-
সায়মা ওয়াজেদ হোসেন এবং আত্মসংবৃতি (Autism)
—————————————————————————–
সায়মা ওয়াজেদ হোসেন ৷ আদরের ডাক নাম পুতুল ৷ এক অসাধারণ সৃষ্টিশীল প্রতিভার অধিকারিণী । তার পিতা পদার্থ বিজ্ঞান ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ের গ্রন্থকর্তা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর সাবেক চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া এবং মাতা গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বিশ্ববন্ধু, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্রী । এক সু-শিক্ষিত, সম্ভ্রান্ত, বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান । ১৯৭২ খ্রিস্টাব্দের ০৯ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন । অনগ্রসর, বঞ্চিত, অসহায় এবং অবহেলিত মানুষের জন্য আত্মত্যাগ ও মানবতার সেবায় বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে স্নায়ুবিকাশ জনিত প্রতিবন্ধী Autistic শিশু, Neuroderegeneration সংক্রান্ত জটিলতা এবং শিশুদের কল্যাণ, উন্নয়ন, ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৷ বাংলাদেশে Autism বা ‘আত্মসংবৃতি’ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা, আত্মসংবৃত শিশুদের সঠিক চিকিৎসা, বিকাশ, বহুমাত্রিক সেবা প্রদান, প্রশিক্ষণ এবং পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করছেন । নিজ প্রতিভা, প্রচেষ্টা, শ্রম ও তারুণ্যের প্রাণময়তার কারণে তিনি বিশ্বব্যাপী এক জীবন্ত কিংবদন্তী ৷ সামাজিক প্রতিবন্ধকতা ও কুসংস্কারকে যুক্তিসঙ্গত উপায়ে প্রত্যাখ্যান করে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে সহায়তা ও উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে শিক্ষামূলক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মূল ধারায় তাদের সম্পৃক্ত করে এক নতুন, স্বাভাবিক ও উন্নত জীবন গড়তে তিনি এ মহৎ কার্যক্রমের মধ্য দিয়ে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন । নিঃস্বার্থ ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া বা অবহেলিত জনগোষ্ঠীর প্রতি অফুরন্ত ভালোবাসা ও পরম দায়িত্ববোধ থেকেই তিনি আত্মসংবৃতি রোগ নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশসহ সমগ্র বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন । তার বিশাল হৃদয়ের সাহসিক এ মহান কর্মে অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি প্রতিষ্ঠান বা সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । ফলে আত্মসংবৃতি রোগের চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকা মানুষটির জীবন এক বৈচিত্র্যময় এবং বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সুস্থ হয়ে উঠা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ।
Autism এর বাংলা পারিভাষিক প্রতিশব্দ অর্থ; আত্মসংবৃতি, বহির্বিমুখিতা, আত্মমগ্নতা । অর্থাৎ নিজের মধ্যে মগ্ন থাকা । Autism বা Autism Spectrum Disorder (ASD) হচ্ছে মস্তিষ্কের জটিল স্নায়ুবৈকল্য বা মনোবিকাশগত জটিলতা বা মানসিক ও স্নায়বিক বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপ Neurodevelopmental disorder, যা মস্তিষ্কের স্বাভাবিক পরিপূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করে । ASD হচ্ছে কয়েকটি রোগের সমষ্টি, এর বিভিন্ন ধরণ রয়েছে যেমন; Autistic Disorder (Classic Autism), Asperger Syndrome, Pervasive Developmental Disorder (PDD), Childhood Integrative Disorders, Atypical Autism ইত্যাদি ৷ প্রায় ২২টির মতো Neurodevelopmental disorder রয়েছে, যেগুলির লক্ষণ প্রায় আত্মসংবৃতির মতো । অনেক সময় এ রোগ প্রাপ্তবয়স্কদেরও হতে পারে । আত্মসংবৃতি কোনো মানসিক রোগ নয় । এটি জন্মগত স্নায়বিক দুর্বলতা, স্নায়ু বা স্নায়ুতন্ত্রের গঠন ও পরিবর্ধন জনিত অস্বাভাবিকতার কারণে মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশে সমস্যার