Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    বন্ধু স্বজন কেঁদে বলে
    সাংবাদিক আবু তাহের

    ভালো কাজে তৃপ্তি আনে
    প্রাণে থাকে সুখ,
    খারাপ কাজে লজ্জা অনেক
    কপালে তার দুখ।

    ভবের বুকে অনেক মানুষ
    পাপে ডুবে রয়,
    মরণ কালে দেখি তাদের
    চোখে কত ভয়।

    দুচোখ বেয়ে গড়তে থাকে
    ভুলের নোনা জল,
    কেঁদে কেঁদে বলতে থাকে
    দেহের নাহি বল।

    নামাজ রোজা ঈমান আমল
    থাকলে কারো প্রাণ,
    মরণ পথের যাত্রী হলেও
    মুখে সুবাস ঘ্রাণ।

    মুখে শুনি কালেমা পাঠ
    মৃত্যুর করে ভয়,
    বন্ধু স্বজন কেঁদে বলে
    জান্নাত করো জয়।

    10
    6 Comments
Skip to toolbar