-
কবি :মুহাম্মাদ আল-মামুন
তারিখ:১৪.০২.২২ইং
কবিতা -:
সেদিন দু’জনে (৪)
———————–
সেদিন ভালোবাসা এসেছিলো ফাগুনের রং এ
গোলাপের সুবাসে হলদে গাঁদার মালা ভরে
রজনীগন্ধা কিংবা বকুলের মন উতলা ঘ্রাণে
যা ছিলো গচ্ছিত প্রেম পড়িয়ে দিলাম নুপুর করে
খোলা আকাশ উড়ছে প্রেম কোকিলের কুহুতানে
পড়িয়ে আংটি প্রেম নিবেদন ফাগুনকে করে সাক্ষী
সারাবেলা হাত নাহি ছাড়ি কভু হৃদয়ে গেঁথে রাফি
মনের পিয়াসা মিটাই গাঁথিয়া মালা ফাগুনের বনে
ঝরা পাতা সুর তুলে হায় কত প্রেম কত ভাবনায়
কচি পাতা দোল খেলে দু’জনার প্রেম লয়ে
তৃষ্ণায় ফাঁটে বুক ওষ্ঠে শীতল করে
হিয়াতে লুকানো প্রেম ফোঁটে বদনকান্তি লয়ে
জনমের পণ করি বিরহ দূরে রাখি দিন শেষে
সেদিন দু’জনে ফাগুনের আবেশে বসন্ত গায়ে মাখি।10 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



ভালোবাসা অফুরান