সৃষ্টি করে ফলে একটি শিশু সামাজিক যোগাযোগ এবং সম্পর্ক তৈরি করতে পারেনা । কিন্তু দ্রুত এ রোগ শনাক্ত এবং উপযুক্ত ব্যবস্থা নিলে এ শিশুরাও অন্যান্য শিশুদের মত উন্নতি করতে পারে । এ রোগে আক্রান্তদের Autistic বলে । এ ধরণের রোগ শিশুর প্রারম্ভিক বিকাশের পর্যায়ে শুরু হয়, প্রথম দুই-তিন বৎসরের মধ্যেই এর লক্ষণ প্রকাশ পায় এবং বড় হওয়া পর্যন্ত থাকে । কখনও জন্মের পর থেকে একটি শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠে কিছু সময়কাল পর্যন্ত এবং এক পর্যায় আত্মসংবৃতি রোগের বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশ পায় । দেখা, শোনা, স্পর্শ, স্বাদ, গন্ধ, শব্দ, আলো, রঙ ইত্যাদির প্রতি সংবেদনশীলতার কারণে আত্মসংবৃতিতে আক্রান্ত ব্যক্তির মধ্যে ভাষা বিনিময়ে প্রতিবন্ধকতা, দৈহিক দুর্বলতা, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দুর্বলতা ও পুনরাবৃত্তিমূলক আচরণ (একই কাজ বারবার করার প্রবণতা) এবং নানাবিদ কর্মকাণ্ডে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় । আত্মসংবৃত কোনো শিশুর ক্ষেত্রে অন্যান্য প্রতিবন্ধকতা যেমন; Anxiety (বিষণ্ণতা), উদাসীন, Dyslexia dysgraphia (Learning disability) (Dyscalculia), বুদ্ধিগত অক্ষমতা, অনিদ্রা ও অস্বাভাবিক ঘুম, মোটর স্নায়ুর (Motor nerve) সমস্যার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অনিয়ন্ত্রণ ও সমন্বয়হীন, অন্ধত্ব, বধিরত্ব, মূক, খঞ্জত্ব, অহেতুক ভয়ভীতি, জেদী ও আগ্রাসী আচরণ (Aggressiveness) এবং অতিরিক্ত চঞ্চলতা (Hyper Activity) দেখা যায় । অধিকাংশ আত্মসংবৃত শিশুর স্বাস্থ্য স্বাভাবিক হয়, শতকরা ৭০ জনের Intelligence quotient (IQ) ৭০ এর নিচে থাকে । মস্তিষ্কে Serotonin এবং অন্যান্য Neurotransmitter অস্বাভাবিক পরিমাণে থাকার কারণে আত্মসংবৃত শিশু সাধারণ শিশু থেকে আচরণগত ও স্বভাবের দিক দিয়ে ভিন্ন প্রকৃতির হয়ে থাকে এবং চারপাশ থেকে আলাদা নিজস্ব এক মনোজগৎ সৃষ্টি করে বসবাস করে ৷ কখনও এরা খুবই দক্ষ, ঈশ্বর প্রদত্ত বিশেষ গুণের অধিকারী বা উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন আবার কখনও মারাত্মক এবং ভয়াবহ হয়ে থাকে । অতি পারদর্শীতার জন্য আত্মসংবৃত শিশুদেরকে বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু বা বুদ্ধিবৃত্তিক চাহিদাসম্পন্ন শিশু বলে । আত্মসংবৃতি রোগের সঠিক কারণ এখনও জানা যায় নি, সম্ভবত জটিল জিনগত (কিছু কিছু ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস বা বৃদ্ধির কারণে) Genetic disorder এবং পরিবেশগত উপাদানের প্রভাবে এ রোগে আক্রান্ত হয় । জিন ‘7q11.23’ কে দায়ী করা হয় এবং যে সকল শিশু একের অধিক জিন ‘7q11.23’ বহন করে থাকে তাদের ক্ষেত্রে ক্রোমোজোম নং ০৭ এর অনুপস্থিতি লক্ষ্য করা যায় এবং Genetic coding এর কারণে আত্মসংবৃতির সম্মুখীন হয় । তবে জিনগত সমস্যা বংশগত, অন্যান্য নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এ রোগ হতে পারে কিংবা সম্পূর্ণ সুস্থ বাবা- মায়েরও আত্মসংবৃত শিশু হতে পারে । আত্মসংবৃতি রোগটি মস্তিষ্কে তথ্য প্রক্রিয়াকরণকে প্রভাবিত করে এবং কিভাবে স্নায়ু কোষ ও তাদের Synapse গুলি সংযোগ ও সংগঠিত হয় এবং এটি কিভাবে ঘটে তা স্পষ্টভাবে বুঝা যায় না । হয়তো মস্তিস্কের অস্বাভাবিক গঠন, মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের বিভিন্ন কোষের পারস্পরিক সংযোগ কমে যাওয়া অথবা স্নায়ুকোষ থেকে নিঃসৃত কিছু রাসায়নিক পদার্থের অভাবে এ রোগ সৃষ্টি হতে পারে । বংশগত সমস্যা, পরিবেশ দূষণ, রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্যগ্রহণ (Toxic metals, Pesticides, Preservatives), রশ্মিবিচছুরণ বা বিকিরণের প্রভাব, পানি দূষণ, অতিরিক্ত Antibiotic-ঘুম-মৃগী রোগের ওষুধ সেবন, শরীরে বিপাক প্রক্রিয়ায় বিশৃঙ্খলতা {Phenylketonuria (PKU)}, উচ্চ রক্তচাপ, গর্ভবতী মায়ের গর্ভকালীন সংক্রমণ (Thalidomide, Valproic acid, Smoking, Alcohol, Cocaine (মাদকাসক্ত) ইত্যাদি