-
প্রলেতারিয়ান
– ফারহাত আহমেদ
হতবাক হবে নাকি
যদি কোনদিন দ্যাখো
অবাধ্য হয়ে ওঠা
কোন অধীনস্থ
যারে তুমি রেখেছিলে
প্রলেতারিয়ান করে
গৃহপালিতের মতো
ভীত-সন্ত্রস্ত ।
রাশি রাশি জ্ঞাণপাপী
ছায়া দিয়ে ঢেকে রাখে
ঘন কালো আঁধারেতে
আলোকিত সত্য
‘সমতা’র ধোঁয়া তুলে
এন্তার প্রহসনে
চলে কতো লীলাখেলা
কথ্য, অকথ্য ।
‘প্রতারক’ পরিচয়ে
য…Read More1 Comment -
অর্থহীন
– ফারহাত আহমেদ
রাত-দুপুরে
সঙ্গোপনে
নেত্রকোণে
একফোঁটা জল
লোক-ভুলানো
রং-তামাশা
চলছে চলুক
একটানা ছল ।
অঙ্গকোণে
ফুল লুকানো
চোর পালাতো
এক ফাগুণে
কৃষ্ণচূড়ার
চৌদ্দ শিকে
চোর-পুলিশের
ঝাঁপ আগুনে ।
ফুল বাগানে
চোর আসেনা
সব কথা শেষ
নতুন মানুষ
এক ফোঁটা জল
এই ফাগুণে
সব ফেরারী
অচিন ফানুস ।4 Comments -
লক্ষ্মী
– ফারহাত আহমেদ
আর কেউ যদি কোনকিছু বলে
লক্ষ্মীর মতো শুনবে
আমি যদি বলি শুনবেনা তুমি
“দুরাত্মা-ছল্” বুনবে।
“ঐখানে তুমি যেও না” বললে
লক্ষ্মীর মতো বসবে
ঐখানটায় যাবেই যাবে,
মোক্ষম প্যাঁচ কষবে।
সিনেমা,খাবার কিংবা পোষাক,
আমি বললেও হয়না
সবকিছু হয় অন্যে বললে,
তখন স্পিকটি কয়না।
তোমার যুদ্ধে অনেক বাতাসে
বেকুব জ্বালায় আলো
পক্ষ বদলে হয়ে গেলে তুমি
শত…Read More2 Comments -
পরিবর্তন
– ফারহাত আহমেদ
বেদনানাশক কোন
বটিকার পশ্চাতে
নির্ঘাৎ আছে কোন
বেদনার ইতিহাস
রূপচর্চার ভারে
কুৎসিত চাপা পড়ে
আস্তরণের আড়ে
সুন্দর পরিহাস ।
নিদ্রাবটিকা মানে
ক্রমাগত চলমান
নির্ঘুম রজনীকে
আপাততঃ বয়কট
সুন্দর গন্ধের
অবলম্বন মানে
চাপা পড়ে গন্ধেরা
প্রকারে যা উৎকট ।
দ্রুতগামী যান মানে
পায়ে হাঁটা দিন শেষ
কম্পিউটার চলে…Read More4 Comments -
চাতক
– ফারহাত আহমেদ
ঝড়ের পরে
তত্ত্ব-তালাশ
সবটুকু নেই
অল্প খোয়া
ভিতর-বাহির
আজ দু’রকম
মুড়ির টিনে
চিড়ার মোয়া ।
টিনের চালে
টাপুর-টুপুর
চাতক পাখির
চক্ষু-চড়ক
অপেক্ষা আজ
বিষের মতো
অক্সিজেনে
সুখের মড়ক ।
কল্পনাতে
জনম্ জুড়ে
ফরমায়েশের
মিলন মেলা
দুঃখ কেবল
জীবনটা নয়
বায়োস্কোপের
পুতুল খেলা ।…Read More4 Comments -
আক্কেল
– ফারহাত আহমেদ
ঘুষখোর মন চটক খুঁজেছে,
দুর্বল ফাঁক-ফোকরে,
কাঠের ফাঁকে পুডিং-এর মতো,
নেগেটিভ বলে, “ঢোক রে…”
পঞ্চেন্দ্রিয় আরাম খোঁজে,
দেহের টাল-বাহানা,
খাঁচার ভেতরে লালনের পাখি,
রানার নাকি সোহানা !
র্যাম-রম বুঝে ডিভাইস কিনি,
ক্যামেরায় মেগা-পিক্সেল,
নয়-নব্বই,ধর্মের বাণী,
হারিকেনে খুঁজি আক্কেল।3 Comments -
পুতুল নাচ
– ফারহাত আহমেদ
একটু পরে
রাত পোহালে
নামবে পথে
কাজের মানুষ
ছেঁড়া কাঁথায়
আলস্য পাপ
অভাব পোড়ায়
মনের ফানুস ।
একটু পরে
সাত-সকালে
মেজাজ হারায়
নারীজাতি
পাড়া মাথায়
করে তারা
রাগে-লয়ে
রাতা-রাতি ।
একটু পরে
কোমলমতি
স্কুলের পথে
হাঁটি হাঁটি
ইস্ তিরি শেষ
কর্তা মশায়
আপিস যাবেন
পরিপাটি ।
একটু পরে
প…Read More5 Comments -
মহাকবি
– ফারহাত আহমেদ
কেউ কি কোথাও দেখছে?
কেউ কি কোথাও লিখছে?
না পারার সব লজ্জা ঢাকতে
সবরের পাঠ শিখছে?
পড়ে পড়ে মার খেতে খেতে খেতে
আর যদি নিতে পারেনা
যুদ্ধ-বিরতি,লাগাও স্যালাইন,
নিস্তেজ হলে মারেনা।
ইগো আর গোঁ-দুইটা টিকাতে
ফলোয়ার হয় সমরের
ঘর-সংসারে কোথাও পাবেনা,
পাবে যে তালিকা অমরের।
সবকিছুরই ব্যাখ্যা আছে,
ব্যাখ্যা শুনতে চাইনা,…Read More3 Comments -
Md-Shamim-Mahmud and
ফারহাত আহমেদ are now friends
-
যোগ-বিয়োগ
– ফারহাত আহমেদ
হাতল্ থেকে
ফসকালো হাত
আমরা সবাই
সাক্ষী-সাবুদ
ছিটকে পড়ে
উল্টে গিয়ে
অবস্থা তার
নাস্তানাবুদ ।
হপ্তাখানেক
হয়তো হবে
কপালদোষে
এক হাভাতে
বাস থেকে হাত
ফসকে পথে
অক্কা পেলো
বাস-চাপাতে ।
আমরা শকুন
অপেক্ষাতে
আগের মতো
আর কি ঘটে
কিচ্ছু তেমন
ঘটলো না আর
বড্ডো নিরাশ
কপাল বটে ।8 Comments-
-
বলেন কি ?এখানে এক গ্রুপ দূর্ঘটনাপিপাসুর কথা বলা হয়েছে যারা জানে ফার্মগেট এর মতো ব্যস্ত এলাকায় ঝুলে যাওয়া মানুষের দুই একজনের বাসের হাতল্ থেকে হাত ফস্কায়, কেউ বাঁচে,কেউ মরে।পিপাসুরা তা দেখে মজা নেয়। অসুস্থ বিনোদন বলতে পারেন। যে পড়ে বাসচাপায় মরে গেল, এমনকি এরাও বলছে মরেছে কপাল দোষে আবার যখন কারো এমন কিছু হতে গিয়েও হলো না, এরা হলো না দেখে…Read More
-
-
-
-
-
ফিরে দেখা
– ফারহাত আহমেদ
ছোট্টবেলায় বেদেনীরা এসে
দাঁতের পোকাকে ঝাড়তো
সুচিত্রা সেন ব্ল্যাক এন্ড হোয়াইটে
বড্ডো নজর কাড়তো।
পোলাও-কোরমা বেছে বেছে শুধু
বিশেষ দিবসে জুটতো
কোমল পানীয় পানের স্মৃতি
খৈ-এর মতো ফুটতো।
ছয়,নয় ছিলো দুইটা চ্যানেল
সবাই ঝাঁপিয়ে দেখতাম,
সন্ধ্যায় পড়া সুর তুলে তুলে
রাত্রে ডাইরী…Read More2 Comments -
প্রেমকাহিনী
– ফারহাত আহমেদ
সকল দেশের
সকল ভাষার
প্রেমকাহিনী
ভিন্ন নয়
সুন্দরী আর
সুদর্শনের
একঘেয়ে প্রেম
মানতে হয় ।
দেখতে ভালো
এমন লোকের
প্রেমকাহিনীই
সবাই কয়
দেখতে খারাপ
বুঝতে পারে
ভন্ডামিটা
জগৎময় ।4 Comments -
বিচার
– ফারহাত আহমেদ
সাপ সাপ” হাঁক-ডাকে
আমি থতমত খাই
ঘরের বিড়াল যেন
আরো বেশী চমকায়
“কই কই” রব তুলে
লোকজন ছূটে যায়
বিড়াল সুযোগ বুঝে
হাড়ি ঠেলে দুধ খায় ।
“সর্পনিধন” শেষে
শবযাত্রার শুরু
বীর পুরুষের দল
হাসি মুখে যাচ্ছে
একটা ন্যাতানো সাপ
শবযাত্রার শব
লাঠির মাথায় দেখি
বেশ দোল্ খাচ্ছে ।
কোন্ জাত, কয় হাত
এই সব খোঁজ নেই…Read More2 Comments -
কাক
– ফারহাত আহমেদ
কোকিলের দেশে
কল-কাকলী
মিষ্টি-মধুর ভাষণ
গাত্রবর্ণে
মিলের কারণে
কাক নিলো তার আসন।
কোকিল সমাজে
অনাহুত কাক,
গালির বৃষ্টি ঝরে
সুন্দর কত
কুৎসিত জেনে
পালায় চিরতরে।2 Comments -
সাধারণ
– ফারহাত আহমেদ
হেরে গেলে পরে
সবার মতো
আমিও কান্না করেছি,
কষ্টের দায়ে
একবার নয়,
কত শত বার মরেছি!
কেউ নেই তাই
নিজের ক্ষতে
নিজেই মলম ভরেছি,
ধ্বংসের ভূমে
সৃষ্টির সুখে
জীবনের গান ধরেছি।
পৃথিবী চালায়
এক-দুই জন,
সাধারণ চলে চুপচাপ
জীবনে-মরণে,
ভাঙ্গতে-গড়তে,
অকাতরে তারা দেয় ঝাঁপ।4 Comments -
কাব্য রঙ and
ফারহাত আহমেদ are now friends
-
Rehana Akter and
ফারহাত আহমেদ are now friends
-
ফ্লপ সিনেমা
– ফারহাত আহমেদ
ভাইভার মতো উত্তর দাও
ধান্দার মতো সাজো,
কোকিলার মতো কন্ঠস্বর,
বাইজীর মতো নাচো।
রবোটের মতো মাপা মাপা হাসি
সুগারকোটেড লাগে
সর্পিনীবেশে আষ্টেপৃষ্ঠে
বাঁধো বুঝবার আগে।
আলুর দোষে দুষ্ট ভেবেছো
ভেবেছো মাকাল ফল
ফ্লপ সিনেমার নায়িকার চোখে
এক বর্ষার জল।4 Comments -
মা
– ফারহাত আহমেদ
এতোটা কিভাবে
সারাটা জীবন
বুঝিনা কিভাবে করে
কতোটা বিশাল
কতোটা অতল
কতো সয় অন্তরে।
যতো লোক চিনি
কিংবা চিনিনা
স্বার্থে সবাই অন্ধ
সন্তান বলে
ক্রমাগত ছাড়্
ভালো করি কি-বা মন্দ।
তাঁর পা’র নীচে
স্বর্গ লুকানো
স্বর্গেও সুখ সয় না
যতো ভাবি তাঁরে
ততো বোকা হই
তাঁর মতো কেউ হয় না।10 Comments-
-
মা আর সন্তানের মাঝে অজানা একটা বাঁধন থাকে। যে বাঁধনের কারণে মা তাঁর সন্তানের কথা কোনো মাধ্যম ছাড়াই শুনতে পায়।
-
-
-
-
কবর
– ফারহাত আহমেদ
অন্ধকারের মাঝে
নির্জীব শুয়ে আছি
ধূলি-মাঝে মিশে আছে
হাড়-গোড়-মজ্জা
জাগতিক হিসাবের
কুড়ি বৎসর ধরে
সমাহিতকাল চলে
নিয়ে ভূমিশয্যা।
কুড়ি বৎসর আগে
মৃত্যুর দিনটিতে
আমিও ছিলাম বেঁচে
টগবগে একজন
সুখী সংসার ছিলো
বিধি বড়ো বাম ছিলো
আচমকা এসে গেলো
অন্তিম দিন-ক্ষণ ।
দুর্ঘটনার হোতা-
অভিশাপ তোমাকে
অনাহূতভাবে ত…Read More6 Comments - Load More Posts
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan





এটা একটু কম বুঝতে পারছি 

শুভকামনা