান ,
    কি দুঃসাধ্যে অনির্বাণ কাগজ
    তোমার নিত্যরঙিন কতো অবদান ।

    কাগজ সময় মতো কেনো আসো না
    প্রেমিকের পকেট ভর্তি হতে ,
    কেনো প্রেমিকার চোখের পানিতে
    হয় অসময়ে সৃজন এত্তো দেরিতে?

    কেনো তীলে তীলে অসহ্য যন্ত্রনায়
    পথে ওরা না খেয়ে রোগে শোকে মরে ?
    কাগজ তুমি বলো তোমার জন্যে
    আর কতোকাল ওরা বঞ্চিত হবে?

    টাকা তুমি কাগজেই থাকো
    সমাজকে আর কঠিন করো না ,
    কোনো পরিবারের নিরাশা হাহাকার
    আর্তনাদ বেকারত্ব বাড়ি ও না ।

    তুমি চেক প্রেসক্রিপশন , আবেদন পত্র
    তবুও মৃত্যুনামা হই ও না ,
    তোমার অভাবে আর বিচ্ছেদ নামা
    শিশুর ক্রন্দন ভাঙ্গাঘর চাই না ।

    কাগজের জন্যে একাকীত্বের যন্ত্রনায়
    বিদেশে পড়ে রয় একা প্রবাসীরা,
    পৃথিবীময় এত্তো যুদ্ধ অঘটন সবই
    টাকা নামের কাগজের রচনা ।

    কাগজের এত্তো এত্তো জাগতিক শক্তির
    প্রয়োজন সব মানবেরই সৃষ্টি ,
    জীবন মানে বিধাতার পর
    তুমি কাগজের ভূমিকাই বেশী।

    কাগজ নামের টাকার জন্যে
    ভাঙ্গে কতো স্বপ্ন ভালবাসার ঘর ,
    তোমার জন্যেই আপনজন ও স্বার্থে
    জঘন্য ভাবে হয়ে যায় পর ॥

    _____________________

    7
    6 Comments

Friends

Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Profile Photo
তুবা
@zariyaat
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Profile Photo
mononesh-das
@mononesh-das
Profile Photo
Asif Rahman
@asifaaron62
Profile Photo
AdabenTatali
@adabentatali
Skip to toolbar