Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • তুমি আমি ও নদী
    ……………………………..
    একটি নদীর যেন দুই তীর আমরা দুজনে হায়
    শুধু চেয়ে থাকি বৃথা কাছে ডাকি মাঝে নদী বয়ে যায়।
    জল যায় বয়ে তুমি আমি ক্ষয়ে ক্ষয়ে যাই একা একা
    নিরব ব্যথায় ভাঙি কান্নায় লোকে দেখে জল রেখা
    মোছে না তো কেউ; বয়ে যায় ঢেউ তুমি আমি রই দূরে,
    পূরবী ইমন বাজে সারাক্ষণ বেলাবল ফেরে ঘুরে।
    মাঝে মালকোষ বাজে; আফসোস তুমি কোথা আমি কোথা?
    তুমি আমি কাঁদি বৃথা বুকে বাঁধি, বুকে কাঁদে নিরবতা!
    (মাত্রাবৃত্ত)
    ১৯.১১.২০২০
    সকাল ০৯ টা ২৯।
    বসন্তপুর রেল গেট।

    10
    5 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar