Profile Photo

Fatema UrmeOffline

  • Fatema-Urme
  • Profile picture of Fatema Urme

    Fatema Urme

    • 4 years ago

    রিয়াল লাইফ অভিজ্ঞতা -০২
    (৪/১১/২০২২)

    গত ৩১শে অক্টোবর ছিল আমার প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় ধরে করে আসা চাকরির শেষ দিন।
    অনেক কষ্ট মনে নিয়ে চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলাম। তারপর ও মনে হয়নি যে , আমাকে যে যেভাবে কষ্ট দিয়েছে আমিও তাদের প্রত্যেক কে সেভাবে অপমান করে আসি। শুধু সবার কাছে দুআ চেয়েছি আর নিজেকে শান্ত রেখেছি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলাম।
    অবশেষে , আল্লাহর পক্ষ থেকে এলো সেই কাঙ্খিত সাফল্য। আসলেই , আমরা যদি আল্লাহর উপর , নিজের উপর আস্থা – বিশ্বাস রাখি , অন্যের ক্ষতি না করি তাহলে আমাদের ভাগ্য কখনোই আমাদের কে ঠকায়না। প্রকৃতিও প্রত্যেকের কর্মের ফল তাকে দিয়ে দেয়। সেটা আজ হোক আর কাল।
    তো ঘটনা টা বলি , ১লা নভেম্বর একটা নতুন কোম্পানিতে ইন্টারভিউ এর জন্য গেলাম। সেখানে কথা বার্তা শেষে তারা যা অফার করলো আমাকে, সেটা আমার জন্য এই দুঃসময়ে স্বর্ণের খনির মতো মনে হলো। যদিও কাজ মাত্র ২ মাসের কন্ট্রাক্ট -এর। চা – কফি , নাস্তা , ফল , দুপুরের খাবার আর ডিউটি টাইম সপ্তাহে ৬ দিন / ৮ ঘন্টা। কর্পোরেট চাকরি জীবনে ৩.৬ মাস চাকরি করেও এত্তোসব সুযোগ সুবিধা পাইনি।
    এটা যেন আমার কাছে অলস বসে থাকার চেয়ে ভালো উপায় লাগলো, তাই রাজি হয়ে গেলাম। আশ্চর্যের ব্যাপার হলো , আমি ঘুনাক্ষরেও ভাবিনি যে , ৩১ তারিখে আগের চাকরি শেষ হয়েই আমি ১ তারিখেই কোথাও জয়েন করতে পারবো। এতটাই অলৌকিক লাগছিলো আমার কাছে।
    আমাকে পূর্বের চাকরি থেকে যারা চাপ দিয়ে রিজাইন দিতে বাধ্য করেছিল তাদের একটু খোঁজ খবর নেয়ার জন্য চেষ্টা করে জানতে পারলাম কিছু অবাক করা ঘটনা। তারা এখন কেউ ভালো নাই। এবং এই বিষয় টা আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখে আসছি যে, যারাই আমাকে অপদস্ত করেছে তারা প্রত্যেকেই প্রকৃতির নিয়ম অনুযায়ী শাস্তি ও পেয়েছে। হতে পারে সেটা তাদেরই কর্মের ফল। কিন্তু আমি কখনো কারো খারাপ হোক সেই দুআ করিনি।
    আমার আজকে অনেক ভালো লাগছে নিজেকে একটা সম্মানিত অবস্থায় দেখতে পেয়ে। আমি মনে মনে চেয়েছিলাম , যারা আমাকে অবহেলা – অপদস্ত করেছে তারা যেন দেখে আমি, তাদের চেয়ে আল্লাহর রহমতে ভালো অবস্থা ই পেয়েছি।
    সবশেষে , আমার পাঠক ও লেখক মঞ্চের বন্ধুদের কাছে দুআ চাই আমার চাকরি জীবনের সফলতার জন্য।

    4
    4 Comments

Friends

Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
Profile Photo
শাহরিয়ার সাওম
@shahriarsaum760gmail-com
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
Skip to toolbar