Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 4 months ago

    ‘রূপের সন্ধানে”
    রুবা

    রূপ সেতো ছুঁয়ে যায় মনের ভেদর,
    কারো অপরূপ বদন কেরে নেয় নজর।
    কারো দুষ্টু চোখের স্বপ্ন চায় আপন কদর,
    উঁকি দিয়ে দেখে কজন যা রয় মনের অন্দর।
    কেউ কালো কেউ ধলো ভেদাভেদ করে স্বজন,
    জিতে যায় চোখের নেশা হয়না গুণের কীর্তন।
    শতো শতো মনে আজও হয় কান্না-রোদন,
    বড়ো বড়ো বিদ্যেধারী করে আবোল-তাবোল।
    তার তরে গা ভাসায় কিছু বোকার দল,
    রূপ কি হয় কভু আপন তুচ্ছ গায়ের বদন!
    যে ধরে এহেন ভাবনা বিশাল মাথার ভেতর,
    মাথা খানায় আছে তাহার কেবল ভরা গোবর।
    রূপবতী যদি হতে হয় করো মানুষের কদর,
    গুণী জনে বলে শুন, “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়”।

    9
    9 Comments
Skip to toolbar