-
গ্যাঁড়াকল
~~~~~~
গ্যাঁড়াকল, গেঁড়াকল, Gerakal, Gyarakal, Gemrakala এর অর্থ হচ্ছে লোক ঠকাবার কৌশল, ফাঁকি দিয়ে আত্মসাৎ করার কৌশল, ফাঁদ, বিপদ কিংবা উভয় সঙ্কট । ইংরেজিতে গ্যাঁড়াকল হচ্ছে Racket (বিশেষ্য পদ), যার প্রতিশব্দ হচ্ছে: টেনিস খেলার ব্যাট । ‘গ্যাঁড়া’ শব্দটি এসেছে সংস্কৃত গণ্ডক (স্তন্যপায়ী প্রাণী গণ্ডার) থেকে । গণ্ডক > গংডঅ> গঁড়া > গেঁড়া বা গ্যাঁড়া । গ্যাঁড়া শব্দটির উল্লেখ পাওয়া যায় বাইশ কবির মনসামঙ্গল কাব্যের সংকলন গ্রন্থ ‘বাইশায়’ । উল্লেখ্য যে: ভারতের সাংস্কৃতিক রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাইশ কবির মনসামঙ্গল বা ‘বাইশা’ । গ্যাঁড়াকল নিশ্চয়ই গণ্ডার ধরার কল বা ফাঁদ । এই কল বা ফাঁদে পড়লে গণ্ডার বের হতে পারতো না । সেখান থেকেই ফাঁদ বা বিপদ অর্থে গ্যাঁড়াকল শব্দটি ব্যবহৃত হয়ে আসছে । ২০০৪ খ্রিষ্টাব্দে হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং পিযুষ সাহা ও রাজীব ভদ্র প্রযোজিত বাংলা ভাষার একটি জনপ্রিয় হাস্যরসাত্মক ভারতীয় চলচ্চিত্র ‘গ্যাঁড়াকল’ নামে মুক্তি পায় । এছাড়া, বাংলাদেশে গ্যাঁড়াকল নামে বিভিন্ন স্বপ্লদৈর্ঘ্য সিনেমা ও নাটক ইত্যাদি নির্মিত হয়েছে ।* তথ্যসূত্র: English & Bengali Online Dictionary & Grammar, উইকিপিডিয়া, shabdkosh, শব্দার্থ, ovidhan.khichuri, আন্তর্জাল (The Internet) ।
1 Comment
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92

“গ্যাঁড়াকল” একটি শক্তিশালী বাংলা শব্দ, যা যুগ যুগ ধরে মানুষের জীবন ও সংস্কৃতিতে বিপদের জটিলতা ও ঠকানোর কৌশল বোঝাতে ব্যবহৃত হচ্ছে।…………….চমৎকার বিশ্লেষণ।