-
“অনুকাব্য”
শুষ্ক মুখের হাসি
কেন যে ভালোবাসি ?!
বুকে বাঁধে বাসা
তাই ছুটে আসা ।
সরল মুখের বুলি
হৃদয়ে তারে তুলি
চোখে চোখের খেলা
শুধুই কি অবহেলা ?
চৈত্রের দিনগুলি
কিভাবে আর ভুলি !
দিবসের শেষ বেলা
তোমাকেই দেই বালা ।
হৃদয়ের যতো আশা
বাঁধতে পারে না বাসা
সুদূরে যায় ছুটে
তোমাকে আঁকে পটে ।
তোমার চোখের লাজ
হৃদয়ে হানে বাজ
শরতের রাঙা ফুলে
জড়াবো তোমার চুলে ।
কতবার হলে দেখা
বলবে ডেকে –‘‘ সখা ,
হোক যতোই ভুল
বেণীতে জড়াও ফুল । ’’
অথচ দেখ হায় ,
এমন হবার নয় ।
তবুও এই ঘোর
কাটবে কবে মোর !
অন্তরের এই জ্বালা
বলি –‘‘ ওরে পালা ! ’’
তবু আসে চলে
সন্ধ্যা আঁধার হলে ।
স্বপ্নের জাল বোনে
সুতা হীন এই মনে ।12 Comments-
@rehana-akter ধন্যবাদ আপনাকে
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 November 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Sol Nova
@tasnuvatamanna
naznin shamim
@nazninshamim
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
Osman Gani
@osmangani
অমিত
@amitroy
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin
Fatema-Kasem
@fatema-kasem
Uttam Kumar Ghosh
@uttam01825



চমৎকার