-
রংধনু (Rainbow)

——————————–
রংধনু সৃষ্টিকর্তার সৃষ্টির এক অনুপম সৌন্দর্য । এক পশলা বৃষ্টির পর সূর্যের আলোয় নীল আকাশ ঝকঝকে ও পরিষ্কার মনে হয় । কিন্তু অনেক পানির কণা বা জলীয়বাষ্প তখনো বায়ুমন্ডলে ভেসে বেড়ায় । সূর্যের আলোকরশ্মি বৃষ্টির জলকণা বা জলবিন্দু বা জলীয় বাষ্পমিশ্রিত বাতাসকে ভেদ করে পৃথিবীতে আসার সময় আলোর প্রতিফলন, প্রতিসরণ ও বিচ্ছুরণ ধর্মের কারণে বর্ণচ্ছটা সাতটি রঙে বিভক্ত হয়ে ধনুকের মতো ৪০° থেকে ৪২° কোণে বেঁকে নীলাকাশে অপরূপ সুন্দর একটি ‘রংধনু’, ‘রামধনু’ বা ‘ইন্দ্রধনু’ (Rainbow) সৃষ্টি করে । আমাদের চোখে দেখা (অনুভূত হওয়া) বহু রঙের তৈরি এ রেখাটিকে বিজ্ঞানের ভাষায় অপটিক্যাল বা দৃষ্টিসম্পর্কীয় বা আলোকিক বর্ণালী (Optical spectrum) বলে । অনেক সময় রংধনুর একটু উপরে কম উজ্জ্বল আরেকটি (গৌণ) রংধনু দেখা যায় এবং এর রঙগুলি প্রথমটির (মুখ্য রংধনুর) বিপরীত অবস্থায় থাকে । সূর্যের উপর নির্ভর করে রংধনুর উচ্চতার অবস্থান । সূর্য যতোই দিগন্ত রেখার কাছাকাছি থাকবে অর্থাৎ সূর্যের উচ্চতাগত অবস্থান যতো কম হবে রংধনুর উচ্চতা ততো বেশি হবে । রংধনু উচ্চতার কারণে রঙের উজ্জ্বলতা হারিয়ে ফেলে, তাই রংধনুতে সকল রঙ দেখা যায় না এবং অনেক সময় কম রঙের রংধনু দেখে থাকি । সূর্য প্রধানত তিনটি আলোকরশ্মি নির্গত করে যেমন (ক) দৃশ্যমান আলো (Visible light) (খ) ইনফ্রারেড রশ্মি (Infrared rays) (গ) আলট্রাভায়োলেট রশ্মি (Ultraviolet rays) । আমরা সাধারণত দৃশ্যমান আলোকে ০.৪ মাইক্রন থেকে ০.৭ মাইক্রন তরঙ্গ দৈর্ঘ্যর মধ্যে দেখতে পাই কিন্তু এ থেকে কম-বেশি হলে সে আলো দেখা যায় না । রঙ উৎপত্তির মুখ্য উৎস হচ্ছে সূর্য । আমরা জানি, সাতটি রঙ ব্যতীত অন্য রঙ যেমন Ultraviolet পৃথিবীতে আসার সময় অনেক ক্ষেত্রে ওজোন স্তরে (Ozone layer) বাধাপ্রাপ্ত হয় । মানুষের মন রঙের প্রতি সংবেদনশীল । প্রতিটি মানুষ তার মনের মাধুরী দিয়ে জীবনকে রাঙিয়ে তোলে, সজীবতায় পূর্ণ করে নিজের হৃদয়কে রঙিন ছোঁয়ায় আরো জীবন্ত করে । এছাড়া ধর্মীয় বিভিন্ন কার্যকলাপে রঙের যথেষ্ট প্রভাব রয়েছে । হোলি উৎসব ও পুজো মণ্ডপের বিভিন্ন স্থানে আলপনা অঙ্কন ছাড়াও সিঁদুর, হলুদ, আবীর, মেহেন্দী, গুলাল এ পাঁচটি রঙ সনাতন ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ধর্মশাস্ত্রানুযায়ী রংধনুর সাতটি রঙ হচ্ছে অন্য সকল রঙের জনক । সূর্য থেকে যে আলোকরশ্মি পৃথিবীতে আসে তার রঙ মূলত সাদা হয় এবং এটি সাতটি মৌলিক রঙের মিশ্রণ । মৌলিক মানে মূল অর্থাৎ যে রঙ অন্য কোনো রঙের সাথে মিশ্রিত নয় তাকে মৌলিক রঙ বলে । মৌলিক রঙ ছাড়া অন্য কোনো রঙ তৈরি করা যায় না । মৌলিক রঙকে প্রাথমিক রঙ (Primary color) বলে । লাল, নীল এবং