তুলট | অনন্ত হৃদয় | Activity
কেমন আছেন সবাই ?
কেমন আছেন সবাই ? 
সূর্য ডুবে আসা সন্ধ্যায়
শব যাত্রায় নেমে আসে শকুনের ঝাক
স্বরশ্বতী পূজোর বাদ্য কাজে গুমট হাওয়ায়-তপ্ত গগনে
অন্ধ ভিখারীটা হিসেব করে সারা বেলার সঞ্চয়-স্বপ্ন;জীবন
উচু উচু এ্যাপার্মেন্টে জ্বলে উঠে আকাশ ছোয়া প্রাচুর্য আলো-ধুলো
সিগারেটে শেষ টান টানে স্কুল পড়ুয়া কিশোরটি–কামরতী
জীর্ণ জীবনে নেমে আসে যৌবনের পায়তারা-দিশেহারা
বিষাক্ত দূষণে ছেয়ে যাওয়া স্ফটিক আকাশে বিষাক্ত বাতাসে
তারার দ্বীপ জ্বালে অন্ধ দীপাবলি-ধ্রুপদী।
সাজ হয়ে আসা সন্ধ্যায়
ঘামে ভেজা ব্রা আর অন্তর্বাস নিয়ে 
সংকোচের দেয়াল ভেঙ্গে উঠে দাঁড়ায় বয়ঃসন্ধি কিশোরী
প্রেমিকের ওষ্ঠে তখন লেপ্টে থাকা যৌবন-অতৃপ্ত বাসনার অসংখ্য চোড়াবালী।
সূর্য ডুবে আসা সন্ধ্যায়
ধ্বংস নামে ঘরে-বাইরে পথের বাকে বাঁকে
পরিত্যাক্ত চিলেকোঠায়, ক্র্যাকটাস কারুকার্যে, রাস্তার মোড়ে
ধ্রুমজালে ভেসে বেড়ায় ভবিষ্যতের কান্ডারী 
ভুল পথে ধরা দেয় তাজা তাজা তরুণ সব 
সুযোগ সন্ধানী হায়েনারা ঘোড়ে রাজপথের অন্ধলোকে।
কবির হাতে তখন এক কাপ পোড়া কফি আর…
আর কলম ঝড়া কষ্টে নতুন নতুন সব শব্দ,স্বপ্ন
জীবনের শত পথ,ফেলে আসা দিনগুলো
দহন-সহন-প্রহসন;প্রহেলিকা
পাপ-তাপ-অনুতাপ;আরো কত কি…!
পলাতক প্রিয়ার শেষ প্রশ্ন,পাওয়া-না পাওয়ার কষ্ট
কাহিনী-কবিতা-কথোপকথন।
কালীর আচরে হৃদয় কাটা ডাইরির লালচে পাতা 
অজস্র চিঠি,শুকনো গোলাপ ফুল,চিঠির বুকে চৈত্রের হাওয়া।
সূর্য ডুবে আসা সন্ধ্যার পর নিশীথে…
আঁধারে আলোড়ন তুলে ছায়াসঙ্গী সরু পথে
জীবনের জন্য যৌবন বিকায় জরায়ু জলাতংকে,কলংকে
কনডমের দীর্ঘশ্বাষে পাপ ছড়ায় আপাদমস্তক ঘন বীর্য
জীবনের দরদাম হয় যৈাবন মেপে যত্রতত্র।
সূর্য ডুবে যাওয়া নিশুতী রাতে…
জীবনের হিসেব কষে শতবৎসা বয়োঃবৃদ্ধ নির্ঘুমে
পাওয়া-না পাওয়া নিয়ে শুরু হয় নিজের সাথে প্রহসন
মরনের পথে পা দিয়ে ভাবে,এ কেমন সমাপন?
এ মরনে মুক্তি কোথায়,পূর্ণতা কোথায় ?
