-
আমার বাবার ঘামের গন্ধে বমি তোমার আসে,
তোমার বাবার ঘাম হয়না, মেশক গন্ধে ভাসে।
————————————————————–
আমার মা’র নতুন শাড়ী তোমার চোখের কাটা,
তোমার মা’র আলমারি টা জামদানী তে ঠাসা।
————————————————————–
আমার ভাইয়ের নতুন চাকুরী, হিংসে কেন কর?
তোমার ভাইতো ভালই কামায় অযোগ্যতার পরও।
————————————————————–
আমার বোনের বিয়ের সাজে ভেংচি কেনো কাটো,
তোমার বোনতো মাশা আল্লাহ ভিক্টোরিয়া নাতো?
————————————————————–
আমার মেহমান ঘরে এলে দুঃখ তোমার কিসে?
তোমার পুরো গ্রাম যে খায় আমার ঘরে বসে?
————————————————————–
আমার দাদা খাটাস বুড়ো, আমার দাদী বুড়ি,
তোমার বংশে সবাই কি খায় হারবালেরই বড়ি?
————————————————————–
আমার মেয়ে লক্ষী সোনা আমায় ভালবাসে,
তোমার মেয়ে ও তোমায় পেলে স্বর্গ রাজ্যে ভাসে।
————————————————————–
আমার মেয়েই তোমার মেয়ে হয়ে উঠে যেভাবে,
আমার আপন কি তোমার আপন হয়না কোন ভাবে?
————————————————————–
একটু ভেবে দেখোতো, হয়না কোন ভাবে?
————————————————————–দুই-চোখ – ০১/০৩/২০২২ (সকাল ১১ঃ৫৫)
10 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 March 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080



এই তুমি আমির দ্বন্দ ছাপিয়ে যেতে পারলেই বোঝাপড়াটা সুখের হয়।