হলুদ হচ্ছে তিনটি মৌলিক রঙ । অপরদিকে দুইটি মৌলিক রঙের মিশ্রণে যে রঙ তৈরি হয় তাকে যৌগিক রঙ বলে । যেমন: হলুদের সাথে লাল রঙ মিশ্রণে উৎপন্ন হয় কমলা, হলুদের সাথে নীল রঙ মিশ্রণে উৎপন্ন হয় সবুজ, নীলের সাথে লাল রঙ মিশ্রণে উৎপন্ন হয় বেগুনি রঙ । এ সাদা রঙ বা সূর্যের আলোকরশ্মির ভেতরে থাকে বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল রঙ । কিন্তু সূর্য এবং এর আলোকরশ্মি হলুদ দেখায় কারণ সূর্যরশ্মিতে অন্য রঙগুলির চেয়ে হলুদ রঙের অনুপাত একটু বেশি থাকে (সূর্যের অত্যধিক তাপমাত্রার কারণে এবং বায়ুস্তর আলোর ছাঁকনি (Filter) হিসেবে কাজ করার ফলে, যেহেতু সূর্যের উপরিতলের তাপমাত্রা প্রায় ০৫ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস) । সূর্য থেকে আগত সাদা আলোকরশ্মির একটি বিশেষ ধর্ম আছে । প্রিজমের মধ্য দিয়ে গমন করার সময় সাদা আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্যের ভিন্নতার কারণেই ভিন্ন ভিন্ন সাতটি রঙে বিভাজিত হয় । প্রিজম (Prism) হচ্ছে ভিত্তিযুক্ত একটি Polyhedron, যার পক্ষগুলি ত্রিমাত্রিক চিত্র গঠন করে । অর্থাৎ যে বস্তু তার কণায় আলোর রশ্মি ছড়ায় তাকে প্রিজম বলে । এক ফোঁটা জল হচ্ছে আসল প্রিজম । বর্ণালীগুলির প্রতিটি তরঙ্গের নিজস্ব দৈর্ঘ্যের কারণে প্রিজমের মধ্য দিয়ে সূর্যের আলো বিভিন্ন উপায়ে বিভক্ত হয় ৷ সুতরাং বৃষ্টির পর আকাশে ভাসমান জলকণার উপর সূর্যের আলো পড়েই বিচিত্র রংধনু সৃষ্টি করে । এ এক অবিশ্বাস্য সৌন্দর্য! রঙগুলি ধনুকের মতো বাঁকা হওয়ার কারণে এর নাম রংধনু । এ রঙগুলি হচ্ছে: বেগুনি (Violet), নীল (Indigo), আসমানি (Blue), সবুজ (Green), হলুদ (Yellow), কমলা (Orange) এবং লাল (Red) । বাংলা ভাষায় রঙগুলির আদ্যাক্ষর নিয়ে সংক্ষেপে এ রঙগুলিকে বলা হয় ‘বেনীআসহকলা’ এবং ইংরেজিতে রঙগুলির আদ্যাক্ষর নিয়ে সংক্ষেপে এ রঙগুলিকে বলা হয় ‘VIBGYOR’ (স্মরণীয় Richard Of York Gave Battle In Vain (ROYGBIV) দ্বারা স্মরণ করা হয়েছে, যদিও আদ্যক্ষরকে বিপরীত ক্রমে উল্লেখ করা হয় VIBGYOR হিসেবে) । মেঘলা দিনে বা বৃষ্টির পর সূৰ্যের বিপরীত দিকের আকাশে তাকালে কদাচিৎ সাত রঙের সমাহারে এক অপূর্ব সুন্দর, মোহনীয়, আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য, অৰ্ধবৃত্তাকার রংধনু দেখা যায় । আসলে প্রতিটি রংধনু একটি বৃত্ত । কিন্তু ভূমি থেকে শুধুমাত্র এর উপরের অর্ধেক অংশ দেখা যায় । পৃথিবী সমতল হওয়ার কারণে রংধনুকে পূর্ণ বৃত্তাকার আকৃতি দেখতে পাই না, ফলে এটিকে অর্ধবৃত্তাকার রূপেই দেখে থাকি । তবে উড়োজাহাজ বা বিমান, কোনো উঁচু ভবন এবং উঁচু পর্বতের উপর থেকে পূর্ণ বৃত্তাকার রংধনু দেখা যায় । রংধনুর সাত রঙের বৰ্ণালীতে বেগুনি রঙটি সর্বদাই নিচ প্রান্তে অবস্থান করে এবং লাল রঙটি উপর প্রান্তে থাকে । নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা রঙগুলি থাকে মধ্যখানে । বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য কম এবং লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি । তবে বিরলভাবে সূর্যের আলোকরশ্মি বৃষ্টির জলকণা বা জলবিন্দু বা জলীয় বাষ্পমিশ্রিত বাতাসকে ভেদ করে দুইবার প্রতিফলিত হয়ে দ্বিগুণ, তিনগুণ এমনকি চারগুণ রংধনু সৃষ্টি করে । প্রকৃতির নজরকাড়া বিস্ময়কর সৌন্দর্যের এ রংধনু হচ্ছে একটি আলোক বিভ্রম (Optical Illusion) এবং এর কোনো বাস্তব অস্তিত্ব নেই । সূর্যরশ্মি প্রিজম দ্বারা বিশ্লিষ্ট হয়ে যে একাধিক বর্ণের আলোর পটি বা ফালা সৃষ্টি করে তাকে বর্ণালী বা সৌর বর্ণালী (Solar spectrum) বলে । রংধনু একটি প্রাকৃতিক সৌর বর্ণালী । প্রাকৃতিকভাবে সৃষ্ট এ বর্ণালী বা রংধনু এক প্রকার সূর্যালোকের অশুদ্ধ বর্ণালী । রংধনুর বৰ্ণালী এবং এর উপস্থিতির কারণ সম্পর্কে সর্বপ্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন ধ্রুপদী গ্রীক পণ্ডিত, প্রখ্যাত দাৰ্শনিক, প্রাণিবিজ্ঞানের জনক, বৈজ্ঞানিক Aristotle । যদিও জাৰ্মান সন্ন্যাসী, ধর্মতত্ত্ববিদ ও পদার্থবিদ Theodoric of Freiberg (১৩০৭ খ্রিঃ) এবং ফরাসি দার্শনিক, গণিতবিদ ও বিজ্ঞানী René Descartes এ তত্ত্ব সম্পর্কে (প্রাথমিক এবং গৌণ রংধনু) একটি সঠিক তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে ভিন্নভাবে মত পোষণ করেন । রোমান দার্শনিক Seneca the Younger রংধনু গঠনের বিভিন্ন তত্ত্ব নিয়ে Naturales Quaestiones গ্রন্থে (আনুমানিক ৬৫ খ্রিস্টাব্দ) ব্যাপকভাবে আলোচনা করেন । আরব পদার্থবিদ্যাবিৎ ও পলিম্যাথ Ibn al-Haytham (আলহাজেন; ৯৬৫- ১০৩৯) রচিত Maqala fi al-Hala wa Qaws Quzah (On the Rainbow and Halo) গ্রন্থে রংধনু ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকাশিত হলে- পারস্যের দার্শনিক ও পলিম্যাথ Ibn Sīnā (অ্যাভিসেনা; ৯৮০- ১০৩৭) এ সম্পর্কে একটি বিকল্প ব্যাখ্যা প্রদান করেন । বিখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং রসায়নবিদ Sir Isaac Newton রংধনুর সাতটি রঙের বর্ণচ্ছটা আবিষ্কার করেন এবং সাদা আলো রংধনুর সমস্ত রঙের আলোর সমন্বয়ে গঠিত, যা একটি কাচের প্রিজম রঙের পূর্ণ বর্ণালীতে আলাদা করতে পারে এবং লাল আলো নীল আলোর চেয়ে কম প্রতিসৃত হয় । Roger Bacon ১২৬৮ খ্রিঃ তার Opus Majus গ্রন্থে রংধনুর রঙ দেখা, স্ফটিক এবং জলের ফোঁটার মাধ্যমে আলোর উজ্জ্বলতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয় তুলে ধরেন । René Descartes ১৬৩৬ খ্রিঃ তার গ্রন্থে প্রাথমিক এবং মাধ্যমিক