প্রেমিকার চোখে যখন চন্দনবাটা,মেহেদি-ঘুম
প্রেমিকের হাতে তখন স্মৃতির ছত্রগল্প,গন্জিকা-অন্ধ।
ধূসর হয়ে আসা প্রেমের বাঁধন, বেহালা-বাশির সুর
আসি আসি করে আজও এলোনা স্বপ্নচারিনী
সে দূর;বহুদূর ঐ তেপান্তরে
আজ সে পরবাসী ক্রীস্টাল বধু অন্যকারো,ভুল সব ভুল…।
গভীর হয়ে আসা ঘুমে গর্বিত বুকের উঠা-নামা
অথবা
মুঠাফোনের লীলা খেলায় রাতজেগে পরকীয়া স্ব-দেশি
কিংবা,
স্বামীর দেহতলে মিলন মেলায় নিত্য নগ্নতা,ভন্ডামী
প্রেমিকের তখন হস্তমৈথুন দূর্বলতা,বনিতা বিলাষ !
অল্প অল্প করে রাত হয় পশ্চিমাগত,গভীর
পধ হারা পথিকের চরণ হয়ে আসে ক্লান্ত, শ্লথ
কবিতার বুকে জমে উইপোকার ডিবি,বাজে ডংকা
সূর্য ডুবে আসা নিশুতী রাতে…
স্বরশ্বতী পূজোর আসর জমে সুন্দরী ললনায়
ছলনা করে রাত জাগে চুম্বনের প্রলোভনে গোপন পরশের আচ্ছাদনে
সধবার স্বরে তখন ঘনবর্ষা,বাসনা-আসক্তি
বিছানার চাঁদরে নেমে আসে শিমুল তুলো উষ্ণতা,জাগে পরিতৃপ্তী!
তপ্ত হয়ে আসা দেহের দহনে গ্রহন টুটে ওষ্ঠের গহীনে
সুখ;স্বর্গ নামে,প্রশান্তী নামে শ্রান্তীর হাতে!
সূর্য ডুবে আসা মাঝ রাতে…
অমি পথ হারাই আলোকিত আধাঁরে
রথে চড়ে ভেসে বেড়াই স্মৃতির পুরনো দেশে
পবিত্র আনন্দলোকে,আদিমত্বায়।
স্বপ্নের সে সুনিপুন নকঁশীকাথার সরলতায়
প্রথম কবিতা,প্রথম প্রেম,প্রথম কষ্ট !
সর্বনাষের প্রথম স্পর্ষ,দূরত্ব-দাহতা
গন্জিকা ধোয়া,রঞ্চিতা-রাত-রেললাইন
আকাশ কাঁপানো চুম্বন,বুকের গহীনে ঘামের শ্যাওলা  !
রাত গভীর হয়ে আসা অন্ধকারে… 
আমি পথ হারাই পথ হারানো দন্ডে, দৃষ্টির আঁড়ালে  
সাঝ হয়ে আসা সন্ধ্যায়...
সকল শব হোক শুদ্ধ মানব 
অন্ধকার রাতে জমে উঠুক আলোর হাট।
সাঝ হয়ে আসা সন্ধ্যায়...
