-
বৈশাখের গর্জন
বান্টি দেব
………………..
হুংকারে ঝংকারে আকাশের গর্জন
আকাশের নীল মাথায় এঁকেছে চন্দ্রতিলক,হঠাৎ চারদিকে অন্ধকার, কালো ছায়ার আবরণে
খেলায় মেতেছে বজ্রধ্বনি, আকাশ কেঁপে কেঁপে
বৈশাখ মাসে ঝড়ের মূর্তি খেলা করে আধো আঁধারে।নববর্ষের নেই কোনো আনন্দ আমার গ্রামে
কালবৈশাখী ঝড় আর পাহাড়ি ঢলে
কেড়ে নিল কৃষকের সোনার ফসল।তলিয়েছে হাওড়, নেই কোনো বৈশাখী উৎসব
শ্রম ঘাম সব ব্যর্থ, হেরে গেছে প্রকৃতির কাছেরাজপথে নেই কোনো মঙ্গল শোভযাত্রা
আজকের উৎসবে নেই কোনো মিলন প্রেমের খেলা,
সুদূরের বটতলে বসেনি প্রাণের মেলা।নতুন সূর্য উঠেও মুখ লুকিয়েছে কালো মেঘের ভিড়ে,
বিজলি চমকায়, আকাশ থরো থরো।
খেলায় মেতেছে বৈশাখী ঝড়রাখালের বাঁশি থেমে গেছে, আরো থেমে গেছে নববধূর নৃত্য। কিশোরীর হাতে নেই চুড়ি, নেই নূপুরের ধ্বনি
দুর্ভিক্ষ আর হাহাকারে অসহায় গ্রামের মানুষ।কাল-সাপ ফণা তুলেছে ঐ হাওরে আর বিলে
ধরতে গেলে করে ফোঁস, বিষ ছেড়েছে পাহাড়ি ঢলেঈশ্বর আজ মুখ লুকিয়েছে ঐ শহরের গলিতে
তবুও রৌদ্রজলে অগ্নিপরশ নতুন বর্ষবরণে।7 Comments-
বান্টি দেব, আপনার লেখার “ঈশ্বর আজ মুখ লুকিয়েছে ঐ শহরের গলিতে” লাইনটা একদম মনের ভেতরে গেঁথে গেল, সত্যি খুব বাস্তব একটা পরিস্থিতির কথা ফুটিয়ে তুলেছেন।
-
-
প্রকৃতির রুদ্রমূর্তির সাথে কৃষকের সংগ্রামের এমন হৃদয়স্পর্শী বয়ান বিশেষ করে ‘শ্রম ঘাম সব ব্যর্থ, হেরে গেছে প্রকৃতির কাছে’—এই লাইনটি ভীষণভাবে মন ছুঁয়ে গেল, আর আপনার লেখনীতে ফুটে ওঠা এই কঠিন বাস্তবতার ছবিগুলো যেন অকাল বন্যার ভয়াবহতাকে জীবন্ত করে তুলেছে, তাই এমন আবেগী এবং সমাজ সচেতন লেখা আরও বেশি করে আপনার হাত থেকে পাওয়ার অপেক্ষায় থাকলাম।
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla


বৈশাখের গর্জনে উৎসব মুছে গিয়ে কৃষকের স্বপ্ন ভাসে হাহাকারী জলের স্রোতে…🖤