-
“সুখ যদি পেতে চান, ঘর থেকে বেড়িয়ে যান”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনজানা যায় ঘরে ঘরে অশান্তি । সেটা ধনী গরীব থেকে শুরু করে শিল্পী সাহিত্যিক পর্যন্ত, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ব্যবসায়ী শিল্পপতি পর্যন্ত, শিক্ষক গবেষক থেকে শুরু করে ক্রীড়াবিদ আর সমরবিদ পর্যন্ত, এমনি করে আরও যত আছে সব জায়গায় । তার মানে পরিবারের মাঝে শান্তি খুঁজে পাওয়া অনেকটা দিনের আকাশে তারা খোজার মত । এক গবেষক বিষয়টা নিয়ে খুবই চিন্তায় পরলেন । কারন সারা দেশে অশান্তির ঘর ছাড়া শান্তির ঘর খুঁজে পাওয়া দুরহ । তার মানে কেউ শান্তিতে নেই । গবেষক শান্তিতে কাউকে না পেলেও আছে এমন তালিকায় জোর করে ৫% ঢুকিয়ে দিলেন । এই যা । ৫% ভালবাসার এমন পাহাড় গড়েছে যে, তাতে ৯৫% অশান্তির সাগরগুলো নজরেই আসেনা । এতেই পৃথিবীতে এখনও কিছু বিয়ে নাকের নিয়ম নীতি টিকে আছে ।
একদিন গবেষক সারা দেশটা ঘুরে দেখার জন্য বের হলেন । উদ্দেশ্য দেশের বাইরের পরিস্থিতিটা দেখবেন । ঘুরলেন দেশের বিখ্যাত, অখ্যাত, কুখ্যাত বিশ্ববিদ্যালয় এলাকাগুলো – দেখলেন ছেলে মেয়েদের ভালবাসার ছড়াছড়ি একেবারে জড়াজড়ি পর্যায়ে । পার্ক থেকে মার্কেটে ভালবাসার কোন অভাব নেই । লঞ্চ ঘাট থেকে নদীর কুল পর্যন্ত, রেল লাইন থেকে স্টেশন পর্যন্ত, ফুটপাত থেকে জলপ্রপাত পর্যন্ত, আন্ডার পাস থেকে ওভার পাস পর্যন্ত, পদ্মা ব্রিজ থেকে ফুট ওভার ব্রিজ পর্যন্ত যেখানে গিয়েছেন সেখানেই ভালবাসার বন্যা দেখেছেন । যেদিকে তাকিয়েছেন কেবল ভালবাসা আর ভালবাসা । এই দেশের মানুষের ভালবাসায় বিদেশ থেকে মানুষ ছুটে আসার অনেক প্রমান পাওয়া যায় ।
এমন পরিস্থিতি দেখে গবেষক মহা চিন্তায় পরে গেলেন । তিনি ঘরের অশান্তির যে প্রতিবেদন খুঁজে এনেছেন সেখানে কেউ শান্তিতে নেই, সবাই অশান্তিতে আছে । অথচ ঘরের বাইরে সারা দেশে কেবল শান্তি ছাড়া অশান্তি চোখে পরেনি । গবেষক আবার চিন্তায় পরে গেলেন এবং বিষয়টা নিয়ে আবার গবেষণায় মন দিলেন । বুঝতে পারলেন ঘরটাই যত অশান্তির মুল । তার চাইতে ঘরের বাইরে (রাস্তায়, পার্কে, স্টেশনে, ঘাটে, মার্কেটে, ব্রিজে, আন্ডার পাসে, অন্যান্য খোলামেলা জায়গায়, ইত্যাদিতে) থাকায় ভাল । তাহলে সবাই শান্তিতে থাকতে পারবে । কিছু দিন গবেষণা করে জানান দিলেন, “সুখ যদি পেতে চান, ঘর থেকে বেড়িয়ে যান”।
16 Comments-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
Friends
Sohag Shek
@sohagshek
Bishal Dey ( Niloy )
@bishal
Dr. Shakil Al Mamoon
@samamoon
Nahian Hasan
@hasan009
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মিথিলা কনক
@methila06
Shoriful Shoron
@shoriful-shoron
আর্য
@arjo


মন ছুঁয়ে গেল