Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • Supernova (অতিনবতারা)
    ———————————————————————-
    Supernova বা অতিনবতারা হচ্ছে এক প্রকার নক্ষত্রের বিষ্ফোরণ । যেটি অসীম মহাকাশে ঘটে থাকে, যা মহাবিশ্বের এক অপার বিষ্ময়! এতে করে নক্ষত্র ধীরে ধীরে উজ্জ্বল থেকে ক্রমশঃ উজ্জ্বলতর হয়ে চিরতরে নিভে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয় ৷ অবশেষ থাকে নিউট্রন তারকা (Neutron star), শীতল নীহারিকা (Cool nebula) কিংবা কৃষ্ণবিবর (Black hole) । Supernova হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আলোক বিচ্ছুরনকারী বিস্ফোরণ ।

    প্রায় ১৩৮০ কোটি বছর পূর্বে এক বৃহৎ পরমাণুর শক্তিশালী মহাবিস্ফোরণের (Big bang) ফলে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড (The Universe) সৃষ্টি হয় । এই মহাবিস্ফোরণ ভয়ানক হিংস্রভাবে সম্প্রসারিত মহাবিশ্বের মধ্যে শক্তি বিকিরণকারী এক প্রচণ্ড শক্তিশালী অভিঘাত তরঙ্গ (Shockwave) সৃষ্টি করে । এক সেকেন্ডের এক মিলিয়ন ভাগের এক ভাগ সময়ে মহাবিশ্বের অস্তিত্বের আদিম গঠন তিনটি স্বতন্ত্র পর্যায়গুলির মধ্য দিয়ে স্থানান্তরিত হয় । তড়িচ্চুম্বকীয় (Electromagnetism), মাধ্যাকর্ষণ (Gravity), দুর্বল এবং শক্তিশালী শক্তিগুলি চারটি মৌলিক শক্তি হিসেবে আকার ধারণ করে । Proton মৌলিক কণিকা এবং Neutron অতিপারমাণবিক কণা গঠনের জন্য তাপমাত্রা ছিল অত্যাধিক । পরবর্তীতে তাদের অভ্যন্তরীণ অংশ থেকে তৈরি সুরুয়া (Soup), যা Quark এবং Gluon নামে পরিচিত সেটি মহাকাশে ছড়িয়ে পড়ে । চোখের পলকে Quark soup ঠান্ডা হয়ে যায়, যা সাধারণ বস্তু বা পদার্থের প্রথম লক্ষণগুলির জন্ম দেয় । বিজ্ঞানীদের ধারণা, Quark soup শুধুমাত্র প্রাকৃতিকভাবেই নিউট্রন তারার (Neutron star) কেন্দ্রস্থলে বিদ্যমান থাকতে পারে । মহাবিস্ফোরণের পর প্রায় ০৩ লক্ষ ৮০ হাজার বছর থেকে শুরু করে কয়েক শত মিলিয়ন বছর পর্যন্ত Hydrogen এবং অতিসামান্য পরিমাণ আলফা কণা Helium nucleus ছাড়া গ্রহ, ছায়াপথ, নক্ষত্র ইত্যাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্বই ছিল না । এই সময়টিকে বলা হয় অন্ধকার যুগ (Dark age) । এক সময় এই মহাবিশ্ব বা মহাজাগতিক উত্তপ্ত বস্তুগুলি ধীরে ধীরে শীতল হয়েছে দীর্ঘ সময়ের মধ্য দিয়ে । মহাবিস্ফোরণের পরপরই মহাবিশ্বের উপর আধিপত্য বিস্তারকারী প্রচণ্ড গরম ও ঘন পদার্থ Plasma soup (Quark-gluon plasma) থেকে আলো বেরিয়ে আসতে পারছিল না । পরবর্তীতে Hydrogen পরমাণুগুলি প্লাজমা (Plasma) এর সাথে ধাক্কা খেয়ে আলোককণা Photon বের হয় । নক্ষত্র জন্ম নেয় এবং সেটিই হয় আলোর উৎস । সেখান থেকেই আলো আসতে শুরু করে । তবে Dark age নির্দিষ্টভাবে ঠিক কখন শেষ হয়েছিল কিংবা কখনইবা প্রথম নক্ষত্র, ছায়াপথ, গ্রহ এবং জীবন শুরু হয়েছে— তা এখনও অজানা ।

    এই মহাবিস্ফোরণের প্রায় ০৩ মিনিট থেকে ১০০০০০ বছরের মধ্যে Hydrogen এবং Helium মৌলিক পরমাণুসহ প্রচুর পরিমাণ Electron, Proton, Neutron, Electron plasma এবং ভারি বস্তুকণা তৈরি হয় । অসংখ্য বস্তুকণা প্রচণ্ড গতিতে মহাবিস্ফোরণের কেন্দ্র থেকে দূরে সরে যায় এবং এদের কণিকা ছিল অত্যন্ত উত্তপ্ত । ধীরে ধীরে এগুলি শীতল হয় এবং ভিতরের আন্তঃআকর্ষণের কারণে বস্তুপুঞ্জগুলি কাছাকাছি চলে আসে । দলবদ্ধ বস্তুপুঞ্জের ঘনত্ব বৃদ্ধির কারণে অতিরিক্ত মহাকর্ষীয় আকর্ষণের ফলে একটি ঘূর্ণনগতির সৃষ্টি হয় । এই ঘূর্ণন গতির কারণেই মহাকাশের মেঘগুলি ঘূর্ণায়মান চাকতিতে পরিণত হয় । পর্যায়ক্রমে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বস্তুপুঞ্জগুলি বিভিন্ন আকৃতির একক দল গঠন করে এই সীমানাহীন মহাকাশে ছায়াপথ (Galaxy), ছায়াপথগুচ্ছ (Galaxy cluster), অতি-ছায়াপথগুচ্ছ (Super galaxy cluster) সৃষ্টি করে । এই ছায়াপথগুচ্ছের সম্মিলিত ভর একটি মহাকর্ষিক অক্ষিকাচ বা মহাকর্ষীয় পরকলা (Gravitational lens) হিসেবে কাজ করে এবং অনেক দূরবর্তী ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবিন্দুগুলিকে বিবর্ধিত করে । যেখানে ছড়িয়ে আছে