Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    4 years, 10 months ago

    খোলস বদল
    -আবুল হাসান তুহিন

    তেল তালে ক্ষমতা,
    বজায় রাখে সমতা,
    দেখলে তাই চমকে যায়,
    সুযোগ যে কেমনে পায়,
    যখন এসব পড়ছে ধরা
    দেয় কি হাতে হাতকড়া!
    নির্বোধ আমরা ভাই
    ঠেকে তবু শিক্ষা নাই।
    তেলের মাথায় তেল ঢালি
    শুকনো ডাঙায় চোরাবালি
    পড়ছি ফাঁদে নিত্যদিন
    নৈতিকতা হচ্ছে ক্ষিণ !
    মূর্খ নেতার ধান্দাবাজি
    দল বদলে ধরেছি বাজি
    সদাই পকেট হচ্ছে ভারী
    অসৎ পথে বাড়ি গাড়ি
    লুটছে একা সুযোগ বুঝে
    মানছি সবই মুখ বুজে।
    নেতা গুলো ধান্দাবাজ
    দিচ্ছি তবু মাথায় তাজ।
    শেষ হবে কী এসবে দিন
    সুখের খেয়ায় বাজবে বিন
    ম্যান্ডেটের দাদাগিরি
    ভেঙে ফেল এমন সিঁড়ি।
    ২৫/০৭/২০২১
    রবিবার

    10
    7 Comments

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar