Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • হতাশা এবং কষ্ট জীবন সফলতার অন্তরায়
    এম. আব্দুল মজিদ মারুফ

    ছোট-বড় বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে গড়ে ওঠে মানুষের জীবন। পৃথিবীতে মানুষ একমাত্র স্বপ্ন মুখোর জীব। জীবন এক রণ ক্ষেত্রের নাম। এখানে রক্তপাত ছাড়াও স্বপ্ন মরে যায়। কিন্তু এই কঠিন জীবন যুদ্ধে বিজয় হতে হলে শ্রম, অধ্যাবসায় ও চেষ্টার কোনো বিকল্প নেই। আশা-প্রত্যাশা আর সাহস নিয়ে বেঁচে থাকে মানুষ। তাদের বেঁচে থাকার এক অদম্য শক্তির নাম স্বপ্ন। স্বপ্নহীন কোন মানুষ থাকে না, আর যাদের জীবনে কোন স্বপ্ন নেই তাদের জীবনের কোন মূল্য নেই। নিরন্তর ছুটে চলা এই জীবনের আশা, স্বপ্ন এবং সাহস কে ভেঙে চুরমার করে দেয় হতাশা নামক বস্তু । হতাশা এবং কষ্ট জীবন সফলতার অন্তরায়।

    হতাশা এবং কষ্ট নামক বাধাকে যারা অতিক্রম করতে পেরেছে জগতে তারাই মহিয়ান। বিজয় এবং স্বপ্ন পূরণ করতে হলে সর্বাগ্রে হতাশা এবং কষ্ট দূর করতে হবে। আমি নিজের আত্মাকে পাথর বানাতে বলছিনা আমি শুধু কষ্ট আর হতাশার চেয়ে স্বপ্নকে বড় করতে বলছি। হতাশা দূর করে নিজের মধ্যে যে প্রতিভা আছে তা যদি একবার কেউ বিকশিত করতে পারে তবে সেই সফল।

    পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যায় না বা যাবে না যার জীবনে হতাশা আর কষ্ট আসেনি। কোন এক সময় হলেও হতাশাগ্রস্ত হয় সমাজের প্রতিটি মানুষ। কষ্ট তো সবার জীবনেই আসে প্রয়োজন শুধু তার মোকাবেলা করার। কষ্ট দূর করার পদ্ধতি জানা নেই আমাদের সমাজের লোকেদের। এই কারণে সমাজের হতাশা এবং কষ্ট বেড়েই চলছে। আমরা কষ্ট পেয়েছি আর সেই কষ্টকে বুকে জমিয়ে রাখতে শিখেছি। যখন এই কষ্ট গুলোকে আমরা দূরে করে ছুঁড়ে ফেলতে পারবো তখন বিজয় নিজেই এসে ধরা দিবে। কষ্টের চেয়ে লক্ষ্যকে বড় করতে হবে এটাও জীবন সফলতার একটি পন্থা। যদি কেউ হতাশা, দুঃখ, চিন্তা , কষ্ট দূর করতে চায় তাহলে সফল ব্যক্তিদের জীবনের প্রতি নজর দেয়া উচিত। স্বপ্নকে এমন ভাবে দেখতে হবে যেন সেই সফলতা মনের সকল কষ্ট দূর করে দেয়। আমরা বহু প্রেমিক-প্রেমিকার জীবন কাহিনী জানি এবং দেখি যারা বিচ্ছেদে কষ্ট পেয়েছে। আর এই কষ্ট একদিন তাদের জীবনে অনেক বড় সফলতা এনে দিয়েছে। মার্ক জুকারবার্গ ফেসবুকের আবিষ্কারক, তিনি এর উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া আমাদের আশপাশে তাকালেই এই ধরনের বহু দৃষ্টান্ত দেখতে পাবো।

    সফলতার একটি গোপন সূত্র “স্বপ্নকে লক্ষ কোটি গুণ বড় করে দেখা”। এই সূত্র ধরে শত বাধা-বিপত্তি এবং জুলুম নির্যাতনের পরেও রসূলে‌ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীন প্রচারের কাজ করতে সক্ষম হয়েছিলেন। তার এই দ্বীন প্রচারের ধারাবাহিকতা একসময় বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছে। খাববাব , খুবায়েব, বেলাল, সুমাইয়া সহ কত সাহাবা কত নির্যাতন সহ্য করেছে । কিন্তু শত নির্যাতনের পরেও তারা তাদের লক্ষ্যের পথ থেকে একবিন্দুও সরে যায়নি। কারণ তাদের স্বপ্ন ছিল আল্লাহ এবং তাঁর রাসূলের সন্তুষ্টি। জীবনের সকল কিছু বিলিয়ে দিয়ে হলেও জান্নাত লাভের উচ্চাকাঙ্ক্ষা। নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে এটিই ছিল তাদের স্বপ্ন। তাদের মনের এই স্বপ্ন, সমস্ত কষ্ট এবং হতাশার কাছে হার মেনেছে। তাদের এই দৃঢ়প্রত্যয় তাদের বিজয়ের হাতিয়ার।

    জীবন যুদ্ধে সফলতা অর্জন করতে হলে স্বপ্নকে লক্ষ গুণ বড় করতে হবে। মনের মধ্যে অদম্য সাহস এবং বিজয়ের উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত করতে হবে। হতাশা এবং ক্লান্তি মুছে ফেলে দিয়ে লক্ষ পানে ছুটে চলতে হবে। জীবনে যত বড় সফলতা অর্জন করতে চাইবে তার থেকেও বড় হতাশা কষ্ট এসে সেই পথ কে বন্ধ করে দিতে চাইবে। শক্তি সাহস এবং উচ্চাকাঙ্ক্ষা দিয়ে সেই বন্ধ পথের দরজা খুলে লক্ষ্যপানে ছুটে চলে বিজয় ছিনিয়ে আনতে হবে। মনে রাখতে হবে হতাশা এবং কষ্ট জীবন সফলতার অন্তরায়। তাই বিজয় তোমারই হবে যদি লক্ষ্য তোমার অটুট থাকে।

    8
    10 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar