Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    3 years, 4 months ago

    পরিমার্জিত বেদনা

    চুলখোলা সন্ধ্যায়, বালুর শহরে
    কেউ হাঁইটা যায়, অনুভূতির ঘরে।
    যেইখানে মেঘ, অনাদরে ঘোলা
    তপ্ত আবেগ, হাওয়া দেয় দোলা;

    আমি ভাবি, এইতো চলতেছে দিন;
    ভাঙ্গা চাবি, তালামারা গুমোট কফিন।
    তবু শোনা গ্যালো, গোধূলি বিকাল
    খেয়ে নিছে আলো, কাল-মহাকাল।

    জং ধরা হাত, পুরোনো জামা ঘড়ি,
    হারায়ে যাওয়া রাত জড়ায়া ধরি।
    যেন পিপাসায় কাতর শোকার্ত ঠোঁটে
    কবিতার আশায় গোলাপেরা ফোঁটে।

    ভাঙ্গা আয়না, চুরমার হওয়া কিছু কথা
    বোবা বায়না, চাইপা থাকা নীরবতা;
    পাখিদের স্বর বন্দী অখন এমন খাঁচায়-
    কথার ভিতর অকথ্য সব শব্দ বাঁচায়।

    সেই কথারা আজন্ম সব পড়ছে চাপা,
    সেই ব্যথারা ভীষণ গভীর, যায় না মাপা।

    10
    20 Comments

Friends

Skip to toolbar