Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • স্বপ্ন
    ————————————————————————–
    আমি স্বপ্ন দেখি:
    বৃষ্টি, রোদ্দুর, কুয়াশা, ঢেউ এবং ফুলের হাসি ।
    ঐ দূর আসমানের রঙধনু ।
    ছেঁড়া দ্বীপের সৈকতে লাল কাঁকড়ার বুনো উল্লাস ।
    মায়াবী জ্যোৎস্না রাতে নক্ষত্রের পতন ।
    বৃহন্নলার বাঁকা ঠোঁটে মুচকি হাসি আর শিস দেয়া ।
    প্রচণ্ড তুষারে বাইসন ষাঁড়ের স্থির দাঁড়িয়ে থাকা ।
    মানুষরূপী নরপিশাচের পৈশাচিকতা ।
    প্রাণের বিদ্যাপীঠে অতিবাহিত রঙিন দিনগুলো ।
    আমাজন বনের আদিম নৃ-গোষ্ঠীর কৌতূহল চাহনি ।
    শীতলক্ষ্যা নদীর কালো জলে লঞ্চডুবি ।
    পূর্ণিমার চাঁদের আলোয় জোনাকির গোপন অভিসার ।
    সরষে ক্ষেতের আইল ধরে অষ্টাদশীর দুরন্ত পথচলা ।
    কিংবা অপার মহাকাশে অতিনবতারার বিস্ফোরণ ।
    স্বপ্ন দেখি প্রেয়সীকে ।
    পরিযায়ী পাখির মতো সহস্র মাইল পথ পাড়ি দেই ৷
    দীর্ঘ প্রতীক্ষার পর সান্নিধ্য লাভ ৷
    তার শরীরে প্রবাহিত রক্তের উষ্ণতা ও হৃদকম্পন আমাকে শিহরিত করে ৷
    এক স্বর্গীয় অনুভূতি, পরম শান্তি এবং শাশ্বত ভালোবাসা ।
    প্রত্যাশা করি সুন্দর এবং শ্রেষ্ঠতর ভবিষ্যৎ ।
    স্বপ্ন দেখি এ মৃত্যুন্মুখ গ্রহে টিকে থাকার ৷

    6
    4 Comments
Skip to toolbar