সেবন বা গ্রহণ, কিছু নির্দিষ্ট অণুজীব দ্বারা সংক্রমিত রোগের (যেমন হাম জ্বর, মাম্পস বা পনসিকা, জার্মান হাম বা তিন দিনের হাম) ক্ষেত্রে সম্ভবত MMR Vaccine (Measles-Mumps-Rubella ) বা টিকা দেয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে, Autoimmune রোগের কারণে (Autoimmune এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীরের ‘রোগ প্রতিরোধ ক্ষমতা’কে ধ্বংস করে ভুলভাবে আমাদের শরীরে আক্রমণ করে । Immune বা ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বা ব্যবস্থা’ যা আমাদের শরীরকে সাধারণত Bacteria এবং Virus এর মতো জীবাণু হইতে রক্ষা করে), গর্ভকালীন সময়ে অতিমাত্রায় বিষাক্ত Chromium, Styrene, Lead, Mercury যুক্ত বাতাসে শ্বাস নেয়া, গর্ভাবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ-স্থূলতা-অনিয়ন্ত্রিত Diabetes রোগে আক্রান্ত হলে, প্লাস্টিকের পাত্রে খাদ্য-পানীয় গ্রহণ ও সংরক্ষণ করলে, যুদ্ধ-বিগ্রহের রাসায়নিক তেজষ্ক্রিয়তার প্রভাবে, গর্ভাবস্থায় অত্যধিক দুশ্চিন্তা- প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য- সুচিকিৎসার অভাবে গর্ভের শিশুর পূর্ণাঙ্গ বিকাশ না হলে, গর্ভাবস্থায় (গর্ভবতী মা কে) বা জন্মের পরে নবজাতক শিশুকে সঠিক টিকা বা প্রতিষেধক দেয়া না হলে, মা-বাবার মধ্যে Schizophrenia mood disorder থাকলে, শিশু ওষুধ- প্যাকেটজাত শিশুখাদ্য- Fast food অধিক পরিমাণ গ্রহণে অনেক দূষিত ধাতব মৌল শিশুদেহে প্রবেশ করে রক্তের মাধ্যমে Cerebrospinal fluid এ সংমিশ্রিত হয়ে মস্তিষ্কের Cerebellum- Frontal lobe- Parietal lobe- Reticular system ইত্যাদি অংশ অকেজো করার ফলে, শিশু জন্ম নেয়ার পরে যদি তার কোনো মানসিক আঘাত বা দৈহিক অসুস্থতা Post Trauma Syndrome (PTS) হয়ে থাকে, বেশি বয়সে সন্তান নেয়া, প্রসবকালীন জটিলতা, De novo mutations (DNMs), বহুবিবাহ জনিত ঝুঁকি, বাবা-মায়ের রক্তের গ্রুপ একরকম, এমনকি শিশু জন্মের সময় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে (Central nervous system) আঘাত পেলেও Autistic শিশুর জন্ম হতে পারে । আবার কোনো কোনো শিশুর ক্ষেত্রে মানব দেহের বিভিন্ন প্রকৃত রোগ বা True Diseases, Rate syndrome, Fragile X syndrome, Down syndrome, Neural tube defect or Unwanted genetic mutations এর ফলে এ রোগ হতে পারে । প্রত্যেক আত্মসংবৃত শিশুই স্বতন্ত্র, তার ব্যাক্তিত্ব- প্রয়োজন- দক্ষতা- কর্মক্ষমতা- লক্ষণগুলিও স্বতন্ত্র । একই পিতা-মাতার প্রথম শিশুটি Autistic হলে দ্বিতীয় শিশুটির আত্মসংবৃতি রোগ হওয়ার সম্ভাবনা থাকে শতকরা প্রায় ২৩ ভাগ । কখনও যমজ শিশুর ক্ষেত্রে দেখা যায়, একজন শিশু আত্মসংবৃত কিন্তু অন্যজন পুরোপুরি সুস্থ্য অবস্থায় বেড়ে উঠে । আত্মসংবৃত শিশুরা সমবয়সী কিংবা ভাইবোনদের সাথে সুনিবিড় সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তুলতে ব্যর্থ হয় এবং এদের মধ্যে শতকরা প্রায় ২৫ ভাগ খিঁচুনি থাকার সম্ভাবনা রয়েছে । এছাড়া কম ওজন নিয়ে শিশু জন্মগ্রহণ, সময়ের আগেই জন্ম নেয়া নবজাতক (Pre-term baby) শিশু (অপরিপক্ব শিশু) এবং Test tube এর মাধ্যমে জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে আত্মসংবৃতিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি । যুক্তরাষ্ট্রে আত্মসংবৃত শিশুকে Special baby বলে । আত্মসংবৃতি রোগের রোগ নির্ণয় করা কঠিন । তবে অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে এর সঙ্গে যুক্ত জিনগুলিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে । শিশুরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, শিশু মনোরোগ বিশেষজ্ঞ, শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী কিংবা আত্মসংবৃতিতে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা (যেমন Screening tests for Neurological Tests, ক্রোমোজোম বা জিনগত Deoxyribonucleic Acid (DNA) সমস্যা আছে কিনা জানার জন্যে Genome