-
ঢাল রে রঙিন লাল সিরাজ
…………………………………………দিল দরদীর দিল-লাগী হায় সুরার নেশায় ভুলব আজ,
সাকীরে তোর তশতরীতে ঢালরে আজীব লাল সিরাজ!
শিরিন শারাব, দারু রাবাব তিক্ত সুরার ঘোরে
ভুলব সাকী দিলের ব্যথা ভাসব ব্যথার লোরে।
করুণ আঁখি তোলরে সাকী
ভাঙ্ রে নিদের নিদ মহলা,
সয়নারে আর ব্যথার পাহাড়
হৃদয় ভাঙার তীব্র জ্বালা।
এর চেয়ে কি শক্ত সাকী লাল সিরাজীর তিক্ত ঝাঁঝ?
সুরার দোলায় দোলা হৃদয় আনরে সাকী সুরার সাজ!
কোরাসঃ ঢালরে রঙিন লাল সিরাজ!!!
বেদিল পিয়া ভাঙল হিয়া নিরব প্রেমের নীল ছলনায়
শিউলী বেভুল যেমন দোদুল নিরব হাওয়ায় ধুলায় লুটায়,
যেমনি মিলায় দিগন্তে হায় লাল গোধূলীর ক্ষিপ্ত ছাপ
(এই) বুকের মাঝে নিত্য বাজে ভাঙা প্রেমের সুখ বিলাপ,
আমার ব্যথায় আকাশ কাঁদে, কাঁদে বাতাস নীল সুদূরে
কোমল দুপুর একলা ঝিমায়, কাঁদে বাঁশী গোপন সুরে।
তাইতো আমার দিল বে-কারার, ব্যথার আঘাত হৃদয় মাঝ,
ব্যথার ব্যথায় কাঁদছে ব্যথা তারই ব্যথা পাচ্ছে লাজ।
সয়নারে আর হৃদয় জ্বালা
ব্যথার আগুন হৃদয় মাঝ!কোরাসঃ ঢালরে রঙিন লাল সিরাজ!!!
আঁখির জলের গেলাস ভরে পান করে যে দিবস ভর
যে নিজের কাছে নিজেই বোঝা নিজেই যেন নিজের পর।
তার কাছে আর আখের কিরে, কিসের পরিবার, সমাজ?
নরক জ্বালায় জ্বলুক আখের
আনরে সাকী লাল সিরাজ!!
হোক রে নীলচে ব্যথীর সাথে
লালচে জলের নেক মিরাজ!!!!
কোরাসঃ ঢালরে রঙিন লাল সিরাজ!!!(বকবক ভালো লাগছেনা)
১৯.২.১৯ সকাল ০৮ টা ২২19 Comments-
-
ম্যাম, কবিরা সত্যের ধারক ও বাহক! সাধনা আর ধ্যানের দ্বারা ভেতরটাকে জাগ্রত না করতে পারলে কবিতার স্রষ্টা জাগ্রত হয় না, আর স্রষ্টা না লিখলে আপনার কলম চলে না, ” রবিবাবু বলেছিলেন,” কবির অন্তরে তুমি কবি” অর্থাৎ আপনার ভেতরটা যেমন, আপনার ভেতরে যে বসত করে সে যেমন তার লেখনিটাও তেমন, আপনি সরল না হলে আপনি সরলতার কবিতা লিখতে পারতেন না, কাজী নজরুল বলেছিলেন,’ আমার গান আমার কবিতা আমার অভিজ্ঞতার মধ্য দিয়েই জন্ম লাভ করেছে”
-
লাল সিরাজীর কাঁচ-পিয়ালায়, বেদিল্ প্রিয়ার মুখ দেখা যায়… আসে আর কই এমন প্রহর, প্রিয়ার হাতে হাত রাখা যায়… খুনরাঁঙা দিল্ চায় অবসর, কিসের আখের কিসের বা ঘর… ঢাল্ রে সাকী লাল সিরাজী, ব্যথার নিশি ভোর হয়ে যায়… প্রিয়… এমন রাত যেন কোনোভাবে যায় না বৃথাই…
-
কাজী সাহেবের স্পর্শ যেখানে রয়েছে সেখানে শির ধীরে মৃদু নত হয়ে আসে… বন্ধুপ্রতিম অরিন্দম, আপনার এই কঁড়া সিরাজীর আমেজী লেখায় আমার সেই একই দশা হয়েছে… আর লাল সিরাজীর ব্যেহতেরিন ছন্দ, কামিনীমোহন শব্দ আর সঙদিল প্রিয়ার ব্যথার দানে বেদনায় খানিক নীল হয়েছি মাত্র…
-
-
“বেদিল পিয়া ভাঙল হিয়া নিরব প্রেমের নীল ছলনায়
শিউলী বেভুল যেমন দোদুল নিরব হাওয়ায় ধুলায় লুটায়,
যেমনি মিলায় দিগন্তে হায় লাল গোধূলীর ক্ষিপ্ত ছাপ
(এই) বুকের মাঝে নিত্য বাজে ভাঙা প্রেমের সুখ বিলাপ,
আমার ব্যথায় আকাশ কাঁদে, কাঁদে বাতাস নীল সুদূরে
কোমল দুপুর একলা ঝিমায়, কাঁদে বাঁশী গোপন সুরে।” বিরহের কথন এত সুন্দর ছন্দে কিভাবে বাঁধা পড়ে ভেবে পাইনা! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!
-

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm



অনেক জটিল লেখা লিখন। এতো জটিলতা বুঝা মুশকিল