-
তালকানা ৩৭
– ফারহাত আহমেদ
ডাকাতিয়া সুর যখন আমাকে
“আয় আয়” করে ডাকলো,
সব ছেড়ে পুরা দেউলিয়া শুধু
আমার আমিটা থাকলো।
লেজ নাড়ানিয়া কুকুরের তালে
যখন আমিও নাচি,
কঠিন কথাকে সহজিয়া করে,
গিলে আজো বেঁচে আছি।2 Comments -
তালকানা ৩৬
– ফারহাত আহমেদ
আফটার ডার্ক, চ্যাপ্টার খুঁজি,
নতুন কাহিনী লিখতে,
কাপটার কোন দোষ ছিল না,
তাও সে পারেনি টিকতে।
খাপটায় আজ তলোয়ার নাই,
ফাটা বাঁশি, তবু বাজাই,
আছাড়ের পর বিধবা পিরিচে,
পাটি সাপটাকে সাজাই।4 Comments -
তালকানা ৩৫
– ফারহাত আহমেদ
ঢিল মেরে কাঁচ ভাঙার শব্দে,
হৈ হৈ রব উঠলো,
ঢিলের মালিক ছুটলো।চম্পট দিলো চম্পার সাথে,
অভিশাপ যতো জুটলো,
মান সম্মান লুটলো।নতজানু হলে আরো হেয় করে,
ধৈর্য্যের বাঁধ টুটলো,
মুখটায় খৈ ফুটলো।2 Comments -
তালকানা ৩৪
– ফারহাত আহমেদ
বাণী কপচায়,
বাকি সব যায়,
থাকে বাণীভরা,
বইগুলো;
চাটে তেলাপোকা,
পরে আরো বোকা,
শীতে পোড়া দেয়,
ঐগুলো।4 Comments -
তালকানা ৩৩
– ফারহাত আহমেদ
পাকা ধানে কারো মই দেই নাই,
পায়ে পায়ে পড়ে রয়,
ইট খেয়ে যদি পাটকেল মারি,
পাটকেল কথা কয়।
একলাইন মনে একটা কাগজে,
লিখতে বিষম ভয়,
একলাইন লিখে দুই লাইন কাটি,
কবিতা ক্যাম্ নে হয়?11 Comments -
তালকানা ৩২
– ফারহাত আহমেদ
শকুন্তলাকে শকুনের দল,
এদিক সেদিক ডাকলে,
যেতেও হতো না শকুন্তলাকে,
প্রিয়ংবদা থাকলে।
তেল্ তেলে গোঁফে কংস মামাও,
গাছের কাঁঠাল পাকলে,
মুরগির মতো চেটে পুটে সাফ,
শেয়াল পাহারা রাখলে।8 Comments -
তালকানা ৩১
– ফারহাত আহমেদ
চাইতে বলায় চাইলাম, দেখি,
প্রশ্নের বান আসছে,
চোখ পড়ে বুঝি, হয়ে গেছি খুন,
ঠোঁট তবু তার হাসছে।
বললে বলবে “বললাম কেন”
না বলেও পার পাই না,
চলতে, চলতে বললাম তাই,
“চললাম, কিছু চাই না।”9 Comments -
নাজমুছ ছাকিব and
ফারহাত আহমেদ are now friends
-
তালকানা ৩০
– ফারহাত আহমেদ
আটখানা হয় আহ্লাদে, জেগে,
ঘুমে ঘুমে পুরা কাদা,
সাত খুন মাফ হয়েছে, চামড়া,
যখন তোমার সাদা।
ষড়ঋতু নিয়ে আমিও গর্বে,
বৈচিত্র্যকে বেচি,
পঞ্চেন্দ্রিয় সিগন্যাল দেয়,
বুঝিনা, আবার বুঝি।
লাঠির বাড়িটা লোক দেখানিয়া,
সুঁই ফুটিয়েছে আগে,
চৌরাস্তায় ত্রিকোণমিতিকে,
ভীষণ অচেনা লাগে।
দুই এর ন…Read More8 Comments -
তালকানা ২৯
– ফারহাত আহমেদ
সিঙ্গাড়া আর চা এর সাথে
চিত্ত বিনোদ করে,
অক্সিজেন এর অভাব তাকে
বাঁচায় না, সে মরে।
ড্রাগন হয়ে শ্বাস ছাড়ি, বিড়ি,
আমায় অনেক ভাবায়,
সহ্য না হলে কেউ কেউ কেউ
থাপ্পড় গালে ছাপায়।5 Comments -
তালকানা ২৮
– ফারহাত আহমেদ
পানিটাও আমি গরম করেছি,
তোমার গরম ছাড়াই,
চেহারা সুরত কিচ্ছু দাওনি,
তবুও নজর কাড়াই।
যেখানে যেখানে বারণ তোমার,
ঐসব পাড়া বেড়াই,
যার পাশে তুমি নাই বুঝি, দ্যাখো,
ঠিক তার পাশে দাঁড়াই।11 Comments -
-
Md. Nur Alam (এইচ. এম নুর আলম) and
ফারহাত আহমেদ are now friends
-
তালকানা ২৭
– ফারহাত আহমেদ
মানবে না কেউ বোঝার আগে
মানাবার পথ ঘেঁটেছি,
প্রেম করেছি, করার দায়ে
একঘরে জেল খেটেছি।
তোকে নিয়ে আমি ভাগবার প্ল্যান,
একলা একলা এঁটেছি,
আসিসনি তাই, সুখ তোকে, দুখ,
আমার ভাগ্যে বেটেছি।10 Comments -
তালকানা ২৬
– ফারহাত আহমেদ
জুড়ে যায় মাছি গুড়ের গন্ধে
ভাবখানা সিট খালি,
তাড়াই যায় না, ভাবো যদি যাবে,
তোমার সে গুড়ে বালি।
পুড়ে যাওয়া হাত রান্না করেছে,
তখন গভীর রাত,
সতেরো ভাবার সুযোগ কোথায়
যখন চলছে সাত !
থুত্থুড়ে বুড়ো চলছে খুঁড়িয়ে
থামতে বলবে না,
পায়ে পায়ে মিলে লক্ষ্মীর দেখা,
থামল…Read More6 Comments -
তালকানা ২৫
– ফারহাত আহমেদ
আমি আছি সামনেই,
জানি কোন দাম নেই,
ঝুলি হাতে ভিক্ষার আশাতে,
গরমেও ঘাম নেই,
কোন ডান বাম নেই,
সৎকার শেষে লাশ ভাসাতে।6 Comments -
ফারহাত আহমেদ and
চিত্রভানু are now friends
-
ফারহাত আহমেদ and
Md Nurnabi Sarker are now friends
-
তালকানা ২৪
– ফারহাত আহমেদ
রসটায় বাদুড়ে
চাই নাই, খুটলো,
কখনো কুটেনি মাছ,
চাই নাই, কুটলো।
খাতাটায় শূণ্য
চাই নাই, জুটলো,
বাঁধ ভাঙা উচ্ছ্বাস
চাই নাই, টুটলো।
ফুল নীল কাগজের
চাই নাই, ফুটলো,
মালগাড়ি, পঙ্খী …
রাজ হয়ে ছুটলো।7 Comments-
-
অনুপম সুন্দর… এখানে যে প্রাণের অচিন্তিত প্রণয় প্রকাশিত হয়েছে তার একটা হালকা ঢেউ বার বার এসে অন্তরে লাগছে… ভাঙ্গছে’ও…
-
-
-
তালকানা ২৩
– ফারহাত আহমেদ
মাথা যত আজ, ল্যাংটাকালে,
বন্ধু জেনেই খেলেছি,
ঢোড়া সাপ ভেবে গোখরাকে দুধ
কলা দিয়ে আমি পেলেছি।
নিজের পায়ে কুড়াল মারতে
উলুতে মুক্তা ফেলেছি,
বিশ্বাস করে মীরজাফর এর
সামনে নিজেকে মেলেছি।
তোমার অচল, সচল করতে
বলদ সেজে ঠেলেছি,
নিয়াজ এর দেশে কারপভ হয়ে
ভুল…Read More4 Comments -
তালকানা ২২
– ফারহাত আহমেদ
ফাঁসে না, ভাসে না,
ঠাসে না, পাশে না,
ভীষণ সেয়ানা হয়েছে,
শাসে না, হাসে না
নাশে না, আসে না,
আমার ভেতর রয়েছে।4 Comments - Load More Posts
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan








কবি আপনাকে শুভেচছা জানাই