Testing (Genetic Molecular Tests), Autism Diagnostic Interview – Revised (ADI-R), Autism Diagnostic Observation Schedule (ADOS), Childhood Autism Rating Scale (CARS), Gilliam Autism Rating Scale (GARS), Pervasive Developmental Disorder Screening Test (PDDST), ASAS, PIA, SCDC, SDT, CAT, INDT-ASD ইত্যাদি), Scale of Autism Assessment, লক্ষণ, শিশুর সম্পূর্ণ আচরণের ইতিহাস, স্নায়ুতাত্ত্বিক গণনা এবং বৃদ্ধির উপর নির্ভর করে এ রোগ শনাক্ত বা নির্ণয় করে থাকেন । Diagnostic Checklist (ADCL), Amchart, Ados মূলতঃ এ তিনটি পরীক্ষার মাধ্যমে আত্মসংবৃত শিশুদের শনাক্ত করা হয়ে থাকে । এখনও এ রোগের সম্পূর্ণ নিরাময়যোগ্য কোনো চিকিৎসা নেই । প্রাথমিকভাবে শিশুদের নিবিড় ব্যবহারিক পরিচর্যা বা সঠিক সেবা-যত্ন (শিশুদের হাঁটা ও কথা বলতে চেষ্টা করানো, খেলাধুলায় উৎসাহ), সচেতনতা, সুষম ও পুষ্টিকর খাবার (গম, দুধ, চিনি ও চিনিজাতীয় খাদ্য, Oxalic acid, Gluten, Casein ইত্যাদিতে সতর্কতা), খাদ্যে রং ও স্বাদ বৃদ্ধিতে কৃত্রিম রাসায়নিক পদার্থ পরিহার করা, বিদ্যালয় ভিত্তিক প্রশিক্ষণ, Pediatric ও Neuro Rehabilitation বিশেষজ্ঞ-শিক্ষা, ব্যবস্থাপনা এবং কিছু ওষুধের (Antipsychotics, Antidepressants, Stimulants, Risperidone, Haloperidol, Ritalin, Aripiprazole, Calcium, Omega-3, Omega-6, Vit-B-6, Vit-B-12, Vit-D) সাহায্যে এ রোগের নিয়ন্ত্রণ বা পরিবর্তন আনা যায় (যদিও আত্মসংবৃতি চিকিৎসায় এখনও নির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কার হয়নি) । দীর্ঘস্থায়ী চিকিৎসা, আন্তরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাবই পারে আত্মসংবৃতি রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে । এছাড়া Communication and Behavioral Therapy, Applied Behavioral Analysis, Occupational Therapy, Developmental Individual Differences, Relationship Best Approach (DIR or Floor Time), Speech Therapy, Educational Therapy, Psychological Management Therapy, Sensory Integration Therapy, Music Therapy, Sensory Migration Therapy, Picture Exchange Communication System (PECS), Stem Cell Therapy ইত্যাদি ছাড়াও নানা রকম Verbal Behavior Intervention, Pivotal Response Training, Early Intensive Behavioral Intervention, Discrete Trial Training, Treatment and Education of Autistic and Related Communication Handicapped Children Method (TEACCH) বৈজ্ঞানিক পদ্ধতি ও পরামর্শ দেত্তয়ার (Counseling) মাধ্যমে আত্মসংবৃতি রোগ এবং এ সংক্রান্ত জটিলতার চিকিৎসা সম্ভবপর । সর্বোপরি আদর, স্নেহ, ভালোবাসা এবং আন্তরিক যত্নের মাধ্যমেই প্রতিটি বাবা-মা হয়ে উঠতে পারেন একজন Autistic শিশুর সবচেয়ে বড় অবলম্বন । যদিও তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ । ২০১৮ খ্রিঃ প্রকাশিত The US Center for Disease Control and Prevention (CDC) পরিচালিত সর্বশেষ জরিপ অনুযায়ী, প্রতি ৫৯ জন শিশুর মধ্যে ০১ জন আত্মসংবৃতি রোগে আক্রান্ত । মেয়েশিশুর তুলনায় ছেলেশিশুর মধ্যে আত্মসংবৃতি’র বৈশিষ্ট্য থাকার আশংকা প্রায় ০৪ গুণ বেশি এবং গত ৪০ বৎসরে পৃথিবীতে আত্মসংবৃতি রোগ বেড়েছে প্রায় ১০ গুণ । এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পরিচালিত জরিপ অনুযায়ী নতুন জন্মগ্রহণকারী প্রতি ১০,০০০ জীবিত শিশুর মধ্যে ৪.৫ জন আত্মসংবৃতিতে আক্রান্ত হয়ে থাকে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক জরিপে দেখা যায়, ঢাকা বিভাগেই আত্মসংবৃত শিশুর হার শতকরা শূন্য দশমিক চুরাশি ভাগ (০.৮৪%) । ২০১৩ খ্রিস্টাব্দে পৃথিবীতে প্রায় ২১.৭ মিলিয়ন মানুষ (শিশু ও প্রাপ্তবয়ষ্ক) আত্মসংবৃতি বা এ সংক্রান্ত জটিল সমস্যায় আক্রান্ত হয়েছিলেন । ২০১৪ খ্রিস্টাব্দে এক গণনা অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ৬৮ জন শিশুর মধ্যে ০১ জন আত্মসংবৃতিতে আক্রান্ত । Autism Society of the United States এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ব জনসংখ্যার শতকরা প্রায় ০১ ভাগ আত্মসংবৃতি রোগে আক্রান্ত । এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি ৫০০ জন শিশুর মধ্যে ০১ জন আত্মসংবৃতিতে আক্রান্ত এবং প্রায় ১,৫০০০০ অধিক আত্মসংবৃত শিশু ও প্রাপ্তবয়ষ্ক ব্যক্তি রয়েছে ।নতুন (Latin) লাতিন শব্দ Autismus (ইংরেজীতে Autism) ১৯১০ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের Psychiatrist এবং Eugenicist Eugen Bleuler (Paul Eugen Bleuler, জন্ম April 30, 1857, Zollikon, Switzerland— মৃত্যু July 15, 1939, Zollikon, Switzerland) সর্বপ্রথম আত্মসংবৃতিকে এক ধরনের মনোরোগ হিসেবে চিহ্নিত করেন (American Journal of Insanity এর একটি নিবন্ধে Autism শব্দটি প্রথম ব্যবহার করেন), যেহেতু তিনি মানসিক ব্যাধি Schizophrenia এর লক্ষণগুলির সঠিক সংজ্ঞা দিয়েছিলেন । তিনি Autismus শব্দটিকে গ্রীক শব্দ αὐτός / autós (যার অর্থ হচ্ছে ‘নিজ’ বা ‘স্বয়ং’ বা ‘Self’) থেকে উদ্ভূত করেছেন । সোভিয়েত শিশু মনোরোগ বিশেষজ্ঞ Grunya Sukhareva অনুরূপ একটি মতামত বা কোনো রোগের লক্ষণপ্রচয় (Syndrome) বর্ণনা দিয়েছেন (যেটি ১৯২৫ খ্রিঃ রাশিয়াতে এবং ১৯২৬ খ্রিঃ জার্মানিতে প্রকাশিত হয়েছিল) । অস্ট্রিয়ার চিকিৎসাবিদ্যা বিষয়ক তাত্ত্বিক Johann Friedrich Carl Asperger Hans Asperger (Hans Asperger, জন্ম 18 February, 1906— মৃত্যু 21 October, 1980) Autism Spectrum Disorder (ASD) ধারণার জন্ম দেন এবং বিষয়টি অ্যাসপারগারের লক্ষণ (Asperger’s syndrome) নামে পরিচিত । যুক্তরাষ্ট্রের Johns Hopkins Hospital এর শিশু মনোবিজ্ঞানী ডঃ Leo Kanner ১৯৩৮ খ্রিস্টাব্দে পরীক্ষার পরে Donald Triplett নামক প্রথম এক ব্যক্তিকে সনাক্ত করেছিলেন, যিনি আত্মসংবৃতি রোগে আক্রান্ত এবং ১৯৪৩ খ্রিস্টাব্দের গোড়ার দিকে তিনি মানসিক ব্যাধিগ্রস্ত বা ASD আক্রান্ত শিশুদের পরীক্ষা করে এ ব্যাধির নাম দেন ‘Early Infantile Autism’, পরবর্তীতে শিশুদের আত্মসংবৃতি বা Autism রোগটিকে পরিচয় করিয়ে এ রোগের নামকরণ করেন ‘Autism’ । নরওয়েজিয়ান-আমেরিকান ক্লিনিকাল মনোবিৎ এবং University of California এর অধ্যাপক Ole Ivar Lovaas ( জন্ম: 08 May 1927 – মৃত্যু: 02 August 2010) ১৯৬০ খ্রিস্টাব্দে আত্মসংবৃতির উপর গবেষণা করে Modeling এবং Positive reinforcement এর মাধ্যমে আত্মসংবৃত শিশুদের শিক্ষা, আচার, আচরণ ও ভাষা সংক্রান্ত উন্নয়নের জন্য Applied Behavior Analysis (ABA) কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন । ১৯৬৩ খ্রিস্টাব্দে আত্মসংবৃতিকে মানসিক প্রতিবন্ধকতা (Mental retardation) থেকে আলাদা করে আত্মসংবৃত ব্যক্তিকে Autistic হিসেবে আখ্যা দেয়া হয় । American Psychiatric Association থেকে প্রকাশিত Diagnostic Statistical Manual for Mental Disorders বইটি থেকে সকল প্রকার মানসিক জটিলতা সংক্রান্ত বিষয়াদি নিয়ে সাধারণ ধারণা পাওয়া যায় ।
সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) একজন খ্যাতনামা মনস্তত্ববিদ Psychologist । শিশুদের আত্মসংবৃতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এক গর্বিত কণ্ঠস্বর এবং এ সংক্রান্ত বিষয়ে সচেতনতা সৃষ্টি, নীতিমালা নির্ধারণ, সুপারিশ গ্রহণ ও কর্মসূচি প্রণয়নে ভূমিকা রেখে চলেছেন । সায়মা ওয়াজেদ হোসেন একজন ভদ্র, উচ্চশিক্ষিত, বিনয়ী, শান্ত এবং প্রতিভাময়ী নারী । বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সংযুক্ত রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । তিনি ভালো বক্তা । বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আত্মসংবৃতি ও স্নায়ুবৈকল্যবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপার্সন (Bangladesh Autism and Neurodevelopmental Disorders), সুপ্রাচীন-ঐতিহ্যবাহী-মহান স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর গবেষণা সংস্থা Center for Research and Information (CRI) এর Trustee ও ভাইস-চেয়ারপার্সন এবং Global Mental Health Program Consortium প্রকাশিত মানসিক স্বাস্থ্যের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতামূলক অবদানের জন্য সৃষ্টিশীল নারী নেতৃত্বের ১০০ জনের মধ্যে সে অন্যতম ৷ সায়মা ওয়াজেদ হোসেন প্রতিবন্ধীদের ও তাদের অধিকার নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এবং তার পরিচালিত বাংলাদেশের সম্পূর্ণ সেবাধর্মী অলাভজনক প্রতিষ্ঠান ‘সূচনা সংস্থা’ (Shuchona Foundation) যা মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে নিবিড়ভাবে কাজ করে থাকে । Department of Pediatric Neurology in Bangabandhu Sheikh Mujib Medical University, Center for Neurodevelopment and Autism in Children in Bangabandhu Sheikh Mujib Medical University, Child Development Center in Government Children’s Hospital, Chittagong Maternal and Child Hospital and Child Development Center, Autism Resource Center, প্রয়াস, School for Gifted Children, Society for the Welfare of Autistic Children (SWAC), Autistic Children, Autism Welfare Foundation, Caring Glory, Beautiful Mind ইত্যাদি সরকারি-বেসরকারি-দেশি-বিদেশী অনেক প্রতিষ্ঠান বা সংস্থা এ ধরনের শিশুদের নিয়ে কাজ করছে । এছাড়া বেসরকারিভাবে পক্ষাঘাতগ্রস্থদের জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান Centre for the Rehabilitation of the Paralysed (CRP) এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য-বাংলাদেশি নাগরিক Valerie Ann Taylor এর নেতৃত্বে প্রতিবন্ধী ব্যক্তি বা মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে যাচ্ছে । সায়মা ওয়াজেদ হোসেন বলেন; ”আন্তরিকভাবে ছেলে ও মেয়ে শিশুদের সমঅধিকারের পাশাপাশি সম্মান দিয়ে গড়ে তোলা, বৈষম্য দূর করে নারী-পুরুষের সমতার শিক্ষা দেওয়া এবং তরুণদেরকে কাজের ক্ষেত্রে বেশি বেশি সুযোগ তৈরি করে দেওয়া আমাদের সবার দায়িত্ব । প্রতিটি মেয়ে শিশু যেন ছেলে শিশুর মতো সাহস ও প্রাণশক্তি নিয়ে চলতে পারে সে শিক্ষা ও মর্যাদাবোধ তার মধ্যে সৃষ্টি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুরা অতিরিক্ত ব্যবহারে যেন বেশি আসক্ত না হয়ে পড়ে সে দিকে পরিবারের সদস্যদের লক্ষ্য রাখা, নারীর প্রতি সাধারণ মানুষের মানসিকতায় পরিবর্তন আনা ও নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি করে নারী নির্যাতন প্রতিরোধ করা, নারীদের শিক্ষা- সমঅধিকার নিশ্চিতকরণ ও নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা । এছাড়া জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বাধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সামগ্রিক প্রচেষ্টা করতে হবে । তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য সত্যিকার অর্থেই একটি বৈশ্বিক চ্যালেঞ্জ । মানসিক স্বাস্থ্য ছাড়া কোনও স্বাস্থ্য হতে পারে না, মানসিক স্বাস্থ্য সু-স্বাস্থ্যের চাবিকাঠি এবং একটি সুস্থ ও স্বাস্থ্যবান জাতিই পারে টেকসই উন্নয়ন করতে । ২০৩০ খ্রিস্টাব্দের মধ্যে টেকসই উন্নয়ন আলোচ্যসূচির অংশ হিসেবে সকল দেশ সার্বজনীন স্বাস্থ্য কভারেজ (Universal health coverage) অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ” ।
Albert Einstein, Charles Darwin, Isaac Newton, Henry Cavendish, Lady Hawk, Daryl Hannah, Satoshi Tajiri, Hans Anderson, Woody Allen, Lewis Carroll, Nicola Telsa, Michelangelo, Paul Dirac, Bobby Fischer, Steve Jobs, Susan Boyle, Stanley Kubrick, Ludwig van Beethoven, Robin Williams, (Ex) US President Abraham Lincoln, Alexander Graham bell, Marie Curie, Archimedes, (Ex) US President Thomas Jefferson, Wolfgang Amadeus Mozart, Bill Gates এর মতো সারাবিশ্বের অনেক প্রথিতযশা ব্যক্তিবর্গ আত্মসংবৃতি, Asperger’s syndrome এবং ADHD