আজ এখানেই অসমাপ্ত থাক...।
সৈয়দপুর
১৯.০১.২০০৭-০৪.০৬.২০০৭ ইং
সূর্য ডুবে আসা সন্ধ্যায়
শব যাত্রায় নেমে আসে শকুনের ঝাক
স্বরশ্বতী পূজোর বাদ্য কাজে গুমট হাওয়ায়-তপ্ত গগনে
অন্ধ ভিখারীটা হিসেব করে সারা বেলার সঞ্চয়-স্বপ্ন;জীবন
উচু উচু এ্যাপার্মেন্টে জ্বলে উঠে আকাশ ছোয়া প্রাচুর্য আলো-ধুলো
সিগারেটে শেষ টান টানে স্কুল পড়ুয়া কিশোরটি–কামরতী
জীর্ণ জীবনে নেমে আসে যৌবনের পায়তারা-দিশেহারা
বিষাক্ত দূষণে ছেয়ে য…Read More
"নির্ঘুম"
অনন্ত হৃদয়
সবাই ঘুমিয়ে গেছে উইপোঁকা গহবরে ক্লান্তিতে
আমিই শুধু জেগে আছি নিস্তব্ধতার ধূ ধূ অন্ধাকারে ভ্রান্তিতে,
আমি চাইলেও ঘুমাতে পারিনা শান্তিতে 
আমাকে ঘুমাতে দেয়না আমার ভালোবাসার বসতভিটা শ্রান্তিতে।
বছরের পর বছর যাকে আগলে রেখেছি বেহুলা-লখিন্দরে
স্মৃতির বৈঠা হাতে নিয়ে তরী বেয়ে যাই
সম্পর্ক গাঙ্গের উজান জোয়ারে,
কখনো ক্লান্তি;কখনো শ্রান্তি;কখনো বা কল্পনা
কখনো আবার স্মৃতিরা এসে হামাগুড়ি দেয় কনকনে শীতে,
আমি ভিজে একাকার হয়ে যাই চৈত্রের খরতাপে! 
জানি,
এ উষ্ণতা আমাকে পোড়াবে নিঃসঙ্গতায় অনাদরে
তবু আমি তাকে পাঁজরজুড়ে আকড়ে ধরি প্রথম প্রণয়ের প্রথম চুম্বনে,
আমি চাইলেও ঘুমাতে পারিনা জঠরে- ওষ্ঠাধরে।
ঘুমের গদ্যমালায় অনেক আগেই সুতো কাঁটা হয়ে গেছে বিচ্ছেদের
পারিজাত ভালোবাসা বারংবার লিখে দিয়ে গেছে
নির্ঘুমতার রুপকথা নটরাজের ললাটে...!
২৩.০২.২০২২
যশোর
“নির্ঘুম”
অনন্ত হৃদয়
সবাই ঘুমিয়ে গেছে উইপোঁকা গহবরে ক্লান্তিতে
আমিই শুধু জেগে আছি নিস্তব্ধতার ধূ ধূ অন্ধাকারে ভ্রান্তিতে,
আমি চাইলেও ঘুমাতে পারিনা শান্তিতে
আমাকে ঘুমাতে দেয়না আমার ভালোবাসার বসতভিটা শ্রান্তিতে।
বছরের পর বছর যাকে আগলে রেখেছি বেহুলা-লখিন্দরে
স্মৃতির বৈঠা হাতে নিয়ে তরী বেয়ে যাই
সম্পর্ক গাঙ্গের উজান জোয়ারে,
কখনো ক…Read More
"কবি ও যোদ্ধা"
অনন্ত হৃদয়
আমি যোদ্ধা 
যুদ্ধ করে আমি পাই স্বাধীনতা-সন্মান-বীরত্ব
সহস্রাব্দের কলংকিত ইতিহাস মুছে ফেলার সুযোগ,সাহস। 
আর কবিতা-
কবিতা আমাকে দেয় নিজেকে ভুলে থাকার সুখ,তৃপ্তী,সরলতা
সকল আকাংক্ষা ভুলে নিজস্ব পৃথিবী গড়ার আধিপত্য;স্বপ্ন-সহজ সমীকরণ
আমি নিজেকে সাজাই নিজের মত করে কবিতার আলিঙ্গনে
কখনো আমি স্রষ্ঠা,আমিই সৃষ্টি
আমি রাজা,আমিই প্রজা
আমি পথ ভ্রষ্টা:এই আমি আবার জগতের আলোর দৃষ্টি!
যুদ্ধের রক্তাক্ত লেলিহান শিখা আমাকে নিষ্ঠুর করে তোলে 
আমি তখন ভুলে যাই ন্যায়-অন্যায়,আপন-পর,মনুষ্যত্ব,বিবেক
আমার দু’চোখ জুড়ে তখন শুধুই মাতৃভূমি আর মানচিত্র 
বিজয়ের সূর্য আমাকে অদম্য-দূর্বার-হিংস্র করে দেয়
বজ্রকন্ঠে আমি হুংকার ছাড়ি অমরত্বে,মৃত্যু অথবা মুক্তি!
আর কবিতা..?
কবিতা যেন-
কিশোরীর কোমল ওষ্ঠাধরে ডুবে থাকা অনন্ত কালের ঘুম,প্রশান্তি-লাল সূর্য
কিংবা,
হৃদয় কাব্য গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় রহস্য খুজে ফেরা এক নির্ঘুম পথযাত্রি
সবুজ ঘাসে আঁচল বিছিয়ে “আনমনার” কথোপকথন 
নদীর জলে উদ্দ্যাম সাতার, নারী গন্ধের মাদকতা,কামুকতা-রহস্য-উপলব্ধি!
কবিতা মানেই..
বসন্ত-বৈশাখ,পান্তা ভাতে পদ্মার ইলিশ 
ছবির হাট,রাজপথ,টিএসসি'র কাঁচা মরিচের চা,ফুচকা আরও কত কি…।
কবিতা মানেই বাবা-মা’র চোখ ফাকি দিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করা
কৈশরের বাড়ন্ত দস্যুতা;শত শত রঙ্গের দাপাদাপি
কাপা কাপা হাতে প্রথম চিঠি লেখা;আরোও কতশত পাগলামী !
হৃদয়ের দাহকালে পুড়ে ক্ষত-বিক্ষত হয়ে নিজের ভালোবাসা অন্যের হাতে সপে দেওয়া
তারপর-
তারপর ধীর পথে হেটে এসে স্মৃতির চন্ডালীতে চৈত্রের খরতাপে সকল কষ্ট পুড়ে ফেলা
খালি পায়ে হেটে যাওয়া প্রভাতফেরী,রাজপথ-অলস বিকেল
অথবা-
সকল অত্যাচার আর অসত্যের বিরুদ্ধে রুখে দাড়ানো প্রতিটি আন্দোলনের ইতিকথা।
কবিতা মানেই-
রাতমিলার পাশে বসে প্রণয়ের প্রথম দিনে গরম চায়ে নরম চুমুক,গল্পশোনা!
অথবা আমার ‘নর্তক’ হয়ে উঠার গোপন ইতিহাস,একাকিত্ব-আধিপত্য !
যুদ্ধ আমাকে জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে শুধু বিজয়ের গান শোনায় 
আর কবিতা? 
কবিতা আমাকে সব কলংক ভুলে গিয়ে ভালোবাসতে শেখায়
বাঁচতে শেখায়!
রচনাকাল, যশোরঃ 
২০.০৪.২০২২ইং
পুনঃসংশোধন, গোপালগন্জ
২৫.১২.২০২২ ইং
“কবি ও যোদ্ধা”
অনন্ত হৃদয়
আমি যোদ্ধা
যুদ্ধ করে আমি পাই স্বাধীনতা-সন্মান-বীরত্ব
সহস্রাব্দের কলংকিত ইতিহাস মুছে ফেলার সুযোগ,সাহস।
আর কবিতা-
কবিতা আমাকে দেয় নিজেকে ভুলে থাকার সুখ,তৃপ্তী,সরলতা
সকল আকাংক্ষা ভুলে নিজস্ব পৃথিবী গড়ার আধিপত্য;স্বপ্ন-সহজ সমীকরণ
আমি নিজেকে সাজাই নিজের মত করে কবিতার আলিঙ্গনে
কখনো আমি স্রষ্ঠা,আমিই সৃষ্টি
আমি…Read More
“আদিমত্বা "
তারপর.....
বিবেকের সব আবরণ এক এক করে খুলে ফেলে
বিবস্র হয়ে দাঁড়ালাম চৌরাস্তা মোড়ে,
ভেবেছিলাম সমাজের সব মানুষগুলো কে একটা উচিৎ শিক্ষা দিব
স্তব্ধ করে দিব জীবনের সকল কোলাহল।
কিন্তু না;
আমার এই নির্লজ্জতা দেখে কারো কোন মাথা ব্যথা নেই
এক মূহুর্তের জন্য থেমে যায়নি পৃথিবীর গতিপথ 
নির্বিকার সবাই ছুটে চলছে লোকাল বাসের ভীড়ে
আমি মাথা নত করে দাঁড়িয়ে রইলাম নির্বাকে!
তাহলে কি পৃথিবী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে
অথবা সমাজের মানুষগুলো সব এতোটাই সভ্য হয়ে গেছে যে-
আমার এই অসভ্যতা কে তারা কিছুই মনে করছে না?
তারা উদারতার দৃষ্টিতে এটাকে ভাবছে নিছক পাগলামী! 
পৃথিবী কে দ্বিধান্বিত করতে চাওয়া এই আমি
অবাক বিস্ময়ে ধীরেধীরে চোখ তুলে তাকালাম,
তাকিয়ে দেখি-
সমাজের সব মানুষগুলো বহু আগে থেকেই
আদিমত্বাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই করছে।
আমি;
আমার ফেলে আসা চরিত্রগুলোকে এক এক করে কুড়াতে লাগলাম ধুলোর আস্তাবলে..!
"অনন্ত হৃদয়"
ঢাকা
“আদিমত্বা ”
তারপর…..
বিবেকের সব আবরণ এক এক করে খুলে ফেলে
বিবস্র হয়ে দাঁড়ালাম চৌরাস্তা মোড়ে,
ভেবেছিলাম সমাজের সব মানুষগুলো কে একটা উচিৎ শিক্ষা দিব
স্তব্ধ করে দিব জীবনের সকল কোলাহল।
কিন্তু না;
আমার এই নির্লজ্জতা দেখে কারো কোন মাথা ব্যথা নেই
এক মূহুর্তের জন্য থেমে যায়নি পৃথিবীর গতিপথ
নির্বিকার সবাই ছুটে চলছে লোকাল বাসের ভীড়ে
আমি…Read More
দুটি গল্প-অচল শহড়
অনন্ত হৃদয়
এক:
এ শহরের কাকগুলো আজ বড় বেশি আনমনা।কোলাহল ভুলে নিস্তব্ধ নিরবতায় বিমূঢ় হয়ে বসে আছে এলোমেলো। তাদের কোলাহলে যে শহর এক সময় ছিল মুখরিত আজ তা মৃত্যু নগরী!
বহুবার,তারা সংঘবদ্ধ হয়েছিল মানুষের প্রতি প্রতিশোধ নেবার। আজ সে সময় এসেছে কিন্তু এ শহরে মানুষ কোথায় ?
 সব তো মৃতাত্না...!
দুই.
সন্ধ্যা ৭.২৩মিঃ।
কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার এর নিচ থেকে ফুটপাত ধরে তিনশো ফিটের রাস্তার দিকে মোটামুটি সুন্দরী একটা মেয়ে বার বার যাওযা-আসা করছে। দেখে মনে হচ্ছে কিছু একটা খুজছে।
মেয়েটা বোকা নাকি! তার কি মৃত্যু ভয় নাই। মাস্ক ছাড়া এখন,এ সময় কেউ কি রাস্তায় বের হয়? 
মেয়েটা নির্বাক চোখে তাকিয়ে আছে রাস্তার গাড়িগুলোর দিকে। তার চোখে মুখে হতাশা আর উদ্বেগ!
কি খুজছে সে ?
কাকে খুজছে ? 
মৃত্যু নাকি বেঁচে থাকার শেষ আলোটুকো ? 
ঢাকা
দুটি গল্প-অচল শহড়
অনন্ত হৃদয়
এক:
 সব তো মৃতাত্না…!
দুই.
সন্ধ্যা ৭.২৩মিঃ।
কুড়িল বিশ্…Read More
"বিভ্রম"
অনুগল্প।
বন্ধু কৌশিকের বাসা থেকে আড্ডা শেষে যখন রাস্তায় নামলাম ততক্ষনে সন্ধ্যা নেমে গেছে। অন্যান্য দিন কৌশিক অনেকটা পথ এগিয়ে দিয়ে যায়।কিন্তু আজ বাসার নিচ থেকেই বিদায় দিল। আমিও "আসি" বলে বাড়ির রাস্তা ধরে হাটতে লাগলাম।কিছু দূর আসার পর দেখি একটা জায়গায় অনেক মহিলা মানুষ বসে আছে। এটা হয়েতা স্কুল হবে অথবা কোচিং সেন্টার। কারন,এসব জায়গায় মহিলাদের ভীড় একটু বেশি থাকে। কেউ আমার দিকে আঁড়চোখে তাকালো, কেউ আবার তাকালোই না। আমিও ভ্রুক্ষেপ না করে আমার মতই হেটে চললাম। হঠাৎ কোমরের নিচের অংশে কেমন যেন শীত শীত লাগছে,তাকিয়ে দেখি আমি পুরো উলঙ্গ। তারমানে এতোটা পথ আমি এভাবেই এসেছি !
কিন্তু আমার প্যান্ট কোথায়? গায়ের জামা ?
আমিতো বাসা থেকে এভাবে বের হইনি...!
আনমনে এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার কাঁধে একটা গামছা । একটু আড়ালে গিয়ে গামছাটা সুন্দর করে পরে নিলাম। হাটঁতে হাটঁতে একটা ব্রিজের কাছে এসে দেখি ব্রিজ ভর্তি মানুষ। ছেলে-মেয়ে,যুবক-বৃদ্ধ,ছোট ছোট বাচ্চারা নিজেদের খেয়ালে সময় কাটাচ্ছে। হঠাৎ দেখি তারা সবাই উলঙ্গ অথচ কারো মাঝে কোন প্রতিক্রিয়া নেই লজ্জা বা অনুশোচনা নেই। আজ এসব কি হচ্ছে আমার সাথে। আমি কি ভুল দেখছি না কি সত্যিই পৃথিবী বদলে গেছে! মাথাটা ভৌ ভৌ করে ঘুড়ছে...!
টালমাটাল ভাবে হাটঁতে হাঁটতে বাসার সামনে এসে দেখি আমার বৌ খুব সাজগোছ করে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। কিন্তু এমন তো কখনো হয়না । "আনমনা" আজ হঠাৎ কি মনে করে এতো সুন্দর করে সেজেছে! তাকে দেখতে এতো সুন্দর লাগছে যে মনে হচ্ছে এখানেই জড়িয়ে ধরি ।
একি! তুমি উলঙ্গ কেন...?
চারপাশটা নিস্তব্দ অন্ধকারে ঢেকে যাচ্ছে...
অনন্ত হৃদয়
যশোর
১৮.০৮.২০২২ইং
“বিভ্রম”
অনুগল্প।
বন্ধু কৌশিকের বাসা থেকে আড্ডা শেষে যখন রাস্তায় নামলাম ততক্ষনে সন্ধ্যা নেমে গেছে। অন্যান্য দিন কৌশিক অনেকটা পথ এগিয়ে দিয়ে যায়।কিন্তু আজ বাসার নিচ থেকেই বিদায় দিল। আমিও “আসি” বলে বাড়ির রাস্তা ধরে হাটতে লাগলাম।কিছু দূর আসার পর দেখি একটা জায়গায় অনেক মহিলা মানুষ বসে আছে। এটা হয়েতা স্কুল হবে অথবা কোচিং সেন্টার। কারন,এসব জায়গা…Read More
অনন্ত হৃদয় changed their profile picture
অনন্ত হৃদয় changed their profile picture