Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • অন্তর্যামী
    ———————————————–
    রোদেলা মিষ্টি সকাল ।
    প্রজাপতি রঙিন ডানা মেলে উড়ে যায় ।
    দোয়েল পাখির সুললিত কলকাকলি ।
    নীল অপরাজিতার অপলক চাহনি ।
    বন্য শ্বেত চন্দনের মাতাল ঘ্রাণ ।
    কাশফুলের আলতো স্পর্শে অষ্টাদশীর প্রাণের উচ্ছ্বাস ।
    স্বচ্ছ জলের সরোবরে রাজহংস যুগলের নিবিড় আলাপন ।
    জীবন্ত ঘৃতকুমারীর মোহনীয় সতেজতা ।
    নীলিমায় মিশে যায় শুভ্র তুলা মেঘ ।
    বেত্তুন ফলের রসালো শাঁসের অমিয় তৃপ্তি ।
    শরতের রোমাঞ্চকর জ্যোৎস্না রাত ।
    প্রকৃতির এক অনুপম সৌন্দর্যের মুগ্ধতা ।
    কার না ভালো লাগে?
    তবে, কখনো প্রকৃতি হয় বেপরোয়া বা উদাসীন ।
    ক্ষণিকেই ঝড়ের ঘনঘটা ।
    এক অশনি সংকেত!
    নিকষ কালো অন্ধকারে চারিদিক আচ্ছন্ন ।
    ধূলিময়, ঝড়ো শীতল হাওয়া ।
    কালবৈশাখী ঝড়ের নৃশংস তাণ্ডব ।
    হিংস্র বজ্রপাতের দুর্দান্ত প্রতাপ ।
    চমকে উঠে প্লীহা ।
    মৃত্যু ভয় তাড়িত করে ।
    জীবনের প্রতি অসীম মায়া ।
    তবুও প্রকৃতির কাছে মানুষ অসহায় ।
    বেঁচে থাকার তীব্র আকুতি ।
    নত মস্তিষ্কে স্রষ্টার কাছে প্রার্থনা ।
    ক্ষমা কর, রক্ষা কর ।
    হে মহান প্রভু— শান্তি দাও ।
    একমাত্র তুমিই আমাদের রক্ষাকর্তা ।
    এ বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক ।
    শান্ত হয় প্রকৃতি ।
    মহান সৃষ্টিকর্তার অপরিমেয় শক্তির এ এক শাশ্বত দৃষ্টান্ত ।
    বহমান জীবনকালে মানুষ যে যার মতোই ব্যস্ত ।
    কখন যে আকাশের রঙ বদলায়— কেউ জানে না ।
    তেমনি, মানুষের মনে কখন যে পরিবর্তন ঘটে— সে নিজেও জানে না ।

    5
    4 Comments
Skip to toolbar