Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    3 years, 10 months ago

    অনুশোচণা
    সুহাস বি গমেস —১৩/১০/২২

    জীবনের মানে খুজে, আজ আমি বড় ক্লান্ত,
    তবুও নেই থেমে জীবন, চলছে অবিরত।
    ভেবেছিনু হবো পাড়, ধন দৌলত করে রপ্ত
    জৌলুস আমার সর্ব পরী, জীবন যৌবন বীরত্ব।
    ত্রিলোকে, আমিই আমার ভূস্বামী শ্রেষ্ঠ অধিকর
    সর্ব লোকে জয়ধ্বনি, করবে জনম বর।
    গচ্ছিত মোর অজস্র, আমি চিরম্ভরি
    মোহ কাটে শেষ বেলাতে, হারায়ে সর্ব তরী।
    শেষ প্রাতে এসে তাতে, আঁখি মেলে দেখি
    শূন্য সবই ভূভন রাজে, রাজ্য দিল ফাঁকি।
    প্রাথনা মোর প্রভু তোমায়, কর অনুশাসন
    ছিল যত ভুল ভ্রান্তি, সিক্ত অনুধাবন।
    বিবেক আমায় করছে দহন, বইছে রক্ত প্লাবন
    সময়ের কাজ অসময়ে নয়, সময়ে কর ধারণ।

    9
    9 Comments
Skip to toolbar