-
পাঁচশত টাকা আওয়ার
মো ইমামুজ্জামান ওয়াহেদী
_______________________ব্যবসা দিয়েছি দুঃখ শোনার,
গল্প, শত না পাওয়ার-
শোনাতে চাইলে আয় ছুটে আয়,
পাঁচশত টাকা আওয়ার।
..
বুকের ভেতর জমানো দুঃখ
বলে বুক কর ফাঁকা।
খুব মন দিয়ে শুনব সকল,
ঘন্টা পাঁচশো টাকা।
..
শোনানোর ক্ষণে প্রতি বিবরণে
করে যাব হা-হুতাশ,
গল্পের ফাঁকে, যথাযথ বাঁকে
মেশাব দীর্ঘশ্বাস।
..
ঘুঁচে যাক ব্যথা, ব্যথাতুর কথা
মিশে যাক সাথে হাওয়ার,
আগ্রহ নিয়ে সে কথা শুনব,
পাঁচশত টাকা আওয়ার।
..
ব্যবসা দিয়েছি দু’খ শোনার
শুনবো মনের জ্বালা,
বহুকাল ধরে জমানো যে দু’খে,
বুক হলো কারবালা।
..
আয় ভাই-বোন, সবাই স্বজন
এসে বস মোর ধারে,
দু’খ খুলে বল, পাঁচশত টাকা
প্রতি ঘন্টার হারে।
..
দু’খে কি তোদের প্রাণ যায় যায়
তবু নাই কেউ শোনার?
সে দু’খের ত্বরে করেনাই কেউ
আয়োজন আরাধনার?
..
সুকরুণ দু’খ বুলেটের মত
ঝাঝরা করেছে বুকে?
নির্ঘুম নিশি জ্বেলেছে আগুন
পাথরে পাথর ঠুকে?
..
বিরহ-বেদনে হৃদয় সাগরে
উঠেছে অনেক ঢেউ,
দু’চোখের পানি, বিরহের বানী
দেখেনি, শোনেনি কেউ?
..
দুঃখের ভারে হাউমাউ করে,
কেঁদেছ অনেক খানে,
দেখেনাই কেহ মর্মবেদনা,
বোঝেনি দু’খের মানে?
..
না বলা সে দু’খ জমেছে অনেক
দেহ-মন করে ভারি,
আয় ছুটে আয়, শুনব সকল
হৃদয়ের আহাজারি।
..
অর্থের ত্বরে গল্প শুনব,
লাগে কি অসংগত!
ভাবো যদি তাই, বুঝে গেছি ভাই,
তব নাই কোনো ক্ষত।
..
অতীব সুখের গল্প সবাই,
শোনে কাছে নিয়ে টানি।
অর্থ নিয়াও শুনবেনা কেউ,
কোনো বিরহের বানী।
..
সেথা এই আমি ব্যবসা দিয়েছি
শুনব মনের ক্ষত,
চোখে চোখ রেখে, সমব্যথী হব,
বিনিময়ে পাঁচশত।
..
ঘন্টার পরে পাঁচশত টাকা
বেশি মনে হয় নাকি!
হেসে মরি বোন, সুখ বুঝি তোরে
দেয়নাই কভু ফাঁকি!
..
কতজন কতকাল-
বিরহ-যাতনা শোনাইবে কারে
খুঁজিয়াছে ধরাময়,
পায়নাই তবু, দিয়াছে সকল
জীবনের সঞ্চয়।
..
সেই ধরা পরে অর্থের ত্বরে,
গল্প, পাওয়া-না পাওয়ার।
শুনব সকল, ব্যবসা দিয়েছি,
পাঁচশত টাকা আওয়ার।11 Comments-
-
-
“ব্যবসা দিয়েছি দু’খ শোনার
শুনবো মনের জ্বালা,
বহুকাল ধরে জমানো যে দু’খে,
বুক হলো কারবালা”“কতজন কতকাল-
বিরহ-যাতনা শোনাইবে কারে
খুঁজিয়াছে ধরাময়,
পায়নাই তবু, দিয়াছে সকল
জীবনের সঞ্চয়”১৭টি স্তবকই সন্দেহাতীতভাবে অনন্যসাধারণ…! অশ্রুবাষ্পিত হৃদয় যখন ব্যথাতুর হৃদয়ের কিনার ছুঁতে চায়…! এই সমস্ত নীলার্দ্র স্তবক যে সহসাই নিরর্থক নির্মিত হয় না, সে আমি আবৃত্তি ক’রতে গিয়ে বুঝেছি… জয়তু কবি… সর্বক্ষণ শুভ হোক…
-
-
-

Md. Emamuzzaman Wahedi
Devotional artist and music composer. Gold medalist on National Anthem Competition 2019 by the government of BD, awarded as the brilliant of the year 2017 on chemistry in Creative Knowledge Searching Competition 2017 by the education ministry of BD.
Find me on facebook Here
Watch my videos in youtube Here
Listen to my music Here
Find me on twitter Here
Find me on instagram Here
আরও পড়ুন:
পাঁচশত টাকা আওয়ার♦এক সপ্তাহ ছুটি♦অস্তিত্ব♦তাহারে কি ভোলা যায়♦একলা এসো একলা ঘরে♦কবি হওয়া♦স্মৃতির গান♦সীমান্ত♦কনে বিদায়♦অনন্ত একাকীত্ব♦দ্বিধা♦একলা♦সাত সাগরের ওপারে♦প্রেম♦স্মৃতি♦দুঃখ ও জীবন♦️স্মৃতির গান♦️অমৃত♦️ভাঙ্গো অভিমান♦️গোধুলি♦️দাও যেতে দাও♦️এপার-ওপার♦️গান বাসনা♦️প্রিয়ার হাসি♦️ঘন্টা♦️এক সপ্তাহ ছুটি♦️অস্তাচল ও একটি রক্তিম সূর্যের গল্প♦️মুক্তি♦️
Friends
কামরুজ্জামান লিটু
@litujhe
Dreamgirl mukta
@mukta13
Md. Ariful Islam
@mdarifulislam
Surja Mohon Ray
@surja1916017
শেহজাদ আমান
@shehzadaman
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
মোরশেদ সাকিব
@morshedsakib
Bulbul-Ahsan
@bulbul-ahsan




ভালো কিন্তু! কাউন্সিলার রা খানিকটা এই কাজই করে।