অসংখ্য লাল-নীল-সবুজ ছায়াপথ বা নক্ষত্রপুঞ্জ (Galaxy) । যার মাঝে রয়েছে সূর্যের মত অগণিত গোল-চ্যাপ্টা-লম্বাটে বিভিন্ন আকারের নক্ষত্র, গ্রহ, উপগ্রহ । এক একটি ছায়াপথ প্রতিটি ছায়াপথগুচ্ছকে ঘিরে ঘুরপাক খাচ্ছে ৷ ছায়াপথসহ মহাজাগতিক বস্তুগুলিকে সরাসরি কিছু ভর ও মহাকর্ষীয় শক্তি বৃদ্ধি করে এদেরকে মহাকাশে একটি সু-শৃঙ্খল কাঠামোর মধ্যে একসাথে ধরে রেখেছে এক প্রকার অদৃশ্য ও রহস্যজনক ‘অন্ধকার পদার্থ’ (Dark matter) ৷ ছায়াপথ থেকে শুরু করে মহাজাগতিক অন্যান্য বস্তু এমনকি আমাদের দেহের উপাদান এই অন্ধকার পদার্থের অন্তর্ভুক্ত ৷ একে সৃষ্টিতত্ত্বে (Cosmology) Baryonic dark matter বলে ৷ মহাবিশ্বে শতকরা ০৫ ভাগ পদার্থ সাধারণ Matter, শতকরা ২৭ ভাগ Dark matter এবং শতকরা ৬৮ ভাগ Dark energy ৷ কিন্তু এই Dark energy হচ্ছে বিশাল মহাবিশ্বের মহাকর্ষীয় বলের মূল চালিকাশক্তি (যদিও এটিতে সাধারণ Matter ও Dark matter থেকে Repulsive gravity রয়েছে) ৷ একটি ছায়াপথে গড়ে প্রায় ১০০ – ৫০০ বিলিয়ন নক্ষত্র বা তারকা থাকে । আমাদের Milky way galaxy এর ব্যাস প্রায় এক লক্ষ আলোকবর্ষ (Light year) । এই রকম প্রায় অর্ধশতাধিক ছায়াপথের সমন্বয়ে গঠিত হয় এক একটি ছায়াপথগুচ্ছ বা ছায়াপথ স্তবক (Galaxy cluster) । এই সকল ছায়াপথগুচ্ছে এক একটি ছায়াপথের মধ্যকার দূরত্ব থাকে প্রায় কয়েক লক্ষ আলোকবর্ষ । সুতরাং একটি ছায়াপথগুচ্ছের আকার কত বৃহৎ নিশ্চয়ই বোঝা যাচ্ছে? আর এই অসংখ্য ছায়াপথের একটি ছায়াপথ Galaxy এর Orion বাহুর এক প্রান্তে ৪৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে সৃষ্টি হয়েছে সূর্য (The sun) এবং আমাদের সৌরজগৎ (Solar system) ৷ পারস্যের জ্যোতির্বিজ্ঞানী আল সুফি সর্বপ্রথম কুণ্ডালাকার ছায়াপথ সম্পর্কে মতামত ব্যক্ত করেন ৷ ১৬১০ খ্রিষ্টাব্দে ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক Galileo Galilei ছায়াপথের প্রাথমিক ধারণা দেন । মহাবিশ্বে বিভিন্ন প্রকার ছায়াপথ রয়েছে যেমন: উপবৃত্তাকার ছায়াপথ (Elliptical galaxy), কুণ্ডলিত ছায়াপথ (Spira galaxy), মসূরাকার ছায়াপথ (Lenticular galaxy), অনিয়মিত ছায়াপথ (Irregular galaxy), মৃগব্যাধ বামন ছায়াপথ (Canis major dwarf galaxy), এ্যান্ড্রোমিডা ছায়াপথ [Andromeda galaxy (M31)] ইত্যাদি ।

    বৃষ্টিহীন অন্ধকার রাতে অপার মহাকাশের দিকে তাকালে জ্বলজ্বল করা ক্ষুদ্র ক্ষুদ্র অগণিত আলোকবিন্দু দেখা যায় । এই আলোকবিন্দুগুলি কোনটি মিটমিট করে জ্বলে আবার কোনটি স্থির হয়ে জ্বলছে । মিটমিটে আলোকবিন্দুগুলিই হচ্ছে নক্ষত্র, তারা বা তারকা (Star) । এরা নিজে নিজেই জ্বলে । অন্যদিকে স্থির আলোকবিন্দুগুলি হচ্ছে গ্রহ (Planet) । এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয় । মহাকাশে অবস্থিত কোন মহাজাগতিক বস্তু নিজের অভ্যন্তরীণ পদার্থকে নিউক্লীয় সংযোজন বা একীভবন বা একীকরণ (Nuclear fusion) বিক্রিয়া ঘটিয়ে ক্রমাগত নিজের জ্বালানি উৎপন্ন করে নিজেকে জ্বালিয়ে প্রচুর পরিমাণ আলো ও তাপ সৃষ্টি করে দীপ্তিময় বা উজ্জ্বলিত থাকে তাকে নক্ষত্র বলে । এছাড়া মহাশূন্যে আয়নিত গ্যাস বা প্লাজমা দশায় (Plasma) অবস্থিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তু বা জ্বলন্ত অগ্নিপিণ্ডকেও নক্ষত্র বলে । নক্ষত্রের জীবনচক্র হতে পারে শত শত মিলিয়ন অথবা বিলিয়ন বছর সময়কাল । মহাকাশে প্রতিনিয়ত এই নক্ষত্রের জন্ম-মৃত্যুর খেলা চিরকাল ধরে চলছে । একটি নক্ষত্রের জন্মকাল থেকে শুরু করে পর্যায়ক্রমে মৃত্যু পর্যন্ত যে বিবর্তন ঘটে থাকে তাকে বলা হয় ‘নাক্ষত্রিক বিবর্তন’ (Stellar Evolution) । এই নক্ষত্রের Hydrogen জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর বিকিরণের চাপে এর ব্যাসার্ধ বেড়ে গিয়ে এটি একটি লোহিত দানব নক্ষত্রে পরিণত হয় ৷ কখনও এটি পুরো সৌরজগৎকে নিমিষেই ধ্বংস করে দিতে সক্ষম । পরবর্তীতে এটি শ্বেত বামন নক্ষত্রে (White dwarf star) পরিণত হয় । ধারণা করা হয়, প্রায় ০৫ বিলিয়ন বছর পর সূর্যের জ্বালানি সম্পূর্ণরূপে শেষ হয়ে এক ভয়াবহ পরিণতি ঘটবে! Star শব্দটি গ্রিক Aster থেকে এসেছে, যেটি হিত্তীয় ভাষার শব্দ শিত্তার থেকে এসেছে । শিত্তার শব্দের ব্যুৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ সিতারা থেকে । একটি নক্ষত্রের আকার, উজ্জ্বলতা‌, বিবর্তন, জীবনচক্র এবং সর্বশেষ নিজের ধ্বংস সব কিছুই নির্ভর করে তার ভরের উপর । ভর যত বেশি হয়, ততই দ্রুত জ্বালানি শেষ হয় ৷ এই মহাবিশ্বের বৃহত্তম লাল মহাদানব (Red super giant) নক্ষত্রটি হচ্ছে UY Scuti । এটি সূর্যের চেয়ে প্রায় ১০০০ গুণেরও বেশি প্রশস্ত । অধিকাংশ নক্ষত্রের বয়স প্রায় ১০০ কোটি বছর থেকে ১০০০ কোটি বছরের মধ্যে । তবে অতিপ্রাচীন কিছু তারকার বয়স প্রায় এই মহাবিশ্বের বয়সের (মহাবিশ্বের বয়স প্রায় ১৩৮০ কোটি বছর) কাছাকাছি । প্রায় ১৩২০ কোটি বছরের একটি প্রাচীন নক্ষত্র হচ্ছে HE1523-0901 । মহাবিশ্বে বিভিন্ন প্রকার নক্ষত্র রয়েছে যেমন: Main-sequence star, Binary star, Neutron star, Pulsar star, Sirius star, Cepheid variable star, Carbon star, White dwarf star, Red dwarf star, Black dwarf star, Gray dwarf star, Brown dwarf star ইত্যাদি । মহাকাশে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধূলিকণা, বস্তুপুঞ্জ, Hydrogen gas এবং Plasma দ্বারা গঠিত এক ধরনের আন্তঃনাক্ষত্রিক মেঘকে বলে নীহারিকা (Nebula) । নীহারিকায় শতকরা ৫০ থেকে ৭৫ ভাগ Hydrogen, শতকরা ২০ থেকে ৪৫ ভাগ Helium এবং শতকরা ০৫ ভাগ অন্যান্য মৌলিক পদার্থ রয়েছে । সুবিশাল আকারের এনড্রোমিডা ছায়াপথের (Andromeda galaxy) পূর্ব নাম ছিল Andromeda nebula । এই জমাটবাধা ঠাণ্ডা নীহারিকা থেকেই নক্ষত্রের জন্ম । নক্ষত্রের জ্বালানি হচ্ছে Hydrogen বা উদজান । ইহা একটি মৌলিক পদার্থ ৷ Hydrogen পরমাণুতে ০১টি মাত্র Electron থাকে ৷ এই Electron অধঃপরমাণু মৌলিক কণাটি Nucleus কে কেন্দ্র করে ঘুরতে থাকে ৷ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সময় তৈরি হওয়া প্রথম মৌল Hydrogen এর তিনটি Isotope রয়েছে ৷ যেমন: (ক) Protium (খ) Deuterium (গ) Tritium ৷ মহাকর্ষ বা মাধ্যাকর্ষণজনিত বলের প্রভাবে নক্ষত্রমণ্ডলীর গ্যাস এবং ধূলিকণার মেঘ (গ্যাসের ধূলিমেঘ বা Dust cloud) জমাটবদ্ধ হয়ে একটি নক্ষত্রের জন্ম প্রক্রিয়া শুরু হয় । মহাকাশে মেঘ যত বেশি জমাটবদ্ধ হয় নক্ষত্রের অভ্যন্তরীণ অণুগুলির মধ্যে সংঘর্ষের তীব্রতাও তত বেশি বৃদ্ধি পায় । এতে করে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হয় । এই তাপ বা উত্তাপ এমন এক পর্যায় (তাপমাত্রা যখন প্রায় ০১ কোটি Kelvin এ উন্নীত হয়) গিয়ে পৌঁছানোর পর নক্ষত্রের অভ্যন্তরে চলতে থাকা নিউক্লীয় কেন্দ্রীন সংযোজন বা একীভবন বা একীকরণ বিক্রিয়ার (Nuclear fusion reaction) কারণে ০৪টি Hydrogen পরমাণু তার নিজের চেয়ে হালকা, বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন নিস্ক্রিয় গ্যাস এক একটি Helium পরমাণুতে পরিণত হয় । পরবর্তীতে Helium পরমাণুগুলি একত্রিত হয়ে তৈরি হয় কার্বন (Carbon) এবং সেই কার্বনের সংযোজনে তৈরি হয় নিয়ন (Neon), সিলিকন (Silicon) এবং পরবর্তীতে লোহা (Iron) । পরিশেষে কেন্দ্রীন বিক্রিয়ায় তাপশোষীত হয় । উল্লেখ্য যে: [Hydrogen + Hydrogen + Hydrogen + Hydrogen = Helium + ২৬.৭ MeV । চারটি Hydrogen একীভূত হয়ে বা প্রবল তাপে গলে (Fuse) একটি Helium এর পরমাণু তৈরী করে এবং ২৬.৯ Mega electron volt শক্তি মুক্ত করে দেয় (০১ MeV = ১০০০০০০ eV; ০১ Millielectron volt = ০.০০১ eV ] । যখন তারকাটির জ্বালানি Hydrogen ফুরিয়ে যায় তখন ‘শেষ হুররাহ’ (Last hurrah) ঘটে । এর ফলে নক্ষত্রের অভ্যন্তরস্থ বহির্মুখী চাপ যথেষ্ট পরিমাণ কমে যায়, যেখানে মহাজাগতিক বস্তুটি (নক্ষত্র) আমাদের সূর্যের ভরের চেয়ে অন্তত পাঁচগুণে প্রসারিত হয়— যার আকার প্রায় ৩৩৩০০০ পৃথিবীর সমান । এক সময় নক্ষত্রটি নিজের মাধ্যাকর্ষণ বা মহাকর্ষীয় আকর্ষণ (Gravity) বলকে ঠেকিয়ে রাখতে পারে না, ফলে নক্ষত্রটির বেশিরভাগ ভরই এর কেন্দ্রে সংকুচিত হয়ে ফুলে উঠে বাইরে থাকা গ্যাসীয় অঞ্চলটি প্রচণ্ড শক্তিশালী ও মহাপ্লাবনের মত ভয়ঙ্কর বিস্ফোরণের (প্রচণ্ড অন্তস্ফোটন বা Implosion) সৃষ্টি করে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে প্রবলবেগে মহাকাশে ছড়িয়ে পড়ে (প্রতি সেকেন্ডে প্রায় ১৫০০০-৪০০০০ কিলোমিটার বেগে) । এই বিশাল মহাজাগতিক বিস্ফোরণের নামই Supernova । অতিনবতারার (Supernova) বিস্ফোরণের ফলে তীব্র আলোক বিকিরণ, প্রচুর পরিমাণে শক্তি, বহু টন ধ্বংসাবশেষ, ভারী মৌলিক পদার্থ বা বস্তুকণা বা মৌল কণা, P-nucleus isotopes এবং অতি উচ্চ শক্তির মহাজাগতিক তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় । ধূলিকণা মেঘের সৃষ্টি করে । নক্ষত্রটি পুরো ছায়াপথের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠতে পারে । যদিও সেই আলোর ছটার ঔজ্জ্বল্য বেশি দিন থাকে না, ধীরলয়ে নিষ্প্রভ হয়ে যায় । আর এই Supernova এর মধ্য দিয়ে একটি নক্ষত্রের মৃত্যু ঘটে । হয়তো এখান থেকেই পুনরায় নতুন প্রজন্মের নক্ষত্র বা গ্রহ গঠিত হয় । কিংবা নিউট্রন তারা (Neutron star), Pulsar star আবার কখনওবা কৃষ্ণ গহ্বর বা অন্ধকূপ বা কৃষ্ণ বিবরের (Black hole) সৃষ্টি করে । অতিনবতারা বিস্ফোরণের সময় নক্ষত্রের Proton এবং Electron মিলে প্রচুর পরিমাণে Neutron তৈরি করে । অর্থাৎ Supernova বিস্ফোরণ হচ্ছে একটি নিউক্লীয় বিক্রিয়া । এতে করে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক আধানশূন্য এবং ভরহীন মৌলকণা Neutrino তৈরি হয় । এই Neutrino আন্তঃনাক্ষত্রিক ধূলি, গ্যাস এবং মহাজাগতিক ধূলি দ্বারা বিক্ষিপ্ত বা শোষিত হয় না । বিস্ফোরণের পর নক্ষত্রের যে অবস্থা থাকে বা উৎপন্নকৃত নক্ষত্রকে Neutron star বলে ৷ Neutron star হচ্ছে অতিনবতারা বিস্ফোরণের প্রচণ্ড ঘন অবশেষ । প্রায় ৩০ কিলোমিটার ব্যাসের নিউট্রন তারকায় সূর্যের ভর এর দ্বিগুণ পরিমাণ ভর থাকে । নক্ষত্রগুলো Degenerate Matter দিয়ে তৈরি এবং কেন্দ্রে পরমাণুগুলো খুবই শক্তভাবে (Tightly) একত্রে লেগে থাকে । এ তারকার তাপমাত্রা থাকে বিলিয়ন বিলিয়ন ডিগ্রী সেন্টিগ্রেড । অতিনবতারা বিস্ফোরণের সময় কখনও নক্ষত্রটি তার বহিরাবরণ বা দৈহিক রূপ পরিত্যাগ করে অতিক্ষুদ্র এক উত্তপ্ত শ্বেতবামন (White dwarf star) নক্ষত্রে পরিণত হয় । শ্বেত বামন নক্ষত্রটি একটি নক্ষত্রের মৃত্যুর প্রথম পর্যায় । এটির আয়তন পৃথিবীর সমান হলেও সূর্য থেকে ভর বেশি । শ্বেত বামন নক্ষত্রটি প্রচণ্ড মহাকর্ষ শক্তির কারণে মহাকাশের আশেপাশের নক্ষত্র, মহাজাগতিক গ্যাস, ধূলিকণা ইত্যাদি নিজের দিকে টানতে শুরু করে । ফলে এর আকার আবারও বৃদ্ধি পেয়ে শুরু হয় Nuclear fusion reaction । এতে করে সেখানে পুনরায় বিস্ফোরণ ঘটে নবতারা (Nova) সৃষ্টি করে । যদিও এটিকে অল্প সময়ের জন্য তারকার মতই দেখায় । তবে এই নবতারাটির বিস্ফোরণ অতিনবতারার (Supernova) মত তেমন উজ্জ্বল এবং শক্তিশালী নয় । লাতিন ভাষায় Nova শব্দের অর্থ ‘নতুন’ । খ-গোলকে অবস্থিত অতি উজ্জ্বল নক্ষত্রকে নবতারা (Nova star / Novae star) বলে । নবতারা একটি পারমাণবিক বিস্ফোরণ, যেটি কোন শ্বেত বামন নক্ষত্রের (White dwarf star) দেহ বা শরীরে Hydrogen এর বিবৃদ্ধির (Accretion) মাধ্যমে সংগঠিত হয় । Helium nova নামে এক ধরণের নবতারা রয়েছে । বিজ্ঞানীদের বিশ্বাস, একটি সাদা বামন নক্ষত্রের Helium shell এর বিস্ফোরণে Helium নবতারা সৃষ্টি হয় । কিন্তু Helium নবতারাটি Hydrogen সংযোজন বা একীভবন বিক্রিয়ায় সৃষ্ট নয় । Helium নবতারা V445 Puppis ২০০০ খ্রিস্টাব্দে পরিলক্ষিত হয় । একাধিক নবতারার বিস্ফোরণের সময় পৌনঃপুনিক বা পুনরাবৃত্ত নবতারা (Recurrent nova) (RNe) দেখা যায় । পৌনঃপুনিক বা পুনরাবৃত্ত নবতারার প্রক্রিয়াগুলি ধ্রুপদী বা সর্বোৎকৃষ্ট নবতারার (Classical nova) মতই । Galactic recurrent nova এবং বেশ কয়েকটি Extragalactic nova রয়েছে অ্যান্ড্রোমিডা ছায়াপথের {Andromeda galaxy (M31)} মধ্যে Large magellanic cloud এ । প্রতি ১২ মাসে একবার প্রায়শই Extragalactic nova (M31N 2008-12a) বিস্ফোরিত হয় । পুনরাবৃত্ত নবতারা সাধারণত প্রায় ৮.৬ মাত্রায় উজ্জ্বল হয়, যেখানে একটি ধ্রুপদী বা সর্বোৎকৃষ্ট নবতারা ১২ মাত্রার চেয়েও বেশি উজ্জ্বল হতে পারে । জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেন যে আকাশগঙ্গা ছায়াপথে (Milky way galaxy) প্রতি বছর প্রায় ৩০টি থেকে ৬০টি নবতারার (Nova) দেখা মিলে । Helium, Carbon, Nitrogen, Oxygen, Neon এবং Magnesium এর মত সমৃদ্ধ উপাদানে নবতারা গঠিত হয় । জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ধ্রুপদী বা সর্বোৎকৃষ্ট নবতারার বিস্ফোরণে Galactic হচ্ছে Lithium উপাদানের উৎপাদক । ধ্রুপদী বা সর্বোৎকৃষ্ট নক্ষত্রের অগ্ন্যুৎপাত সবচেয়ে সাধারণ ধরনের । নবতারার প্রধান উপ-শ্রেণী হচ্ছে Classical nova, Recurrent nova (RNe), Dwarf nova । এরা সকলেই বিপর্যয়কর পরিবর্তনশীল নক্ষত্র হিসেবে বিবেচিত হয় । কিছু নবতারা স্বল্পস্থায়ী নবতারার অবশিষ্টাংশ বা ধ্বংসাবশেষ তৈরি করে (Short-lived nova remnants) এবং সম্ভবত কয়েক শতাব্দী ধরে স্থায়ী হয় । ‘Stella nova’ শব্দটির অর্থ ‘নতুন তারকা’ । নবতারা প্রায়শই শ্বেত বামন নক্ষত্রের কারণে ঘটে থাকে, যা অতিপ্রাচীন নক্ষত্রের অবশিষ্টাংশ । যেহেতু শ্বেত বামন নক্ষত্র ক্ষয়প্রাপ্ত পদার্থ নিয়ে গঠিত তাই Hydrogen স্ফীত হয় না, তবে এর তাপমাত্রা বৃদ্ধি পায় । একটি নবতারা গামা-রশ্মি (>100 MeV) নির্গত করতে পারে । একটি সাদা বামন নক্ষত্র সময়ের সাথে সাথে একাধিক নবতারা তৈরি করতে পারে । এটি চন্দ্রশেখর সীমা’র (Chandrasekhar limit) কাছে পৌঁছলে সাদা বামন নক্ষত্রটি Type Ia supernova হিসেবে বিস্ফোরিত হতে পারে । উজ্জ্বল নবতারাকে প্রায়শই আকাশে দেখা যায় আকাশগঙ্গার পথ ধরে, বিশেষ করে ধনু রাশিতে Galactic কেন্দ্রের কাছাকাছি । সবচেয়ে উজ্জ্বল নবতারাটি ২৯শে আগস্ট ১৯৭৫ খ্রিস্টাব্দে Cygnus নক্ষত্রমণ্ডলে Deneb এর প্রায় পাঁচ ডিগ্রি উত্তরে আবির্ভূত হয় এবং ২.০ মাত্রায় উজ্জ্বলতা পৌঁছে । ১৭ই ফেব্রুয়ারি ২০০৭ খ্রিস্টাব্দে V1280 Scorpii নবতারার উজ্জ্বলতা ৩.৭ মাত্রায় পৌঁছে এবং ২০১৩ খ্রিস্টাব্দে Nova delphini নবতারার উজ্জ্বলতার মাত্রা ছিল প্রায় কাছাকাছি । ৩.৩ মাত্রার উজ্জ্বল V1369 Centauri নবতারাটি ০২রা ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় । প্রথম ও দ্বিতীয় মাত্রায় পৌঁছানো নবতারা প্রতি শতাব্দীতে মাত্র কয়েকবার ঘটে থাকে ।

    সৌরজগতের কেন্দ্রের খুব কাছের নক্ষত্রটি হচ্ছে সূর্য । এই সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ১১টি গ্রহ, অসংখ্য গ্রহাণুপুঞ্জ এবং ধূমকেতু । সূর্যের ব্যাস প্রায় ১.৩৯২´১০৬ কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের ১০৯ গুণ বড় । ভর প্রায় ১.৯৮৯১´১০৩০ কিলোগ্রাম, যা পৃথিবীর ভরের চেয়ে ৩৩২ ৯৫০ গুণ বেশি । এই ভর সৌরজগতের মোট ভরের শতকরা প্রায় ৯৯.৮৬ ভাগ । পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় ১৫২১০০০০০ কিলোমিটার বা ৯৪৫০০০০০ মাইল (আলোর গতিতে) । আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের গড় দূরত্ব ২৭২০০ আলোকবর্ষ ৷ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ০৮ মিনিট ১৯ সেকেন্ড । ফলে সূর্যালোকশক্তি এই গ্রহের জলবায়ু ও আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে প্রায় সকল জীবকে বাঁচিয়ে রাখে । সূর্যের কেন্দ্রভাগের (Core) ঘনত্ব ১৫০ গ্রাম/ঘনসেন্টিমিটার এবং তাপমাত্রা প্রায় ০১ কোটি ৩৬ লক্ষ Kelvin (~১৩.৬ MK) ৷ যদিও ছটামণ্ডল বা সৌর করোনায় (Corona) তাপমাত্রা ০৫ MK এবং সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫৭৮৫ Kelvin । সূর্যের অন্যান্য বিকিরণ অঞ্চলের তুলনায় এর কেন্দ্রভাগে ঘূর্ণন বেগ অত্যাধিক বেশি । প্রোটন শিকল বিক্রিয়া (Proton chain reaction) দ্বারা Hydrogen কেন্দ্রীন সংযোজন বা একীকরণ প্রক্রিয়ার মাধ্যমে Helium উৎপাদন করে । এটিই হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস । ফলে তৈরি হয় Photon আলোককণা, উত্তাপ, তেজস্ক্রিয় রশ্মি, শক্তি এবং গ্যাস । সূর্যপৃষ্ঠে কিছু কালো দাগ দেখা যায় যেটি ‘সৌরকলঙ্ক’ (Sunspot) হিসেবে পরিচিত । প্রায় ১০০০ কোটি বছর পূর্বে মহাকাশীয় নক্ষত্রের সমাবেশে বা নক্ষত্রমণ্ডলে (Constellation) সূর্যের ভ্রূণ সৃষ্টি হয় । পরবর্তীতে মহাকালের চক্রে এটি প্রায় ৪৫০ থেকে ৫০০ কোটি বছরের মধ্যে স্থিতিবস্থায় ফিরে আসে । ধারণা করা হয়, কোটি কোটি বছর ধরে জ্বলতে থাকা এই নক্ষত্রটি এক সময় মহাকর্ষীয় শক্তির প্রভাবে প্রায় ০৫ কোটি বছরের মধ্যে সূর্যের কেন্দ্রীয়ভাগ (Core) বা মূল অংশে Hydrogen পরমাণু হ্রাস পাবে কিংবা Hydrogen এর অভাবে পারমাণবিক সংশ্লেষণ বা একীভবন হবে না ৷ জ্বালানি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়ার ফলে এটি ‘লাল দানবে’ (Red giant) রূপ নিয়ে প্রচণ্ড উত্তপ্তভাবে অতিনবতারার (Supernova) বিস্ফোরণ হয়ে ভয়াবহ পরিণতি ঘটবে! তার মানে এক অগ্নিময় মৃত্যুর (Fiery death) মাধ্যমে এর পরিসমাপ্তি হবে (The end) । প্রায় পূর্ণগোলক, হলদে বামন নক্ষত্র এই সূর্যের (বর্ণালী শ্রেণীর সংকেত G2V) প্রধান গাঠনিক উপাদান হচ্ছে: Hydrogen (H), Helium (He), Oxygen (O), Carbon (C), Neon (Ne), Iron (Fe), Nitrogen (N), Silicon (Si), Magnesium (Mg), Sulfur (S) ইত্যাদি ৷ প্লাজমা কণা (Plasma particle) তথাপি আয়নিত গ্যাস এবং Electron এর সমন্বয়ে গঠিত পদার্থের এই জ্বলন্ত অগ্নিপিণ্ড সূর্যের মধ্যে রয়েছে এক মহাশক্তিশালী চৌম্বকক্ষেত্র (Magnetic field) ৷ সূর্যের জীবদ্দশায় যে পরিমাণ শক্তি উৎপন্ন করে অতিনবতারায় (Supernova) এক সেকেন্ডে সে পরিমাণ শক্তি উৎপন্ন হয় ।
    অনন্ত মহাকাশের গভীর থেকে James Webb Space Telescope (JWST) মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ধারণকৃত আলোকচিত্রে (গত ১২ই জুলাই ২০২২ খ্রিস্টাব্দে সরবরাহ করা) দেখা যায় পৃথিবী থেকে তিন বিলিয়ন আলোকবর্ষ দূরে SDSS.J141930.11+5251593 ছায়াপথে যে নাক্ষত্রিক বিস্ফোরণ ঘটেছে সেখানে একটি বস্তুর উজ্জ্বল আলো, যেটি পাঁচ দিনের ব্যবধানে ম্লান হয়ে যায় । যদিও এটি ছিল একটি মৃতপ্রায় নক্ষত্রের বিস্ফোরণ, যা জ্যোতির্বিজ্ঞানীদেরকে হতবাক করেছে । কিন্তু ২০১১ খ্রিস্টাব্দে Hubble Space Telescope দ্বারা ধারণকৃত এই ছায়াপথের ছবিতে ছোট উজ্জ্বল বিন্দু হিসেবে এই মৃতপ্রায় তারাটি উপস্থিত ছিল না । JWST মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রটি তার (NIRCam) যন্ত্র ব্যবহার করে GN-z13 ছায়াপথের দিকে নজর দিয়েছে, যা প্রাচীনতম নক্ষত্র এবং ছায়াপথ থেকে আলো শনাক্ত করতে সক্ষম । বিস্তৃত অবলোহিত আলো (Infrared light) ব্যবহার করে মহাবিশ্বের প্রাচীন নক্ষত্র এবং ছায়াপথের মধ্যে থাকা রহস্যময় আলোক বিন্দু শনাক্ত করার জন্য তৈরি NIRCam যন্ত্রটির সাহায্যে উল্লেখিত চিত্রটি ধারণ করেছে ৷ Coronagraph দিয়ে সজ্জিত NIRCam যন্ত্রের সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীগণ মহাজাগতিক কোন একটি কেন্দ্রীয় উজ্জ্বল বস্তুর চারপাশে খুবই ক্ষীণ বস্তুর ছবিও তুলতে পারে ৷ যেমন: নক্ষত্রের দৈহিক গঠনতন্ত্র বা প্রণালী কিংবা নাক্ষত্রিক বিস্ফোরণ । উল্লেখ্য যে: GLASS-z13 (GN-z13) Galaxy (ছায়াপথ) হচ্ছে ১৩.৫ বিলিয়ন বছরের পুরনো একটি ছায়াপথ, যেটি এখন পর্যন্ত মানুষের চোখে দেখা মহাবিশ্বের প্রাচীনতম ছায়াপথ । যে ছায়াপথটি ১৩.৮ বিলিয়ন বছর আগে ঘটে যাওয়া মহাবিস্ফোরণের (Big bang) মাত্র ৩০০ মিলিয়ন বছর পরেই গঠিত হয়েছিল ।

    যদি আকাশের দিকে তাকাই তাহলে এই বিশাল মহাবিশ্বের খুবই ক্ষুদ্রতম একটি অংশ আমাদের চোখে পড়ে । রাতের মেঘমুক্ত আকাশে খালি চোখে প্রায় ০৬ হাজার নক্ষত্র দেখা যায় । তবে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে প্রায় ৫০ হাজার নক্ষত্রের দেখা মেলে । কিন্তু উন্নতমানের আধুনিক দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রায় ০৩ লক্ষাধিক নক্ষত্রের পাশাপাশি কয়েক হাজার ছায়াপথ দেখা সম্ভব । কিন্তু এর মধ্যে অনুসন্ধান করে একটি অতিনবতারা (Supernova) ভের করা খুবই বিরল ঘটনা । তবে প্রতি মুহূর্তই এই সীমানাহীন মহাবিশ্বের কোথাও না কোথাও Supernova ঘটে চলছে । কিন্তু আমরা সেগুলিকে দেখতে পাইনা । জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেন যে, প্রতি শতাব্দীতে ০২ থেকে ০৩টি অতিনবতারার বিস্ফোরণ আকাশগঙ্গা ছায়াপথে ঘটে থাকে । হয়তো দুর্লভভাবে খালি চোখে শুধুমাত্র আমাদের আকাশগঙ্গা ছায়াপথের কাছাকাছি যে Supernova ঘটে সেটি দেখতে পাই । অতিনবতারা একটি বিরল ঘটনা । অসীম মহাকাশের শত শত বিলিয়ন নক্ষত্র সমৃদ্ধ একটি ছায়াপথে দুই থেকে তিন শত বছরে ০১টি অতিনবতারার বিস্ফোরণ সংঘটিত হয় । যখন কোন অতিনবতারার বিস্ফোরণ ঘটে তখন এটি থেকে এতই উজ্জ্বল আলো তৈরি হয় যে পুরো ছায়াপথজুড়ে আলো ছড়িয়ে পড়তে পারে । অতিনবতারা মূলত দুই প্রকার Type one supernova যেমন: শ্বেত বামন নক্ষত্র (White dwarf supernova) এবং Type two supernova যেমন: কেন্দ্র সংঘর্ষী সুপারনোভা (Central colliding supernova) । প্রাচীনতম নীহারিকা হচ্ছে Nebula- SN 185 । চীনা জ্যোতির্বিজ্ঞানীরা ১৮৫ খ্রিষ্টাব্দে এটি সর্বপ্রথম দেখেন । ১০৫৪ খ্রিষ্টাব্দে চীনা জ্যোতির্বিদগণ SN 1054 অতিনবতারাটির দিকে দৃষ্টিপাত করেন । এটি বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল শক্তিশালী Crab nebula । খুবই উজ্জ্বল একটি অতিনবতারা হচ্ছে Crab nebula । প্রায় ১০ মিলিয়ন বছর আগে Local bubble অতিনবতারা বিস্ফোরণের ফলে বিশাল এলাকাজুড়ে (প্রায় ৩০০ আলোকবর্ষ) বিস্তৃত আলোকচ্ছটা দেখা যায় । পৃথিবী থেকে ৩১ মিলিয়ন আলোকবর্ষ দূরের ছায়াপথ NGC2146 এর মধ্যে অবস্থিত ইলেকট্রন নিয়ন্ত্রণে আনা অতিনবতারাটি (Electron capture supernova) হচ্ছে SN 2018zd । ১৯৮৭ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত অতিনবতারাটির নাম SN1987A । কিছুদিন পূর্বে এক বৃহৎ ম্যাজেলানীয় মেঘের (The magellanic cloud) মধ্যে একটি অতিনবতারা (LMC) SN1987A এর বিস্ফোরণ সংঘটিত হয়েছে, যেটি প্রায় খালি চোখেই দেখা গিয়েছিল । পৃথিবী থেকে ২০ কোটি আলোকবর্ষ দূরে CGCG 137-068 ছায়াপথের Hercules নক্ষত্রপুঞ্জে অতিনবতারার ভয়াবহ বিস্ফোরণে একটি শ্বেত বামন নক্ষত্রের (White dwarf star) মৃত্যু ঘটে {(জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এটি 2018-Cow) কিংবা এটি একটি রাক্ষুসে কৃষ্ণগহ্বরের (Black hole) কাছে এসে পড়া একটি মৃত শ্বেত বামন নক্ষত্রকে গিলে খাওয়ার দৃশ্য (Tidal disruption event)} । এছাড়া ২০১৫ খ্রিস্টাব্দে NGC 7371 ছায়াপথের মধ্যে SN 2015DJ নামক একটি অতিনবতারার বিস্ফোরণ ঘটে । এটি একটি Wolf-rayet star (WR) নামক উষ্ণ ও বিরল নক্ষত্র । বৃহদাকৃতির এই নক্ষত্রটি আসলে দুটি নক্ষত্রের সমষ্টি । সূর্য থেকে হাজারগুণ বেশি উজ্জ্বল, প্রচণ্ড উত্তেজনাকর এবং সবচেয়ে উত্তপ্ত । এই নক্ষত্র পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২০০০০ Kelvin থেকে ২১০০০০ Kelvin । এটি Milky way galaxy ছায়াপথের সর্পিল বাহুতে অবস্থিত । ১৮৬৭ খ্রিস্টাব্দে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী Charles-Joseph-Étienne Wolf এবং Georges-Antoine-Pons Rayet এই ধরণের নক্ষত্রকে প্রথমে আলাদা করেন । পৃথিবী থেকে প্রায় ১২ কোটি আলোকবর্ষ দূরের ছায়াপথ NGC 5731 এর মধ্যে একটি দৈত্যাকার অতিনবতারার বিস্ফোরণ ঘটে । যদিও এটির বিস্ফোরণ প্রায় ১২ কোটি বছর আগেই ঘটে গিয়েছে অনন্ত মহাবিশ্বে । কিন্তু সেটির আলো এতদিন পর পৃথিবীতে এসে পৌঁছেছে । আয়তনে এই নক্ষত্রটি সূর্য থেকে প্রায় ১০ গুণ বড় (Super giant star) । এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল যে অতি দানব কোন নক্ষত্র বিস্ফোরণ (Supernova) ঘটায় না, এটি খুবই ধীরে ধীরে তার সমস্ত শক্তি হারিয়ে মহাকাশে বিলীন হয়ে যায় । কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে । ১৩০ দিনের মধ্যেই নক্ষত্রটি বিস্ফোরণ ঘটায় । জাপানি জ্যোতির্বিজ্ঞানী Koichi Itagaki ২০১৮ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে প্রথম ‘NGC 2525’ নামক Barred spiral galaxy ছায়াপথের বাইরের দিকে অতি উজ্জ্বল আলোক ছটার মতো SN 2018gv নামে একটি অতিনবতারা শনাক্ত করেন । পপিস নক্ষত্রমণ্ডলে (Puppis Constellation) অবস্থিত অতিনবতারাটি সূর্যের চেয়েও ০৫ বিলিয়ন গুণ উজ্জ্বল । পারমাণবিক বোমার মতই ছিল এর বিস্ফোরণ । এক মুহূর্তেই যে পরিমাণ শক্তি নক্ষত্রটি থেকে ছড়িয়ে পড়ে তা প্রায় ৫০০ কোটি সূর্যের তেজস্ক্রিয়তার সমান । ধীরে ধীরে এটি আলো হারিয়ে নিস্প্রভ হয়ে যায় । এদিকে জ্যোতির্বিজ্ঞানীরা একটি আশ্চর্যের বিষয় জানিয়েছেন যে, ২০১৯ খ্রিস্টাব্দে হারিয়ে যাওয়া একটি অতিনবতারা (Requiem supernova) ২০৩৭ খ্রিস্টাব্দে মহাকাশে আবার দেখা যাবে । যদিও এটি ২০১৬ খ্রিস্টাব্দ থেকে ২০১৯ খ্রিস্টাব্দের মধ্যে তিনবার নিখোঁজ হয় এবং পুনারায় দেখা মেলে । পৃথিবী থেকে প্রায় ১২০ মিলিয়ন আলোকবর্ষ দূরে (Red supergiant supernova) একটি লাল দানব অতিনবতারা (SN) 2020tlf এর উজ্জ্বল বিস্ফোরণ ঘটে । এটি সূর্যের চেয়ে প্রায় ১০ গুণ বড় । বিস্ফোরণের পর তার বাইরের স্তরগুলি তীব্র শক্তিসম্পন্ন মহাজাগতিক উত্তপ্ত প্লাজমা (Plasma) ঝড় সৃষ্টি করে । ২০২১ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে পৃথিবী থেকে প্রায় ৫০ কোটি আলোকবর্ষ দূরে Sculptor নামক নক্ষত্রপুঞ্জের Cartwheel galaxy ছায়াপথে SN2021AFDX অতিনবতারার নাক্ষত্রিক বিস্ফোরণ ঘটে । জ্যোতির্বিজ্ঞানীরা এমন অভিমত ব্যক্ত করেন যে, আমরা এবং আমাদের সব কিছুই নক্ষত্রিক ধূলিকণায় (Star dust) তৈরি । ঐ বিস্ফোরণের ফলে বিস্ফোরিত নক্ষত্রটির নানা উপাদান পুরো ছায়াপথ জুড়েই ছড়িয়ে পড়ে এবং অন্যান্য নক্ষত্র তৈরির উপাদান হয় । আশপাশে থাকা বিভিন্ন গ্রহের উপাদান হয় এবং সেই সকল গ্রহে যদি কোন প্রকার প্রাণ থাকে সেই প্রাণেরও উপাদান হয় । National University of Australia এর বিজ্ঞানীরা মহাকাশে নতুন এক ধরনের নক্ষত্রের বিস্ফোরণ আবিষ্কার করেছেন, যেটি সাধারণ অতিনবতারার চেয়ে দশ গুণ বেশি শক্তিশালী । এই বিস্ফোরণের নাম Hypernova । যে নক্ষত্রের বিস্ফোরণের মধ্য দিয়ে এই Hypernova এর সৃষ্টি হয়েছে সেটির ভর সূর্যের ভরের চেয়ে প্রায় পঁচিশগুণ বেশি । অতিনবতারার বর্ণালির প্রকৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন রাসায়নিক মৌলের বিশোষণ রেখার উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের শ্রেণীবিন্যাস করা হয়েছে । অতিনবতারার বিস্ফোরণ এতই শক্তিশালী যে, পৃথিবীর কাছাকাছি যদি এ ধরনের বিস্ফোরণ ঘটে তাহলে চিন্তা করে দেখুনতো এই গ্রহের কি হবে? তবে জানা যায় যে, প্রায় ৪৪৩.৭ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর খুব কাছে (প্রায় ১০০ আলোক বর্ষের কিছু কম দূরত্বে) একটি অতিনবতারার বিস্ফোরণ ঘটেছিল । ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে প্রচুর পরিমাণ গামা রশ্মির কারণে Nitrogen রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে Nitrogen oxide হিসেবে রুপান্তরিত হয় । ওজন স্তর ক্ষয় হয়ে যাওয়ার কারণে সূর্যের অতিবেগুনী রশ্মি এবং অন্যান্য মহাজাগতিক রশ্মি পৃথিবীতে প্রবেশের জন্য উন্মুক্ত হয়ে পড়ে । এতে করে কোটি কোটি বছর পূর্বে সেই প্রাচীন Ordovician যুগে পৃথিবীতে বয়ে এনেছিল এক নির্মম অভিশাপ (Paleozoic যুগের দ্বিতীয় সময়কাল, এটি ৪৮৫.৪ মিলিয়ন বছর পূর্বে Cambrian Period এর শেষ থেকে Silurian Period এর ৪৪৩.৮ মিলিয়ন বছর শুরু পর্যন্ত যে মধ্যবর্তী ৪১.৬ মিলিয়ন বছর বিস্তৃত সময়কাল সেটিই হচ্ছে Ordovician যুগ) । যার কারণে পৃথিবীর সমুদ্র থেকে প্রায় ১০০টি সামুদ্রিক পরিবার বা প্রজাতি বিলুপ্তিসহ প্রায় ৬০ ভাগ সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় । সেই সময়ে অমেরুদণ্ডী প্রাণী যেমন Mollusc এবং Arthropod মহাসাগরে আধিপত্য বিস্তার করেছিল । পরবর্তী গোষ্ঠীর সদস্যরা সম্ভবত ভূমিতে তাদের প্রতিষ্ঠা শুরু করে এবং Devonian দ্বারা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় । প্রথম ভূমির গাছপালা এই সময়কালে পরিচিত হয় । পৃথিবীর প্রথম মেরুদণ্ডী প্রাণী মাছ ক্রমাগত বিবর্তিত হতে থাকে । Ordovician এর সময়ে আজকের তুলনায় বছরে প্রায় ১০০ গুণ উল্কা পৃথিবীতে আঘাত হানে ।

    7
    5 Comments
Skip to toolbar