রংধনু কিভাবে গঠিত হয় তার ছবির নকশা (Sketch) ও পদ্ধতির উপর আলোচনার ব্যাখ্যা দেন । George Biddell Airy ১৮২০ খ্রিঃ জলের ফোঁটার আকারের উপর রংধনুর রঙের শক্তির নির্ভরতা ব্যাখ্যা করেন । Gustav Mie ১৯০৮ খ্রিঃ রংধনুর আধুনিক শারীরিক বর্ণনা Mie scattering এর উপর ভিত্তি করে তৈরি করেন, যা Computational methods এবং Optical theory এর অগ্রগতি রংধনু সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণার দিকে পরিচালিত করে (উদাহরণস্বরূপ: Nussenzveig) । রংধনু হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা । সূর্য দিগন্তের কাছাকাছি থাকলে এ ধরনের প্রাকৃতিক ঘটনা ঘটে । তবে খুব কম ক্ষেত্রেই রংধনুকে দুপুরে দেখা যায় । সাধারণত সকালে পশ্চিম আকাশে এবং সন্ধ্যার দিকে পূর্ব আকাশে রংধনু দেখা যায় । কারণ রংধনু সৃষ্টি হওয়ার জন্য সূর্যের আলোকরশ্মিকে ৪২° কোণে জলকণা বা বৃষ্টির ফোটাকে ভেদ করে আসতে হয়, যা দুপুরে অসম্ভব । রংধনু সৃষ্টির জন্য সূর্যকে আকাশের পূর্ব বা পশ্চিমভাগে হেলে থাকতে হয় । যেহেতু ঠিক দুপুরে সূর্য আমাদের মাথা বরাবর অবস্থান করে, তাই এটি কোনো কোণ তৈরি করতে পারে না বিধায় আমরা দুপুরে রংধনু দেখতে পাই না । এছাড়া শীতকালে একটি রংধনু দেখতে পাওয়া প্রকৃতির সবচেয়ে বিরল ঘটনা । সমস্ত প্রাণীই যাদের দৃষ্টিশক্তি রয়েছে তারা রংধনু দেখতে পায় । বৃষ্টি ছাড়াও জলপ্রপাত, তরঙ্গ দ্বারা সৃষ্ট স্প্রে (Spray bows), সমুদ্রের ঢেউ কিংবা শিশিরের আশেপাশে কুয়াশার মতো জলকণা বাতাসে ভেসে বেড়ানোর সময় সূর্যের আলোয় রংধনু সৃষ্টি হয় । রৌদ্রোজ্জ্বল দিনে বাতাসে জলের ফোঁটা ছড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে প্রভাব তৈরি করে, সূর্যের আলোয় এবং চাঁদের আলোয় রাতের আকাশে রংধনুর সৃষ্টি হতে পারে । প্রকৃতির আশ্চর্য এ রঙধনু কয়েক প্রকার যেমন: Primary Rainbow, Secondary Rainbow, Supernumerary Rainbow, White Rainbow, Red Rainbow, Circular Rainbow, Monochrome Rainbow, Extraterrestrial Rainbows, Cloud Rainbow, Reflected Rainbow, Twinned Rainbow, Winter Rainbow, Higher-order Rainbow, Fire Rainbow, Inverted Rainbow, Lunar Rainbow, Extraterrestrial Rainbow, Infrared Rainbow ইত্যাদি । প্রাথমিক এবং মাধ্যমিক রংধনুগুলির মধ্যে অবস্থিত আলোহীন আকাশের অন্ধকার অঞ্চলটিকে Alexander’s band বলা হয় । বিভিন্ন প্রকার ধনুগুলি হচ্ছে (১) প্রাথমিক এবং মাধ্যমিক রংধনুর মাঝে যখন অনেকগুলি রংধনুর জন্ম হয় তাকে Supernumerary Rainbow বলে । নির্দিষ্ট পরিস্থিতিতে, এক বা একাধিক সরু, অস্পষ্ট রঙের ব্যান্ডগুলিকে রংধনুর বেগুনি প্রান্তের সীমানায় দেখা যায় । অর্থাৎ প্রাথমিক রংধনুর ভিতরে ও মাধ্যমিক রংধনুর বাইরে থাকে । সুপারনিউমারারি রংধনু সবচেয়ে পরিষ্কার হয় । (২) মাঝে মাঝে একটি ঝরনা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় ঘটতে পারে, যেখানে নীল ও সবুজের মতো ছোট তরঙ্গদৈর্ঘ্যগুলি বিক্ষিপ্ত হয়ে যায় । মূলত বর্ণালী থেকে সরানো হয় । বৃষ্টির কারণে আরো বিক্ষিপ্ততা ঘটতে পারে এবং এর ফলে বিরল ও নাটকীয় একরঙা বা লাল রংধনু (Monochrome Rainbow) উৎপন্ন হয় । (৩) সূর্যাস্তের সময় প্রতিফলিত রংধনু (শীর্ষ) এবং স্বাভাবিক রংধনু (নীচে বা তলদেশে) যখন একটি রংধনু জলের শরীরের উপরে প্রদর্শিত হয় তখন বিভিন্ন আলোর পথ থেকে উদ্ভূত, দিগন্তের নীচে ও উপরে জলের পৃষ্ঠে দুটি পরিপূরক আয়না রংধনু বা প্রতিফলিত রংধনু (Reflected Rainbow) দেখা যায় । সূর্যকিরণ কম থাকলে প্রতিফলিত রংধনু সাধারণত উজ্জ্বল হয়, কারণ সে সময় এর আলো জলের পৃষ্ঠ থেকে সবচেয়ে বেশি প্রতিফলিত হয় । (৪) আকাশে সাইরাস মেঘ থাকার সময় Inverted Rainbow (উল্টানো বা উল্টো রংধনু) প্রদর্শিত হয় বিরলভাবে ৷ এ রংধনুর রঙ বিপরীতভাবে থাকে । বেগুনি রঙ থাকে প্রথমে এবং লাল রঙ থাকে শেষদিকে । (৫) সূর্যকিরণ কুয়াশা বা জলকণার মধ্য দিয়ে প্রবেশ করার সময় White Rainbow (সাদা রংধনু বা কুয়াশাচ্ছন্ন রংধনু) দেখা যায় । (৬) তীব্র তুষারপাতের সময় বাতাসে ক্ষুদ্র বরফের স্ফটিক দ্বারা পূর্ণ হয়ে এবং সূর্যের উজ্জ্বলতায় Winter Rainbow (শীতের রংধনু) সৃষ্টি হয় । (৭) অলক মেঘের ক্ষুদ্র জলকণার ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিসরিত হলে Ice-Crystal Cloud রংধনু দেখা যায় । (৮) কালো আকাশ বা চাঁদনী রাতে বা উজ্জ্বল পূর্ণিমা রাতে বৃষ্টি হলে অতি দুর্লভভাবে চাঁদের আলোতে চন্দ্রধনু (Lunar Rainbow) দেখা যায় । এটি সৌর রংধনুর তুলনায় অনেক ম্লান এবং বিরল । সুতরাং চন্দ্রধনুর দেখা পাওয়ার জন্য চাঁদকে প্রায় পূর্ণ হতে হবে । (৯) আকাশে ২০০০০ ফুট উচ্চতায় ৫৮ ডিগ্রিতে সূর্যের আলোকরশ্মি হাল্কা ও পাতলা বরফ স্ফটিকের তৈরি সাইরাস মেঘ (Cirrus cloud) অতিক্রম করার সময় অগ্নিশিখার আকৃতি ধারণ করে বলেই আগুনের রংধনু বা জ্বলন্ত রংধনু সৃষ্টি হয় । আগুনের রংধনু (Fire Rainbow) (CHA) খুবই দুর্লভ । (১০) কুয়াশা ধনুগুলি (Fogbows) রংধনুর মতোই গঠন করে, তবে তারা অনেক ছোট মেঘ এবং কুয়াশার ফোঁটা দ্বারা গঠিত হয় যা আলোকে ব্যাপকভাবে বিচ্ছুরিত করে । তারা প্রায় সাদা এবং বাইরের দিকে হালকা লাল এবং ভিতরে নীল । এরা প্রায় একটি রংধনুর মতো বড় এবং অনেক বিস্তৃত ৷ তারা কখনো কখনো ধনুকের কেন্দ্রে এক মহিমা নিয়ে হাজির হয় । কুয়াশা রংধনুকে Ice halos এর সাথে বিভ্রান্ত করা উচিত নয়, যা সারা বিশ্বে খুবই সাধারণ এবং রংধনু থেকে অনেক বেশি দৃশ্যমান, তবুও রংধনুর সাথে সম্পর্কহীন । (১১) শিলাবৃষ্টি ধনু (Sleetbow) একটি সাধারণ রংধনুর মতোই গঠন করে । ব্যতিক্রম ছাড়া এটি ঘটে যখন আলো তরল জলের পরিবর্তে পতনশীল শিলাবৃষ্টি বা তুষারবর্ষের (Sleet) মধ্য দিয়ে যায় (Ice pellets) । আলো শিলাবৃষ্টি বা তুষারবর্ষের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে আলো প্রতিসরণ করে বিরল ঘটনা ঘটায় । এটি নিয়মিত রংধনুর মতোই, এগুলিও বিভিন্ন আকারে হতে পারে । (১২) Circumzenithal এবং Circumzenithal arcs (ধনু) দুটি আলোকীয় সম্পর্কিত ঘটনা, যা একটি রংধনুর মতো দেখায় । তাদের উৎস তরল জলের ফোঁটার পরিবর্তে ষড়ভুজাকার বরফের স্ফটিকগুলির মাধ্যমে আলোর প্রতিসরণে নিহিত । এরা রংধনু নয়, Halos এর বৃহৎ পরিবারের সদস্য । উভয় ধনুই উজ্জ্বল রঙের Ring segments, যা শীর্ষস্থানকে কেন্দ্র করে । এটিকে দেখার জন্য সূর্য বা চাঁদকে অবশ্যই দিগন্ত থেকে কমপক্ষে ৫৮° উপরে থাকতে হবে, যা উচ্চ অক্ষাংশে একটি বিরল ঘটনা তৈরি করে ৷ Circumzenithal ধনু শুধুমাত্র ৩২°এর কম সৌর বা চন্দ্রের উচ্চতায় দৃশ্যমান এবং এটি অনেক বেশি সাধারণ । কিন্তু এটি প্রায় সরাসরি মাথার উপরে থাকার কারণে প্রায়শই লক্ষ্য করা যায় না । (১৩) ধারণা করা হয় যে, শনি গ্রহের চাঁদ টাইটানে (Titan) বহির্জাগতিক রংধনু (Extraterrestrial Rainbow) থাকতে পারে । কারণ এর একটি ভেজা পৃষ্ঠ এবং আর্দ্র মেঘ রয়েছে । একটি টাইটান রংধনুর ব্যাসার্ধ ৪২° এর পরিবর্তে প্রায় ৪৯° হবে । কারণ সে ঠাণ্ডা পরিবেশে তরল পানির পরিবর্তে মিথেন (Methane) গ্যাস থাকে । যদিও টাইটানের ঝাপসা আকাশের কারণে দৃশ্যমান রংধনু বিরল ঘটনা হতে পারে । (১৪) রংধনু দৃশ্যমান বর্ণালীর বাইরেও দেখা যায় । আমরা সূর্যের আলোর একটি অংশই দেখতে পাই । আমাদের চোখ ৪০০ – ৭০০ nm তরঙ্গদৈর্ঘ্যের আলো দেখতে পায় । ইনফ্রারেড রংধনুকে (Infrared Rainbow) খালি চোখে কখনো দেখা যায় না । একজন পর্যবেক্ষকের জন্য এটিকে দেখতে হলে Infrared night vision goggles এর প্রয়োজন হয় । ডিজিটাল ক্যামেরা ইনফ্রারেড ফটোগ্রাফির জন্য উপযুক্ত । সূর্যের আলোতে দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য ইনফ্রারেড বা অবলোহিত বিকিরণ (IR) রশ্মি রয়েছে । এ বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড় । খালি চোখে দেখা যায় না । অপেক্ষাকৃত ছোট বৃষ্টির ফোঁটা একটি রংধনু গঠনের জন্য যথেষ্ট IR প্রেরণ করে । জল দীর্ঘ IR তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে এবং বড় বৃষ্টির ফোঁটা এমনকি IR এর কাছাকাছি পর্যাপ্ত পরিমাণে প্রেরণ করে না । কাছাকাছি IR এর জন্য জলের প্রতিসরণ সূচক দৃশ্যমান আলোর চেয়ে কম । দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে কিছু প্রাকৃতিক প্রসারণের ফলেও এটি কিছুটা বিস্তৃত হতে পারে । Robert Greenler প্রথমে লাল রংধনুর ঠিক বাইরে একটি ইনফ্রারেড রংধনুর সম্ভাবনা খুঁজে পান । ইনফ্রারেড রংধনু শক্তিশালী এবং আরো ব্যাপকভাবে ব্যবধান বিশিষ্ট সুপারনিউমারারি আছে । (১৫) এছাড়া Castle Geyser ও Yellowstone National Park এর অগ্ন্যুৎপাতের সময় এবং স্কটল্যান্ডের Rannoch Moor (Mistbow) এর উপর কুয়াশায় দ্বৈত রঙধনু দেখা যায় । পৃথিবীর ঘূর্ণন প্রতি মিনিটে রংধনুকে ০.২৫° গতিশীল করে ।তবে বিজ্ঞানীরা রংধনুর সাত রঙের সাথে আরেকটি অদৃশ্য রঙের (অষ্টম নম্বর রঙ) অস্তিত্ব খুঁজে পেয়েছেন । যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার Randall Monroe University এর একদল গবেষক জানিয়েছেন যে- আসলে রংধনুতে সাতটি নয়, আটটি রঙ থাকে । এক জটিল গবেষণার পর গবেষক দলের প্রধান অধ্যাপক Flora Padiolis জানিয়েছেন, খুঁজে পাওয়া রঙটি মানুষের চোখে অদৃশ্য অবস্থায় থাকে । মানুষের খালি চোখে এ অদৃশ্য রঙ ধরা পড়া অনেক কঠিন । অতি শীতল Sodium বাষ্পের সাথে আলোর কণার সংঘাত সৃষ্টি করার ফলে Photon কণার গতি কমে আসে ঘণ্টায় ১৭ মাইলে এবং এ আলোক কণাগুলিকে Carbon nanotube এর মধ্য দিয়ে প্রবাহিত করার সময় নতুন ঐ অদৃশ্য আলোক রশ্মির অস্তিত্ব ধরা পড়ে বিজ্ঞানীদের কাছে । সামরিক ক্ষেত্রে ব্যবহৃত Satellite এর মাধ্যমে অনুসন্ধান করে নতুন পাওয়া এ আলোকে কাজে লাগানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা । তবে, নতুন রঙটির এখনো কোনো নামকরণ করা হয়নি । আশ্চর্যজনক এবং মনোমুগ্ধকর রংধনুর রঙ মানুষের শরীর এবং মনকে প্রভাবিত করে । প্রাচীন সংস্কৃতি, আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের বিশ্বাস এবং পুরাণ মতে রংধনু হচ্ছে; শান্তি-সমৃদ্ধি ও আসন্ন সৌভাগ্যের প্রতীক, নব আশার চিহ্ন, একটি উজ্জ্বল দোলনা, ঈশ্বর নারীদেরকে রংধনু ব্যবহার করে সঠিকভাবে রঙ মেলাতে শেখান, পৃথিবী ও স্বর্গের মধ্যকার সেতুবন্ধন বা স্বর্গীয় সেতু, সূর্যের জিহ্বা, বিশ্বব্যাপী বন্যার কারণে পৃথিবীর সমস্ত জীবন ধ্বংস না করার জন্য ঈশ্বরের চুক্তির একটি চিহ্ন, তিব্বতি বৌদ্ধধর্মের কিছু রূপ বা Dzogchen হচ্ছে একটি রংধনু দেহ, কুজাখ দেবতার ধনুক, রংধনু সেতু Bifröst পুরুষদের জগত (Midgard) এবং দেবতাদের রাজ্য (Asgard) কে সংযুক্ত করে, ভূত বা প্রেতাত্মার সাথে সম্পৃক্ত, পরকালে স্বর্গের একটি জায়গা যেখানে মালিক ও তার পোষা প্রাণী একবার মিলিত হয়, দুর্ভাগ্য বয়ে আনা, বর্তমান কলম্বিয়ার Muiscaদের জন্য Cuchavira হচ্ছেন রংধনুর দেবতা, পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে পারে এমন ধারণা (Gender change) পোষণ করা, দরজা ‘স্বর্গ-জোয়াল’ ইত্যাদি । এছাড়া রংধনুর দিকে ইশারা করা অনেক সংস্কৃতিতে এটিকে নিষিদ্ধ বলে বিবেচিত হয় ।
Heraldry {Armorial bearings (known as armory)}তে রংধনু দেখা যায়, হেরাল্ড্রিতে রংধনু সঠিকভাবে ০৪টি রঙের (Band) ব্যান্ড (Or, Gules, Vert, Argent) নিয়ে গঠিত, যার প্রান্তগুলি মেঘের উপর থাকে । Coat of arms এর সাধারণ উদাহরণগুলির মধ্যে রয়েছে জার্মানির Regen, Pfreimd, Bavaria শহরগুলি ও ফ্রান্সের Bouffémont (উত্তর ফ্রান্সের Île-de-France এর Val-d’Oise বিভাগের একটি Commune) এবং The Army National Guard (USA) এর নিউইয়র্কের ৬৯তম পদাতিক সেনাদল (Regiment) । রংধনু পতাকা বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে । এটি ১৬ শতকের (১৫২৪ থেকে ১৫২৫ খ্রিঃ পর্যন্ত) জার্মান কৃষকদের এক ব্যাপক জনপ্রিয় বিদ্রোহ বা যুদ্ধ বা সমবায় আন্দোলন (German Peasants’ War/Great Peasants’ War/Great Peasants’ Revolt ), ইতালিতে শান্তির (Peace) জন্য এবং ১৯৭০ খ্রিঃ থেকে সমকামীদের জন্য গর্বের বিষয় ও LGBT সামাজিক আন্দোলনের প্রতীক ছিল । ১৯৯৪ খ্রিঃ (Archbishop) সর্বোচ্চ মার্গের দেবদূত Desmond Tutu এবং President Nelson Mandela বর্ণবাদ-পরবর্তী সদ্য গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকাকে রংধনু জাতি হিসেবে বর্ণনা করেছিলেন । The Apple Computer Logoসহ অন্যান্য প্রযুক্তি পণ্যের লোগোতেও রংধনু ব্যবহার করা হয়েছে । একাধিক রাজনৈতিক দল ও বিস্তৃত অনেক রাজনৈতিক জোট নিজেদেরকে ‘Rainbow Coalition’ বলে অভিহিত করেছে ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রংধনুকে তুলনা করেছেন প্রকৃতির সৃষ্টিলীলার সঙ্গে । ‘পশ্চিম-যাত্রীর ডায়েরি’তে তিনি রংধনু সম্পর্কে লিখেছেন ”ইন্দ্রধনু যেমন বৃষ্টি আর রৌদ্রের জাদু, আকাশের দুটি খামখেয়ালি মেজাজ দিয়ে গড়া তোরণ, একটি অপূর্ব মুহূর্তকাল সেই তোরণের নিচ দিয়ে জয়যাত্রা করবে । হয়ে গেল এই খেলা, মুহূর্তটি তার রঙিন উত্তরীয় উড়িয়ে দিয়ে চলে গেল তার বেশি আর কিছু নয় ।”
সত্যিই রংধনু অসাধারণ সুন্দর ।
কখনো প্রেয়সীকে বলি, ”ঐ রংধনু থেকে কিছু রঙ এনে রঙিন ভালোবাসায় তুমি আমাকে আপন করে নাও ৷ তোমার হাত ধরে রংধনু সেতু পেরিয়ে হারিয়ে যাবো মানবহীন, ঠান্ডা, গ্যাসীয়, অন্ধকার, অপার মহাকাশের এক অজানা রহস্যেঘেরা নৈঃশব্দের জগতে ৷ কিংবা অনন্ত মহাবিশ্বে (Multiverse) ।
দূরে, বহুদূরে… তুমি আর আমি— শুধুই দু’জনে ৷।7 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam


রংধনু সবসময়ই আমার কাছে এক বিস্ময়। খুব ভালো লাগল এর বৈজ্ঞানিক ব্যাখা জেনে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন লেখক।