-
আমরা বাঙালি জাতি
মুহাম্মদ জে.এইচ রপ্পিআমরা বাঙালি জাতি,কাঁকড়ার মতো
থাকি,অহংকারে গর্তে
নিজেও গর্তের ভেতর থাকি,আর যখন
অন্যের সুখ দেখতে পায়
তখনি,তাকে কিভাবে টেনে ধরতে হয়
কাঁকড়ার মতো,সেভাবেই
দু হাতে চিপা দিতে চাই!আমরা বাঙালি জাতি,চিন্তা ও মননে
নিজেকেই মারি কোড়াল,
মিথ্যাকে ঢাকতে,ঢোল পিটিয়ে সর্বদা
সত্যকে করি আড়াল।আমরা বাঙালি জাতি,খাতা,কলমে
শিক্ষিত সনদ লই,
জ্ঞানের দিক থেকে,আমরা গন্ড মূর্খ
সততা গেলো কই?
টাকার কাছে,বাঙালি জাতি নত
বিচারক হয় চোর,
বাঙালি শক্তের ভক্ত,নরমের যম
সন্ন্যাসী রূপে,যায় অচিন পুর।আমরা বাঙালি জাতি,কাঁকড়ার মতো
10 Comments-
-
আমরা নিজের ভাল নিজেই বুঝতে পারিনা।আমাদের নেতৃত্বের রয়েছে অনেক দুর্বলতা।অনেক কিছু বলা হয়েছে কাব্যিক ছন্দে ধন্যবাদ।
-
কাঁকড়ার উপমাটা খুবই বাস্তব। অন্যকে ওপরে উঠতে না দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারলেই সমাজটা বদলাবে।
-
আপনার লেখায় আমাদের চারপাশের বাস্তবতার এক তীব্র ও শক্তিশালী রূপ ফুটে উঠেছে, যা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আপনি যদি আরও একটু ছন্দময় শব্দ চয়নের দিকে নজর দেন, তবে প্রতিটি স্তবক হয়তো পাঠকের মনে আরও বেশি ঢেউ তুলবে। আপনার এই সাহসী কণ্ঠস্বর আমাদের সমাজকে নতুন করে ভাবতে শেখাবে, তাই নিয়মিত লেখা চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।
-
-
কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।
Friends
অথই মিষ্টি
@atiymistyn48
Tariqul Sazzib
@tariqulsazzib
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
খালেদা আক্তার
@khaledaakhter
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Shohel Nawaz
@shohel-nawaz
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
নাজমুল হাসান সাকিব
@publiconline
Mehedy Hasan
@mehedyhasan



আপনার লেখাটা পড়ে একদম বাস্তব কিছু কথা মনে পড়ে গেল, সত্যি বলতে আমাদের সমাজের এই দিকটা নিয়ে ভাবলে খুব খারাপ লাগে।