তে আক্রান্ত হয়েছিলেন । আত্মসংবৃত শিশুদের মধ্যে রয়েছে এক অসাধারণ সুপ্ত প্রতিভা এবং সেটিকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে । এরা সমাজের অবিচ্ছেদ্য অংশ । এদের জন্য সমন্বিত ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে, সমঅধিকার এবং সুযোগ দিতে হবে । তবে আশাবাদী যে, বর্তমান বিশ্বে আত্মসংবৃত শিশুদের অধিকার ও স্নায়ুবৈচিত্র্যের আন্দোলনের একটি সংস্কৃতি গড়ে উঠেছে । আমি মনে করি, আত্মসংবৃতি এর সংজ্ঞা, পর্যবেক্ষণ পদ্ধতি এবং নিরাময়ের উপায় নিয়ে আরও বেশি গবেষণা এবং বিশ্লেষণধর্মী কর্মোদ্যোগের পাশাপাশি সঠিক পরিকল্পনার মাধ্যমে নীতি নির্ধারণ করতে হবে । জাতিসংঘের উদ্যোগে প্রথম ২০০৮ খ্রিস্টাব্দের ০২রা এপ্রিল আন্তর্জাতিকভাবে ‘বিশ্ব আত্মসংবৃতি সচেতনতা দিবস’ (World Autism Awareness Day) পালন হয় এবং প্রতি বৎসর এ দিবসটি পালিত হয়ে আসছে । সমগ্র পৃথিবীতে আত্মসংবৃতি ও এ বিষয় সম্পর্কে বিভিন্ন ধরণের সামাজিক প্রতিষ্ঠান বা সংস্থা যেমন; Light It Up Blue, Autism Sunday, Autistic Pride Day, Autistics Speaking Day, Autism Acceptance Day, Autreat, Twainbow, Autism Acceptance Project, Quality Services for the Autism Community, American Association on Central Retardation, Autistic Self Advocacy Network, Aspies For Freedom, Autism National Committee, Autism Association of America, Autism Society of America ইত্যাদি রয়েছে । ”নীল রঙ” আত্মসংবৃতি এর প্রতীক হিসেবে বিবেচিত হয় । বিশ্বের বিভিন্ন দেশ, সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান বা সংস্থা মানসিক ও বিকাশজনিত ব্যাধিতে আক্রান্তব্যক্তি এবং এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে গবেষণা, রোগ নির্ণয়, প্রতিরোধ, চিকিৎসা প্রদান, রোগীর সামাজিক গ্রহণযোগ্যতা, বিশেষ শিক্ষা সহায়তা প্রদান, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, সচেতনতা এবং অধিকার রক্ষা ইত্যাদি বিষয় নিয়ে নানাবিদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
সায়মা ওয়াজেদ হোসেন ১৯৯৭ খ্রিস্টাব্দে মার্কিণ যুক্তরাষ্ট্রের Barry University in Miami, Florida থেকে মনোবিজ্ঞানে স্নাতক করেন এবং এখানে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের উপর গবেষণা করেন । এ বিষয়ে তার গবেষণাকর্ম Academy of Science, Florida কর্তৃক শ্রেষ্ঠ বৈজ্ঞানিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি পায় । ২০০২ খ্রিস্টাব্দে ক্লিনিক্যাল মনস্তত্বে (Clinical psychology) স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । ২০০৪ খ্রিস্টাব্দে স্কুল মনস্তত্বে (School psychology) বিশেষজ্ঞ ডিগ্রী অর্জন করেন । তিনি ২০০৮ খ্রিস্টাব্দ থেকে শিশুদের আত্মসংবৃতি ও স্নায়বিক জটিলতা সংক্রান্ত নানা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কাজ করেন বাংলাদেশ, জাতিসংঘ এবং বিশ্বস্বাস্থ্য সংস্থায় । তিনি South Asian Autism Network (SAAN) গড়ে তোলেন এবং ২০১১ খ্রিস্টাব্দে আত্মসংবৃতি বিষয়ক দক্ষিণ এশীয় সম্মেলন বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করেন । এতে করে এক বৃহৎ জনগোষ্ঠীকে জনসচেতনতার মধ্য দিয়ে এক নতুন আশার আলোর পথ দেখিয়ে নবজাগরণের সৃষ্টি করে । পরিবারের বোঝা ও অবহেলিত জনগোষ্ঠীকে নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে ভারতের কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী অংশগ্রহণ করেন । সায়মা ওয়াজেদ হোসেনের অক্লান্ত পরিশ্রমের ফলে বুদ্ধি প্রতিবন্ধীদের কল্যাণের লক্ষ্যে বাংলাদেশের মহান জাতীয় সংসদে ‘স্নায়ুবিকাশ অক্ষমতা ট্রাস্ট আইন- ২০১৩’ (Neuro Development Disability Trust Act) পাস হয় । তার উদ্যোগেই আত্মসংবৃতি সচেতনতা বিষয়ে বাংলাদেশের একটি প্রস্তাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলিতে আত্মসংবৃতি এর মতো গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত হয় । সায়মা ওয়াজেদ হোসেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Autism Speaks এর একজন পরামর্শক এবং ২০১৩ খ্রিস্টাব্দ থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করেন । ২০১৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে (WHO) বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ‘Excellence in Public Health Award’ লাভ করেন । ২০১৫ খ্রিস্টাব্দে Barry University সায়মা ওয়াজেদ হোসেনকে ‘Distinguished Alumni Award’ প্রদান করে, আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্যে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয় । ২০১৬ খ্রিস্টাব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক ”বিশেষজ্ঞ পরামর্শদাতা পরিষদ” এর সদস্য হন । বাংলাদেশে আত্মসংবৃতি ও মানসিক স্বাস্থ্য অভিযানের নেতৃত্বদানকারী সায়মা ওয়াজেদ হোসেন Autism Spectrum Disorder, Mental and Neuro Developmental Disorder বিষয়ে আঞ্চলিক ও বৈশ্বিক আকর্ষণে সহায়তা করা এবং এ সংক্রান্ত ব্যক্তিদের কল্যাণে নিরবচ্ছিন্ন-উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ খ্রিস্টাব্দে W H O এর চ্যাম্পিয়ন নির্বাচিত হন (W H O Champion for Autism) এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়ন পুরষ্কার (The International Champion Award) লাভ করেন । একই বছর জুলাই মাসে মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর ‘শুভেচ্ছা দূত’ নিযুক্ত হন । ২০১৮ খ্রিস্টাব্দ অবধি সায়মা ওয়াজেদ হোসেন প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য The UNESCO-Emir Jaber al-Ahmad al-Jaber al-Sabah Prize এর জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন । সারাবিশ্বে জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে সব দেশ প্রবলভাবে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকির মুখে রয়েছে, সেসব দেশের জোট বা সংস্থা The Climate Vulnerable Foundation (CVF) এর বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত (The Thematic Ambassador) হিসেবে মনোনীত হন ২০২০ খ্রিস্টাব্দের জুলাই মাসে । ৪৮টি দেশ এ সংস্থার সদস্য । জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলির পক্ষে বিশ্বব্যাপী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তাদের স্বার্থ রক্ষা, বৈশ্বিক উষ্ণায়ন রোধ, নবায়নযোগ্য জ্বালানি, প্রান্তিক জনগণ এবং অভিযোজনে কার্যকর সক্ষমতা অর্জন ইত্যাদি বিষয়ে নানাবিদ কর্মকান্ডের মধ্য দিয়ে তিনি বিশেষ ভূমিকা পালন করছেন ।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন ব্যক্তিগত জীবনে খন্দকার মাশরুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । এ দম্পতির তিন কন্যা এবং এক পুত্র রয়েছে । গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা, বাংলাদেশের আইসিটি পরামর্শক, কম্পিউটার বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সজীব ওয়াজেদ জয় তার একমাত্র বড় ভাই । বিশ্বজুড়ে তিনি মমতাময়ী ও কল্যাণময়ী কর্মগুণে শ্রেষ্ঠত্ব অর্জন এবং প্রশংসিত হয়েছেন । কীর্তিমান ও মহীয়সী এ নারী নিজ মেধা, মনন, প্রজ্ঞা, যোগ্যতা, ঐকান্তিক প্রচেষ্টা, কর্ম, দক্ষতা, অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে বাঙালি জাতিকে গৌরবান্বিত করেছেন । সায়মা ওয়াজেদ হোসেন বাংলাদেশ ও বাঙালি জাতির অহঙ্কার এবং তিনি নারী জাগরণের পথিকৃৎ । Autistic শিশুদের আগামী দিনের নতুন সূর্যোদয়ের স্বপ্নদ্রষ্টা । এ গ্রহের প্রতিটি দেশের প্রতিবন্ধী শিশুর পরিপূর্ণ বিকাশ ও মঙ্গলময়তায় সকল প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি এক আলোকবর্তিকা । প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার আদর্শ ও মহতী কর্মকান্ড অনুপ্রেরণার সৃষ্টি করবে এবং সুনিশ্চিতভাবে জয় হবে মানবতা ।
5 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam


অভিনন্দন!