Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 9 months ago

    ♨️ #COMRADE ♨️

    চলো স্রোতের বিপরীতে,
    আলোর মশাল হাতে ।
    রাত পোহালেই মিলিয়ে আঁধার,
    হবে জাগ্রত প্রভাকর।
    সাবধান! মশাল যেন নিভিয়ো না,
    আঁধার নামিবে ভুলিয়ো না,
    আঁধার-আলোর আবর্তন,
    ঘটিবে চিরন্তন।
    আত্মার রোশনায় তোমার,
    মশাল জ্বলিবে নিরন্তর।

    তুমি কি শুনতে পাচ্ছ কমরেড?
    তবে শোনো —
    তিমির তমশা কিংবা নিশীথ-নিশীথিনী,
    হোক অথবা যামিনীর ডাক,
    হোক যতই ভয়ঙ্কর কিংবা প্রলয় সংঘাত।
    তার আগমনে তীব্র নিরবতার অস্ফুট চিৎকার,
    হোক সে আবির্ভাব অতি অকস্মাৎ!

    শুনছো কি কমরেড?
    পাচ্ছো কি সে আওয়াজ,
    ঐ যে আত্মার হাহাকার!
    কমরেড দৃশ্যত হচ্ছে কি?
    আত্ম-প্রতিফলন—
    হঠাৎ জাগ্ৰত আত্ম-কম্পন।
    ভয় পেও না কমরেড,
    দেখ কেমন রুগ্ন আর জীর্ণ-শীর্ণ,
    মধ্যাহ্নের নেতিয়ে পড়া লতার মতন।
    বুঝতে কি পারছো কমরেড?
    আত্মা বড়ই ক্ষুধার্ত।
    নিশীথিনীর আহ্বান হোক যতই ভয়ার্ত,
    সাহস রেখো বুকে, ধৈর্য্য ধরো সর্বক্ষণ।
    নিগূঢ় কৃষ্ণের হাতছানি করে অগ্ৰাহ্য,
    আত্মার রোশনায় দিয়ে ভর,
    হাঁটবে চলো আর দু’কদম
    শুনতে পাচ্ছো , কমরেড?
    তবে চলো—
    আসুক যতই কাল বৈশাখী,
    আসুক তবে ধরা মাঝে শিহরণ,
    যাক ফেটে নিখুঁত নীল আসমান।
    পড়ুক ভেঙে যত সব তারকারাজি,
    গ্ৰহ, নক্ষত্র, বৃহৎ ক্ষুদ্র বহমান।
    কমরেড, কেন তোমার আনন ম্রিয়মাণ?
    হাতে রেখো হাত, বদনে রেখো হাসি,
    একলা ভেবো না পাশে আমি আছি।
    ভরসা রেখো , বিশ্বাসে বেঁধো মোরে,
    নিরাশ হবে না যদিওবা হতাশা ঘিরে ধরে,
    মনের পাতায় আছে লেখা যত,
    নির্মল ঐ নীলের রাজ্যে
    মেলে ধরো সকল দ্বিধা ভেঙে,

    to be continued…

    @Emotionless_Rima

    13
    12 Comments
Skip to toolbar