Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 4 months ago

    “ভবের বাজারে”
    — পি কে সরকার
    : অলকানন্দা,
    তুমি কি তাকে নিয়ে ভাবছো?
    তাকে নিয়ে আর ভেবোনা।
    সে ভেসে গেছে সময়ের স্রোতে,
    হারিয়ে গেছে ভবের বাজারে।

    : অর্ঘ্য,
    সে তো বলেছিলো সঙ্গে নিবে,
    যেথা যাবে সেথা সঙ্গে রাখবে।
    তবে এমন কেনো করলো সে,
    কথা দেওয়া কথা ছিল মিছে!

    : অলকানন্দা,
    সে বলেছে আমায়,
    সময় না কি দেয়নি সময়,
    অনেক বাঁধা, সঙ্গ দিতে তোমায়,
    আর কিছু বলেনি সে, চলে গেছে নাবলায়।

    : অর্ঘ্য,
    মানুষ স্বপ্নকে রেখে,
    মনকে রেখে চলছে কেমনে,
    অব্যক্ত বেদনা, রক্তাক্ত হৃদয় নিয়ে!
    পারিনি তো, ব্যথাহত আমি আছি দাঁড়িয়ে।

    : অলকানন্দা,
    মানুষগুলো কেমন জানি,
    উদ্ভট ছুটছে সোনার হরিণের পিছে,
    কেউ না দেখছে, না শুনছে, না ভাবছে,
    পতঙ্গ যেমন ছুটছে অনলে, তেমন ছুটছে।

    : অর্ঘ্য,
    কে কাকে ধরছে,
    কে যে কাকে ছাড়ছে,
    বন্ধন কেনো এতো মলিন হচ্ছে,
    তবে কি মানবে ছুটছে সেই আদিমে!

    : অলকানন্দা,
    কামের মোহে ছুটছে,
    বিত্তের মোহে মরিয়া হয়ে ছুটছে,
    পার্থিব সব চাই, নিষিদ্ধ মার্গেও ছুটছে,
    ছুটছে,ছুটছে, ছুটছে বিকৃত মস্তিক ছুটছে।

    : অর্ঘ্য,
    কাম জন্ম দেয় ক্রোধের,
    ক্রোধ তো কারণ বিনাশের,
    কাম, ক্রোধ, লোভে তবু ছুটছে,
    সে তো বলে ছিলো, এ সবের ঊর্ধ্বে সে।

    : অলকানন্দা,
    লোভে মতি ভ্রমে,
    কখন জন্ম নিবে সঙ্গ দোষে,
    তা কি জানে এ বেহায়া মনে,
    কাম বিলাসী আদিমতা আষ্টেপৃষ্টে ধরে।

    : অর্ঘ্য,
    আমিও কি ভেসে,
    যাই কোনো দূর দিশে,
    পার্থিব সব কিছু ছেড়ে,
    নশ্বর দেহটাকে ভবের বাজারে ফেলে।

    14
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar